বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক অব্যাহত রাখবে যুক্তরাজ্য
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলক সম্পর্ক অব্যাহত রাখবে যুক্তরাজ্য। রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেশটির হাইকমিশনার এলিসন ব্লেইক বৈঠক করে এ প্রতিশ্রুতি দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ ছাড়া হাইকমিশনার ব্লেইক বাংলাদেশের ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ ও ২০৩০ সালের মধ্যে টেকশই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে নিশ্চিত করেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এলিসন ব্লেইক এ সময়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে একত্রে কাজ করার ইচ্ছার কথা আবারও ব্যক্ত করেন। এ সময়ে পররাষ্ট্রমন্ত্রী ১৯৭১ সালে ব্রিটিশ জনগণের সহযোগিতার কথা স্মরণ করেন এবং ব্রেক্সিট পরবর্তী বিদ্যমান সব সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
ব্রিটিশ হাইকমিশনার বৈঠকে নারীর ক্ষমতায়ন, দরিদ্রতা কমানো, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। এ সময় তিনি জানান, ব্রিটিশ বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন খাতে বিশেষ করে অবকাঠামোগত খাতে বিনিয়োগে আগ্রহী।
বৈঠকে রোহিঙ্গা সঙ্কটে সমন্বিত সহায়তার জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া রোহিঙ্গারা যাতে নিজ ভূমিতে নিরাপদে এবং সন্মানের সঙ্গে ফিরে যেতে পারে সে বিষয়ে যুক্তরাজ্যকে ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় হাইকমিশনার বিপুল সংখ্যক রোহিঙ্গার আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। সেই সঙ্গে এ সঙ্কট সমাধানে ব্রিটিশ সরকার ও জনগণের সব ধরনের সহযোগিতার কথা নিশ্চিত করেন।
দুই পক্ষই বাণিজ্য ও বিনিয়োগ, সুশাসন, আরও গভীর অর্থনৈতিক অংশীদারত্ব, রোহিঙ্গা সঙ্কট, অভিবাসন, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একত্রে কাজ করতে একমত হয়।
বৈঠকের পরই পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বিদেশে পলাতক দণ্ডপ্রাপ্ত সব আসামিকে দেশে ফিরিয়ে আনা হবে।’ এ ছাড়া দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানোর বিষয়টি আইন মন্ত্রণালয় তদারকি করছে বলেও জানান তিনি।
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- তাজুর মিলিয়ন ফলোয়ারের পেজ উধাও
- তিন সপ্তাহে হামের উপসর্গ নিয়ে ১১৭ জনের মৃত্যু
- সংসদে আরমানের প্রশ্ন
গুম অধ্যাদেশ বাতিল কেন - এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের
- শর্ত সাপেক্ষে জুলাই সনদ বাস্তবায়ন
- হরমুজ প্রণালি খুলতে ইরানকে নতুন সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প
- সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
- যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’: শিশির মনির
- যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
- ইরানে নিখোঁজ পাইলটকে উদ্ধার করলো যুক্তরাষ্ট্র, উচ্ছ্বসিত ট্রাম্প
- গুম নিয়ে বিস্ফোরক তথ্য
হাসিনার নির্দেশেই ইলিয়াসকে হত্যা! - ফোবানা একাংশের (জাকারিয়া-বাবু) কনভেনশন নিউইয়র্কে
- ব্রুকলিনে সানম্যান গ্লোবাল মানি ট্রান্সফারের অফিস উদ্বোধন
- বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে
- ফ্রি টিকেট, হোটেল ও ৫ ভাগ কমিশন দেবে গ্লোবাল ট্যুরস
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- নির্বাচনে চ্যালেঞ্জের মুখে ক্যাথি হোকুল
- লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার রানো নেওয়াজ
- ফান্দে পড়িয়া জামায়াত কান্দেরে
- নিউইয়র্কে গ্যাস ট্যাক্স স্থগিতের আহ্বান
- মার্কিনীদের কাছে ইরান প্রেসিডেন্টের খোলা চিঠি
- আজকাল ৯১৬
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
