বাংলাদেশে বাড়বে কোরিয়ান বিনিয়োগ
প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯
বাংলাদেশের বেশ কয়েকটি অর্থনৈতিক খাতে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির সফররত প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে নিজ দেশের ব্যবসায়ীদেরকে পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে দেশের সর্ববৃহৎ ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ডেইলি বাংলাদেশকে বলেন, কোরিয়ান বিনিয়োগ সব সময় বাংলাদেশকে সমৃদ্ধ করেছে। দেশে বর্তমানে চমৎকার বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে। তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও জ্বালানি খাতে কোরিয়ানরা সারা পৃথিবীতেই সেরার কাতারে। এসব খাতে যদি দেশটির কাছ থেকে সহযোগিতা নেয়া যায় এবং একই সঙ্গে ব্যবসা করা যায় তাহলে বাংলাদেশ উপকৃত হবে।
এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়োনও বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা এবং বাংলাদেশে আরো বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন। তিনি জানান, তার দেশ বাংলাদেশে অবকাঠামো, জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাতে আরো বিনিয়োগ ও বিনিময় করতে চায়।
বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে লি নাকের এই আগ্রহকে স্বাগত জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। তিনি বলেন, কোরিয়া বাংলাদেশে ষষ্ঠ বৃহৎ বিনিয়োগকারী দেশ। এটি এখন আরো বাড়িয়ে নেয়ার সময় এসেছে। বিভিন্ন কারণেই কোরিয়ার কাছে বাংলাদেশ এখন বেশ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল। তাদের আগ্রহকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে আরো বেশি চাঙ্গা করে তুলতে হবে।
এ সময় দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতির বিষয়ে হতাশা ব্যক্ত করে শেখ ফজলে ফাহিম বলেন, এই সফরের মধ্যেই বাণিজ্য ঘাটতি কমাতে দুই দেশকে ঐক্যমতে পৌঁছাতে হবে।
রোববার দুপুরে এফবিসিসিআই এবং কোরিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাসোসিয়েশন আয়োজিত ‘কোরিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ অনুষ্ঠানে লি নাক ইয়োন বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষে আলোচনার ইঙ্গিত দিয়েছেন। এ সময় তিনি, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন ও ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাকে অত্যন্ত ইতিবাচক বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি বলেন, গত অর্থবছরে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য ১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গেছে। বিনিয়োগ আকর্ষণে সরকার ব্যবসা পরিচালনা সহজ করার বিশেষ উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
এ সময় কোরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নে এফবিসিসিআই সভাপতি কয়েকটি সম্ভাবনাময় কাজের ক্ষেত্র তুলে ধরেন। সেগুলো হলো-
১. ইলেক্ট্রনিক্স, অটোমোবাইল, টেলিযোগাযোগ, জাহাজ নির্মাণ, রাসায়নিক ও স্টিল শিল্পে বিনিয়োগ ও বাণিজ্য সহায়তা।
২. হালকা, মাঝারি ও ভারি শিল্পের জন্য যৌথ উদ্যোগে উচ্চ প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন।
৩. তৃতীয় শিল্প বিপ্লব থেকে ৪র্থ শিল্প বিপ্লবে উন্নীতকরণের এ লগ্নে প্রয়োজনীয় জ্ঞান বিনিময়।
৪. শিল্প, উৎপাদন এবং সেবাখাতে প্রকৌশল ও কারিগরি দক্ষতা সম্পন্ন কর্মী তৈরিতে যৌথ উদ্যোগ গ্রহণ।
৫. বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত ও কলা শাখার উন্নয়নে প্রয়োজনীয় জ্ঞান বিনিময়।
৬. সমূদ্র অর্থনীতির বিকাশে যৌথ উদ্যোগ গ্রহণ।
অনুষ্ঠানে কেআইটিএ’র চেয়ারম্যান মি. ইয়াং জু কিমও ফোরামে বক্তব্য রাখেন। এরপর বাংলাদেশ ও কেআইটিএ (কোরিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাসোসিয়েশন)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এবং কেআইটিএ’র চেয়ারম্যান মি. ইয়াং জু কিম এ স্মারকে সই করেন।
উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ ২৯৩.৬৯ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য দক্ষিণ কোরিয়ায় রফতানি করে এবং দক্ষিণ কোরিয়া থেকে ৯৮১.২০ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে।
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
