বাত রোগের আদ্যোপান্ত
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০১৯
বাত খুব পরিচিত একটি রোগ। এই রোগে দেহের ছোট ছোট জোড়া, আঙ্গুল, পায়ের বুড়ো আঙ্গুলের গিড়া বা গোড়ালি আক্রান্ত হয়। যে কোনো বয়সের লোক এই রোগে আক্রান্ত হতে পারে।
বাতের ব্যথায় ভোগেনি এমন নানা-নানী বা দাদা দাদী খুজে পাওয়া খুবই দুষ্কর। রক্তে ইউরিক এসিডের মাত্রা বেড়ে গেলে বাত বা গাঊট হয়। কিছু কিছু ওষুধ সেবনে রক্তে ইউরিক এসিডে এর মাত্রা বেড়ে যেতে পারে যেমন থায়াজাইড, এসপিরিন, পাইরাজিনামাইড ইত্যাদি। তেমনি রেনাল ফেইলুর, হাইপার প্যারাথাইরয়েডিজম এমন কিছু রোগেও ইউরিক এসিডের মাত্রা বেড়ে যেতে পারে।
তৈলাক্ত মাছ, মাছের ডিম, মাংসের ঝোল, কলিজা প্রভৃতি খাবারে পিউরিন বেশি থাকে সেখান থেকে ইউরিক এসিড তৈরি হয়। অতিরিক্ত মদ্যপান করলেও এ রোগের প্রকোপে পরতে পারে। পুরুষদের এ রোগ হওয়ার প্রবণতা বেশি। নারীদের তুলনায় পুরুষদের এই রোগ পাঁচ গুণ বেশি হয়ে থাকে। বাত সাধারণত কম বয়সী পুরুষ ও বেশি বয়সী নারীদের হয়ে থাকে। মেনোপোজ হওয়ার পর নারীদের মধ্যে এ রোগ দেখা দিতে পারে। যারা প্রোটিনসমৃদ্ধ খাবার, যেমন মাছ, মাংস, ডিম ইত্যাদি বেশি খান, তাদের এই রোগ বেশি হয়।
রোগের লক্ষণ সমূহ:
১। হঠাৎ করে পায়ের গিড়ার জোড়া আক্রান্ত হয় এবং অত্যাধিক ব্যাথা হয়।
২। অল্প অল্প জ্বর এই রোগের প্রধান লক্ষন।
৩। ব্যথা কমে যাওয়ার পর আক্রান্ত স্থান ফুলে যায়।
৪। হাঁটুর জোড়া, পায়ের গোড়ালি, নখের জোড়া, হাতের কজ্বি, কনই প্রভৃতি স্থানে ব্যাথা হয়।
খাবার ও চিকিৎসা:
১। অভিজ্ঞ আর্থোপেডিক ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনে চিকিৎসা করাতে হবে।
২। রোগীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে।
৩। বেশি পরিশ্রমের কাজ কমাতে হবে।
৪। আক্রান্ত স্থানে প্রতিদিন সরিষার তেল বা গরম পুরাতন তেল মালিশ করলে উপকার হয়।
কটিবাত ও সায়াটিকা: কোমরের পেছনে রানের ব্যাথা হলে তাকে লুমবাগো বা কটিবাত বলে। এটি এক প্রকার বাত। আবার কোমরের নিচে সায়াটিকা নাৰ্ভের প্রদাহ বলা হয়ে থাকে।
রোগের কারণ:
১। কটিদেশে সজোরে আঘাত লাগা।
২। ভারি বোঝা উঠালে বা বহন করলে।
৩। উচ্চ স্থান থেকে পড়ে নার্ভের উপর চাপ পড়লে।
৪। ভিটামিন বি এর অভাবে সারাটিকা নার্ভে প্রদাহ হয়।
৫। তাছাড়া পুষ্টিকর খাবারের অভাব, শরীরে ঠাণ্ডা লাগা প্রভৃতি কারনে এই রোগ হয়ে থাকে।
রোগের লক্ষন সমূহ:
১। কোমর টিপলে বা চাপ দিলে ব্যথা পাওয়া যায় না কিন্তু হাটলে বা নড়াচড়া করলে ব্যথা অনুভব হয়।
২। কোমর নাড়ানো যায় না, বসে থেকে উঠতে গেলে ব্যথা লাগে।
৩। ভোরবেলা বা বর্ষা কালে স্যাত স্যাতে ঘরে থাকলে এই ব্যথা বাড়ে।
৪। ইলেকট্রিক শকের মত ব্যথা ও তীব্র যন্ত্র অনুভূত হয়।
খাবার ও চিকিৎসা:
১। রোগীর অবস্থা আশংকাজনক হলে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনে চিকিৎসা করাতে হবে।
২। প্রয়োজনে শরীরে সারেল কোরসেট বেস্ট ব্যবহার করতে হবে।
৩। রোগীকে পুর্ণ বিশ্রামে রাখতে হবে।
৪। একটানা দাঁড়িয়ে থাকা বা বাঁকা হয়ে থাকা যাবে না এবং ঠাণ্ডা একেবারেই লাগানো যাবে না।
পেশির বাত
শরীরের যেকোনো স্থানে পেশীর বাত রোগ হতে পারে। শরীরের সেই অংশে রক্ত চলাচল কম হলে এমন অবস্থার সৃষ্টি হয়। সুচিকিৎসা হলে এই প্রকার বাত রোগ ভালো হয়ে যায়।
রোগের কারণ: তেমন বেশি কোনো কারণে এই রোগ হয় না । এই রোগ সাধারণত ভিটামিন বি-কমপ্লেক্স এর অভাবে হয়ে থাকে। এ প্রকার ব্যথার আরেকটি কারণ হতে পারে পানিশূন্যতা। পানির অভাবে রক্ত ‘ইলেক্ট্রোলাইট’য়ের ভারসাম্যে তারতম্য দেখা দেয়, ফলে বাতে ব্যথা হয়। তাই রাতে বাতের ব্যথা দেখা দিলে বেশি করে পানি পান করতে পারেন।
রোগের লক্ষন সমূহ:
১। হঠাৎ ঘুম থেকে উঠার পর রোগী মাংসপেশীর ব্যথা অনুভব করে।
২। মাংসপেশী মনে হয় খিচে ধরে রাখে।
৩। আক্রান্ত স্থানে হাত দিলে মাংসপেশীর খিচুন বোঝা যায়।
৪। অভিজ্ঞ ডাক্তারের পরামরশ নিতে হবে এবং প্রয়োজনে চিকিৎসা করাতে হবে।
অ্যানকাইলোজিং স্পনডিলাইটিস: এটি একটি বিশেষ ধরণের বাত রোগ, যা মেরুদণ্ডে তীব্র ব্যথার সৃষ্টি করে, মেরুদণ্ডে বাঁক ধরে এবং মেরুদণ্ড ধীরে ধীরে শক্ত হয়ে যায়, যার জন্য একে বলে অ্যানকাইলোজিং স্পনডিলাইটিস। অ্যানকাইলোজিং শব্দের অর্থ শক্ত এবং স্পনডিলাইটিস বলতে মেরুদণ্ডের জ্বালা-পোড়া বা প্রদাহ বোঝায়। রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো এটি সাধারণ দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগ, তবে এটি প্রধানত মেরুদণ্ড ও কোমরের দুই দিকের অস্থিসন্ধিকে আক্রান্ত করে। এ রোগের বৈশিষ্ট্য হলো পিঠ ব্যথা ও শক্ত হয়ে যাওয়া। কোনো কোনো ক্ষেত্রে হিপ এবং কাঁধ আক্রান্ত হতে পারে। খুব বিরল ক্ষেত্রে প্রান্তিক অস্থিসন্ধিগুলো আক্রান্ত হয়।
রোগের কারণ: এ রোগের সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি, তবে বংশানুগতিক কারণের সঙ্গে এটি নিবিড়ভাবে সম্পর্কিত। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এ রোগ বেশি দেখা দেয়। যারা এ রোগে আক্রান্ত হন তাদের প্রায় সবাই জেনেটিক মার্কার বা বংশগত নির্দেশক এইচএলএ-বি২৭ বহন করেন, কিন্তু যারা এই নির্দেশক বহন করেন তারা সবাই এই বাত রোগে আক্রান্ত হন না।
লক্ষণ সমূহ: রোগী সাধারণত সকালে পিঠ শক্ত হওয়া ও পিঠ ব্যথার অভিযোগ নিয়ে আসেন। ব্যথা শুরু হয় কোমরের দু'দিকের অস্থিসন্ধি বা স্যাক্রোইলিয়াক জয়েন্টে এবং ধীরে ধীরে তা সারা পিঠে ছড়িয়ে পড়ে। এরপর ব্যথা হিপজয়েন্ট (ঊরু অস্থিসংযোগ স্থল) ও নিতম্বে ছড়িয়ে পড়ে। রোগীর জ্বর হতে পারে এবং বুকের প্রসারণ কমে যেতে থাকে। অল্পবয়সী রোগীর বুকের প্রসারণ কমপক্ষে সাত সেন্টিমিটার কমে যায়। ক্রমেই মেরুদণ্ড শক্ত হয়ে পড়ে, মেরুদণ্ডে বাঁক ধরতে শুরু করে। রোগী সামনের দিকে ঝুঁকে পড়েন। অনেক রোগী সামনে ও উপরের দিকে তাকাতে পারেন না। আশপাশের কাউকে দেখতে হলে শরীরটাকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখতে হয়। ধীরে ধীরে হিপজয়েন্ট, হাঁটু এমনকি কনুইও শক্ত হয়ে যায়। রোগীর হাঁটতে সমস্যা হয়।
চিকিৎসা: অ্যানকাইলোজিং স্পনডিলাইটিসের চিকিৎসার মধ্যে ওষুধ গ্রহণের বিষয়টি রয়েছে। কিন্তু ওষুধ রয়েছে বিভিন্ন শ্রেণীর। একটি ওষুধ আরেকটির চেয়ে আরো ভালো কাজ করতে পারে।
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ: সিদ্দিকুর রহমান
- রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং
- ঘরের মাঠে পাকিস্তানকে উড়িয়ে টাইগারদের ইতিহাস
- হাম ওয়ার্ডে ধুঁকছে শিশু বাড়ছে মৃত্যু, আহাজারি
- ৫৮ ঘণ্টা চুমুর রেকর্ড, ভাঙল সেই দম্পতির সংসার
- পড়ে থাকা আম কুড়ালে ৫ লাখ টাকা জরিমানা
- মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার পুলিশ সুপার
- বরেণ্য অভিনেতা আতাউর রহমান আর নেই
- ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা `সাজানো` মনে করেন অনেক মার্কিন নাগরিক
- সড়কে অটোরিকশার নৈরাজ্য
- বাংলাদেশ কখনোই ভারতের জন্য হুমকি ছিল না
- আইআরজিসির অর্থের উৎস জানতে কোটি ডলারের পুরস্কার ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প
- ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত
- হামে কেন এত মৃত্যু
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- দায়িত্বে অবহেলা হলে চিকিৎসকদের ওএসডির নির্দেশ
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
- শরীরে ভিটামিন ডির ঘাটতি বুঝবেন কীভাবে?
- মাত্র ১০ মিনিটে ক্যানসার শনাক্ত! এরপর চিকিৎসা…
