বিমান হামলার শঙ্কায় কিয়েভের শেল্টারগুলোতে উপচেপড়া ভিড়
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪
রাশিয়ার সম্ভাব্য বিমান হামলার শঙ্কায় কিয়েভের শেল্টারগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বুধবার (২০ নভেম্বর) সকালে ইউক্রেনের রাজধানীতে ‘সম্ভাব্য বড় হামলা’ এবং কিছু দূতাবাস বন্ধের সতর্কবার্তা সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত চ্যাটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এর মধ্যে একবার বেশ কিছুক্ষণের জন্য শহরটিতে বিমান হামলার সাইরেনও বাজানো হয়। যদিও পরে তা বন্ধ করে দেওয়া হয়েছে। তবুও আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ভিড় করতে শুরু করেছেন বিভিন্ন শেল্টারে।
তিনদিন আগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এর ফলে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে ইউক্রেনের বিশাল এলাকা। তাছাড়া, কিয়েভসহ অন্যান্য শহরগুলোতে রাশিয়ার ড্রোন হামলা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ড্রোনের শব্দ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রম রাতের ঘুম কেড়েছে লাখ লাখ ইউক্রেনীয়র। এই হামলায় শহরাঞ্চল থেকে দূরে থাকা লোকজনও প্রায়শই নিহত হচ্ছেন।
বুধবার ইউক্রেনীয় কর্মকর্তারা দাবি করেছেন, রাশিয়া ‘মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল’ গ্রহণ করেছে। তারা জনগণকে সতর্ক সংকেত শুনলেই শেল্টারে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন, যা রাশিয়ার পূর্ণমাত্রার যুদ্ধের প্রতিটি দিনের মতোই গুরুত্বপূর্ণ।
এদিন বিকেলে কিয়েভে সাইরেন বাজলে একটি আন্তর্জাতিক হোটেলের শেল্টারে অন্য দিনের তুলনায় অনেক বেশি ভিড় লক্ষ্য করা যায়। এই পরিস্থিতিকে সাধারণ নাগরিকদের মধ্যে বাড়তি সতর্কতার নিদর্শন হিসেবে দেখছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।
রাশিয়ার বৃহত্তর হামলার শঙ্কায় বুধবার সবার আগে কিয়েভ দূতাবাস বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। সেখানে নিয়োজিত কর্মীদের পাশাপাশি শহরটিতে অবস্থানরত অন্য মার্কিন নাগরিকদেরও নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন প্রশাসন।
এরপর একে একে ইতালি, স্পেন, গ্রিসও তাদের দূতাবাস বন্ধ করে দেয়। পরে অবশ্য গ্রিসের দূতাবাস ফের চালু করা হয়েছে। দূতাবাসের কার্যক্রম সীমিত করেছে ইউরোপের আরেক দেশ জার্মানিও। যুক্তরাজ্য এমন কিছু না করলেও বলেছে, তারা কিয়েভের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সূত্র: বিবিসি
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
