বাইসাইকেল দিয়ে শিখুন নিউটনের তিনটি গতিসূত্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮
চলন্ত বাইসাইকেলের তুলনায় বাইসাইকেলে প্রথম প্যাডেল মারতে কষ্ট বেশি হয় কেন? কিসের প্রভাবে বাইসাইকেল সামনের দিকে এগিয়ে যায়? কেন তা শুধু সামনের দিকেই আগায়, পেছনে বা পাশের দিকে নয় কেন? এই প্রশ্নগুলো কখনো মনে জন্মেছে? সম্ভবত না। এরকম আজব প্রশ্ন কারোর মাথায়ই আসার কথা না। আসলে সপ্তদশ শতাব্দীতে স্যার আইজ্যাক নিউটন তার গতির সূত্রগুলো প্রদানের আগে এই প্রশ্নগুলোর উত্তর করাও সম্ভব ছিলো না। নিউটনের স্বীকার্যকে সহজ করে বললে, কোনো বস্তু যা করছে তা করে যেতেই পছন্দ করে! তাই যখন আপনার বাইসাইকেলটি থেমে আছে, তখন সেটি থেমে থাকতেই ভালোবাসে। আবার যখন এটি চলছে, তখন চলাই হয়ে যায় এর ধর্ম!

বাইসাইকেল
বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে ও গতিশীল বস্তু তার গতি অক্ষুণ্ন রেখে চলতে থাকবে, এটিই যে নিউটনের গতির প্রথম সূত্র! পদার্থবিজ্ঞানীরা একে বলেন 'জড়তার সূত্র'। ভালোভাবে বললে, কোনো চলমান বস্তু স্বতঃস্ফূর্তভাবে তার গতি অথবা দিক পরিবর্তন করতে পারে না। আবার কোনো স্থির বস্তু সহসাই গতিশীল হবে না। এই যে কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থাতেই থাকতে চাওয়ার প্রবণতা, এটির নামই জড়তা। সুতরাং, একটি স্থির বাইসাইকেলকে গতিশীল করতে হলে আগে তার জড়তাকে অতিক্রম করতে হবে। এখন প্রশ্ন হলো, এই 'জড়তা'কে কীভাবে অতিক্রম করা সম্ভব? এর উত্তর দিয়েছে নিউটনের দ্বিতীয় সূত্র!

গতিশীল বস্তুর গতির পরিবর্তন ঘটাতে বল প্রয়োগ আবশ্যক
নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ থেকে পাই, বল হলো ভর ও ত্বরণের গুণফলের সমান। তাই কোনো স্থির বস্তুকে গতি দিতে হলে অথবা কোনো গতিশীল বস্তুর গতির পরিবর্তন ঘটাতে চাইলে বল প্রয়োগ আবশ্যক। বল যত বেশি হবে, বস্তুর ত্বরণও তত বেশি হবে। আবার আপনার বাইসেকেলের ভর যত বেশি হবে কাঙ্ক্ষিত ত্বরণ পেতে আপনাকে তত বেশি জোর দিয়ে প্যাডেল মারতে হবে এবং এই যে আপনি সাইকেলের প্যাডেল উপরে নিচে পা দিয়ে চেপে বল প্রয়োগ করছেন, এই 'বল'ই আপনাকে নিউটনের জড়তার সূত্র অতিক্রম করতে সাহায্য করে। প্যাডেলে যত জোরে চাপ পড়বে, সাইকেলের উপর প্রযুক্ত বল তত বেশি হবে। সাইকেল তত বেশি ত্বরণ পাবে, অর্থাৎ সাইকেলের 'স্পিড' তত বাড়তে থাকবে। এখন শেষ প্রশ্নের উত্তর খোঁজার পালা। সাইকেল শুধু সামনের দিকেই চলতে থাকে কেন? পেছনে বা পাশে কেন নয়?
নিউটনের তৃতীয় সূত্রটির মতে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বিদ্যমান। একটা বাউন্সি বলের কথাই ধরুন না! বলটি উপর থেকে মেঝেতে ফেলুন। তখন মেঝের উপর এটি একটি পশ্চাৎমুখী বল প্রয়োগ করবে। এর নাম 'ক্রিয়া'। বলটি মেঝের উপর যে বল প্রয়োগ করে, মেঝেটিও বলের উপরে তার বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে সমান 'প্রতিক্রিয়া' প্রদান করবে। এ কারণেই বলটি পুনরায় আপনার হাতে ফিরে আসে। এভাবেই প্রতিবার বল বাউন্স করার পেছনে এক জোড়া ক্রিয়া-প্রতিক্রিয়া ভূমিকা পালন করে। বাইসাইকেলের ক্ষেত্রেও এ ক্রিয়া-প্রতিক্রিয়া বলই কাজ করে, তবে একটু জটিল উপায়ে।

বাইসাইকেল এবং গাড়ির প্রতিযোগীতা
বাইসাইকেল সামনে চলার সময় এর চাকাগুলো ঘড়ির কাঁটার দিকে ঘুরে থাকে। প্রতিবার এর টায়ারের যে অংশ রাস্তার সংস্পর্শে আসে, এটি রাস্তার উপর পেছন দিকে বল প্রয়োগ করে। একটু কল্পনা করে দেখুন! তাই রাস্তাও সাইকেলের উপর সমান বল প্রয়োগ করে; কিন্তু সামনের দিকে। এ কারণেই সাইকেল সামনের দিকে আগায়। তো, কখনো যদি সাইকেলের চাকাকে এন্টি-ক্লকওয়াইজ ঘোরানো যায়, সাইকেল অবশ্যই পেছনের দিকে চলবে! আরো একটি প্রশ্ন হয়তো আপনার মনে জাগতে পারে- আমার সাইকেলটা কি দোষ করলো ভাই! পৃথিবীটা সামনের দিকে আগাক না, আমার সাইকেল তার জায়গাতেই থাকুক! এর উত্তরটাও সহজ- পৃথিবীর ভর আপনার সাইকেলের তুলনায় কয়েক লাখ গুণ বেশি, তার কেন ঠেকা পড়বে আপনার সাইকেলের দেয়া বল এর কারণে এগিয়ে যাবার!
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
