বাংলাদেশে আরসা ও আরাকান আর্মির ঘাঁটি থাকার অভিযোগ মিয়ানমারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০১৯
মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র ইউ জ হটাই বলেন, গত বছরের জুলাইয়ে আরাকান আর্মি ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কর্মকর্তারা কক্সবাজারের রামুতে বৈঠক করেছেন।
সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সূত্র থেকে মিয়ানমার সরকার এ বৈঠকের খবর জানতে পেরেছে। সেখানে তারা মিয়ানমারের ভেতরে নিজ নিজ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে তারা আলোচনা করেছেন।-খবর ইরাবতি অনলাইনের।
তিনি বলেন, আমরা জানতে পেরেছি- বাংলাদেশের নিকটবর্তী ম্যাইউ পর্বতমালার পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করবে আরসা, আর পূর্বাঞ্চল থাকবে আরাকান আর্মির নিয়ন্ত্রণে বলে দুই গোষ্ঠী একমত হয়েছে।
‘সীমান্তে বাংলাদেশের অংশে বর্তমানে আরাকান আর্মির দুটি ও আরসার তিনটি ঘাঁটি রয়েছে। এ বিষয়ে বাংলাদেশের কাছে মিয়ানমার সরকার অভিযোগও করেছে,’ বললেন জ হটাই।
বিভিন্ন সূত্র উল্লেখ করে তিনি বলেন, অবৈধ মাদক বিক্রিতেই দুটি সংগঠনেরই আগ্রহ রয়েছে। উত্তর রাখাইন থেকে বিভিন্ন সময় বিপুল ইয়াবা ও মাদক উদ্ধার করা হয়েছে।
‘আমি মনে করি, জুলাইয়ে ওই বৈঠকের পরবর্তী ফল হচ্ছে সম্প্রতি পুলিশ ফাঁড়িতে আরাকান আর্মির হামলা।
সংগঠনটির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নিতে মিয়ানমারের সামরিক বাহিনীকে নির্দেশ দেয়ার কথাও বলেন জ হটাই।
আরাকান আর্মির মুখপাত্র ইউ খিয়াং থুকা এ অভিযোগ অস্বীকার করে বলেন, আরসার সঙ্গে তার সংগঠনের কোনো সম্পর্ক নেই। মাদকপাচারসহ কোনো অবৈধ কর্মকাণ্ডেও তাদের সংগঠন জড়িত না।
তিনি বলেন, আমাদের নিজস্ব মিশন আছে। আরসার সঙ্গে সম্পৃক্ততার কথা বলে মিয়ানমার সরকার আমাদের ভাবমর্যাদা নষ্ট করতে চায়। সন্ত্রাসী সংগঠন হিসেবে আমাদের তুলে ধরে তারা নোংরা রাজনীতি করছে।
মিয়ানমারভিত্তিক নৃতাত্ত্বিক গোষ্ঠী বিশেষজ্ঞ ইউ মুয়াং মুয়াং বলেন, আরসার সঙ্গে আরাকান আর্মির সম্পৃক্ততার যে কথা বলা হয়েছে, তা নিয়ে আমার সন্দেহে রয়েছে। আরাকান আর্মি বলেছে, তারা আরাকান রাজ্যের লোকজন ও তাদের রাজ্যকে রক্ষা করতে চায়।
তিনি বলেন, আরসার সম্পৃক্ততার অভিযোগ তুলে আরাকান আর্মির বিরুদ্ধে রাজনৈতিক হামলা চালানো হচ্ছে সবচেয়ে ভালো উপায়। কাজেই এ বিষয়ে আমি কোনো সমাধান দিতে পারব না।
কেন্দ্রীয় রাজ্য ব্যবস্থা প্রতিষ্ঠা করতে গত কয়েক বছর ধরে উত্তর রাখাইনে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে আরাকান আর্মি। গত মাস থেকে সংগঠনটি তাদের সশস্ত্র তৎপরতা জোরদার করেছে।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ‘জেনা করা পাপ তবে পর্নোগ্রাফিতে অভিনয় পেশার অংশ’
