বিকাশে নতুন কৌশলে প্রতারণা
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৮ আগস্ট ২০১৯
‘বিকাশ কাস্টমার কেয়ার থেকে বলছি। আপনার বিকাশ অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছে। অ্যাকাউন্টটি স্বাভাবিক করতে হলে আমাদের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। নাম-ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, সর্বশেষ লেনদেন কবে, কত? মোবাইলে মেসেজের মাধ্যমে ৬ ডিজিটের একটি সংখ্যা প্রেরণ। এরপর সংখ্যা জিজ্ঞেস করার কিছুক্ষণ পর অ্যাকাউন্টের সব টাকা উধাও! নাম্বার বন্ধ।’
বিকাশ অ্যাপস ব্যবহার করে এভাবে দীর্ঘদিন ধরে শত শত মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্রের সদস্যরা। এবার প্রতারণার নতুন কৌশল নিয়ে মাঠে নেমেছে চক্রটি। ভুয়া রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারের মাধ্যমে ফোন করে বিভিন্ন এমপি-মন্ত্রীর পরিচয় দিয়ে বিকাশের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
কৌশলটি বাস্তবায়নে টার্গেট করছে সমাজের প্রভাবশালী, ব্যবসায়ী ও রাজনৈতিকদের। এসব ব্যক্তিরা প্রতারণার শিকার হয়েও লজ্জায় কাউকে কিছু বলছেন না। সম্প্রতি এমন দুটি ঘটনা ঘটেছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের পরিচয়ে।
অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। অনুসন্ধানে জানা যায়, ২১ জুন বেলা ১১টায় বিবিএস ক্যাবলস লিমিডেটের সিলেট শাখার ম্যানেজার জেএইচএম নাজমুল হুদাকে ফোন দিয়ে পররাষ্ট্রমন্ত্রী পরিচয় দিয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের নাম্বার চায়।
ব্যবস্থাপনা পরিচালক ওই নাম্বারে ফোন দিলে পররাষ্ট্রমন্ত্রী পরিচয় দিয়ে বিশেষ প্রয়োজনে ওই নাম্বারে এক লাখ টাকা বিকাশ করতে বলে। সরাসরি যোগাযোগ করলে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এবং আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন। পরে কোম্পানির পক্ষে নাজমুল এসএমপির কোতোয়ালী থানায় ১২১৮নং সাধারণ ডায়েরি করেন।
অপরদিকে ২৫ জুলাই বিকাল সাড়ে ৪টায় খোদ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে ফোন দিয়ে চট্টগ্রাম-৭ আসনের এমপি মোস্তাফিজুর রহমান পরিচয় দিয়ে বলে, তার আপন ছোট ভাইসহ তিনজন সিলেটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।
তার ভাইসহ আহতদের সাহায্য করার অনুরোধ করে। পররাষ্ট্রমন্ত্রী ওই নাম্বারটি পাঠান সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের মোবাইলে। চট্টগ্রামের এমপির ভাইকে সার্বিক সহযোগিতার নির্দেশ দেন।
কামরান তাৎক্ষণিক সহযোগিতার জন্য ওসমানী হাসপাতালের নার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসমাঈল আলী সাদেককে নির্দেশ দেন এবং মন্ত্রীর পাঠানো নাম্বারটি সাদেককে দেন। ওই নাম্বারে ফোন দেন সাদেক।
এরপর এমপি মোস্তাফিজ পরিচয়দানকারীর অনুরোধে সাদেক তার পাঠানো নাম্বারে ৫১ হাজার টাকা পাঠিয়ে দেন। পরে সাদেক বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার। পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন যুগান্তরকে বলেন, ঘটনাটি আমি শোনার পর অবাক হয়েছি।
পুলিশ এই প্রতারকদের ব্যাপারে ব্যবস্থা নেবে। আর চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, হয়তো কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে আমার পরিচয় দিয়ে বিভিন্ন এমপি-মন্ত্রীর কাছে টাকা চাচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রীর এক লোকের ৫০ হাজার ও জামালপুরের আমার ঘনিষ্ঠ এক সংসদ সদস্যের কাছ থেকে ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এদিকে অনুসন্ধানে আরও জানা যায়, বিকাশ অ্যাপেসের মাধ্যমে চক্রটি যেকোনো নাম্বার দিয়ে ‘গোপন নাম্বার ভুলে গেছেন?’
অপশনে ক্লিক করলে ওই নাম্বারে ৬ ডিজিটের একটি কোর্ড চলে যায়। তাৎক্ষণিক ওই কোর্ডটি নিয়ে অ্যাকাউন্টে ডুকে সব তথ্য জেনে নেয়। পরে বিকাশের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে বলে গোপন নাম্বার ভুলে গেছি।
কাস্টমার কেয়ারকে সব তথ্য দিয়ে নতুন গোপন নাম্বার নেয়। এরপর অ্যাকাউন্টের সব টাকা নিয়ে যায়। এরকম প্রতারণার শিকার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল মোমেন জীবন। পুলিশি ঝামেলা এড়াতে তিনি থানায় অভিযোগ করেননি।
মামলা ও জিডি দুটিই গুরুত্ব সহকারে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিবিএস ক্যাবলসের ব্যবস্থাপনা পরিচালকের কাছে টাকা চাওয়া নাম্বারের কললিস্ট খতিয়ে একটি নাম্বারে সবচেয়ে বেশি কথা বলার তথ্য মিলে।
ওই নাম্বারটি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ-উত্তরের দফতর সম্পাদক রবিউল আলমের। রবিউল পুলিশকে জানান, ওই নাম্বারে ফোন করে পররাষ্ট্রমন্ত্রী পরিচয় দিয়ে তার কাছ থেকেও ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।
তিনি লজ্জায় বিষয়টি কাউকে বলেননি। এমপি মোস্তাফিজ ও তার ভাই পরিচয়ে টাকা নেয়া নাম্বারগুলোর বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ। শিগগির এই চক্রটিকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
এসব তথ্য নিশ্চিত করেছেন জিডি এবং মামলার তদন্ত কর্মকর্তা ও এসএমপির কোতোয়ালি থানার সোবহানিঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ অনুপ কুমার চৌধুরী।
বিকাশের প্রধান জনসংযোগ কর্মকর্তা শামছুদ্দিন হায়দার ডালিম বলেন, গ্রাহকদের কথার জালে ফেলে প্রতারণা করছে চক্রটি। এজন্য আমরা সবসময় বলে আসছি ‘পাসওয়ার্ড’ কোনোভাবেই কাউকে বলবেন না। শুধু ভেরিফিকেশন কোর্ড জেনে লেনদেন করা সম্ভব নয়।
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
