বিমানবন্দরেও কঠোর বার্তা দিয়ে গেছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯
‘চলমান অভিযান নিয়ে দেশের বাইরে যাওয়ার আগে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়ে গেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। অপরাধী যত প্রভাবশালীই হোক, কাউকেই ছাড় না দেয়ার নির্দেশ দিয়ে গেছেন সরকারপ্রধান।’
সোমবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরেও কথা বলেছেন। সেখানে আইন প্রয়োগকারী সংস্থা এবং সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবার সামনেই তিনি বলেছেন, গডফাদার বা অপরাধী যত বড়ই হোক, যারা মাদক, দুর্নীতি, টেন্ডারবাজি ও চাঁদাবাজি করবে তারা সরকারি দলের হলেও কাউকে ছাড় দেয়া হবে না। এ ব্যাপারে যেন কোনো আপস না হয়।
প্রধানমন্ত্রী বলেছেন, আমি অনুপস্থিত থাকলেও ব্যবস্থা গ্রহণ শুরু করেছি সেটা যেন ধারাবাহিকভাবে চলে। কাজেই এখানে কারো সঙ্গে কোনো আপস অথবা কাউকে ছাড় দেয়ার কোনো প্রশ্নই আসে না, বলেন ওবায়দুল কাদের।
এ অভিযান জেলা পর্যায়েও শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা এসব অনিয়মের সঙ্গে জড়িত তারা আতঙ্কের মধ্যে রয়েছে। দুর্বৃত্তায়ন, দুর্নীতি এবং মাদকের চক্রকে যতদিন পর্যন্ত ভেঙে না দিতে পারি ততদিন পর্যন্ত এ অভিযান চলবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা অপরাধ করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে কাউকেই ছাড় দেয়া হবে না। দুর্বৃত্তায়ন, দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর।
এ অভিযান শুরু করার পর একজনের নাম সব সময় আসছে। তিনি হলেন যুবলীগ নেতা সম্রাট। এছাড়া আওয়ামী লীগ সহ যেসব পুলিশ কর্মকর্তা এবং ইঞ্জিনিয়ারদের নাম আসছে তাদের বিষয়ে তো কোনো দৃশ্যমান অ্যাকশন হচ্ছেনা- সাংবাদিকরা এমন প্রসঙ্গ আনলে মন্ত্রী বলেন, অভিযান শুরু হলো এখনো এক সপ্তাহ হলো না। এক সপ্তাহের মধ্যে সব করতে হবে?
অভিযানে যারা গ্রেফতার হয়েছে তারা কি কম অপরাধী- এমন প্রশ্ন রেখে তিনি বলেন, সবকিছু যাচাই-বাছাই করে করা হচ্ছে। আমি এটা বলতে পারি যে, কেউ পার পাবে না, কাউকেই ছাড় দেয়া হবে না। কিছু কিছু বিষয় আছে সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থা সেসব দেখছেন।
তিনি আরো বলেন, অনেকে তো গা ঢাকা দিয়েছেন। এদের খুঁজে বের করতে হবে। তাদের নজরদারিতে রাখা হয়েছে। যারা নিজেদের আড়াল করে রেখেছেন তাদের খোঁজা হচ্ছে; ছাড় দেয়া হবে না। অপরাধ করে তারা কোথায় যাবে? ধরা পড়বেই।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কে কি বলল সেটা বিষয় না। যে অভিযান শুরু হয়েছে সে অভিযান অব্যাহত থাকবে। আগে পরে কেউই অপরাধ করে পার পাবে না।
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
