বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ ভারতে বেচতে ছাড় চায় আদানি
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের গড্ডা বিদ্যুৎ কেন্দ্রের জন্য দেশটির সরকারের কাছে নতুন করে সুবিধা চেয়েছে ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ার। ঝাড়খণ্ডের ২ বিলিয়ন ডলারের কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের কর পরিশোধের ক্ষেত্রে দেশটির সরকারের কাছে নতুন করে এই ছাড় চেয়েছে কোম্পানিটি।
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঝাড়খণ্ডের এই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের একমাত্র ক্রেতা বাংলাদেশ। বাংলাদেশের কাছে বিদ্যুতের বকেয়া পড়ে যাওয়ায় কিছুদিন আগে স্থানীয়ভাবে বিদ্যুৎ বিক্রির জন্য ভারত সরকারের অনুমতি পেয়েছে আদানি পাওয়ার। কিন্তু স্থানীয়ভাবে বিদ্যুৎ বিক্রিতে কর পরিশোধের শর্ত বেধে দিয়েছে ভারত সরকার। আদানি পাওয়ার এই কর পরিশোধে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন ভারতের সরকারের কাছে নতুন করে ছাড় চেয়েছে।
ব্লুমবার্গ বলছে, গত আগস্টে ভারতের বিদ্যুৎ বিষয়ক মন্ত্রণালয় আদানি পাওয়ারকে ঝাড়খণ্ডের কেন্দ্র থেকে স্থানীয়ভাবে বিদ্যুৎ বিক্রি করার অনুমতি দেয়। কিন্তু কেন্দ্রটি রাজ্যের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) হওয়ায় আদানি পাওয়ার বিদ্যুৎ বিক্রিতে সমস্যার মুখোমুখি হয়েছে বলে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
তারা বলেছেন, ভারতের বাণিজ্য মন্ত্রণালয় ছাড় না দিলে গড্ডা কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎকে আমদানি করা হিসাবে বিবেচনা করা হবে। সেক্ষেত্রে বিদ্যুতের আমদানি কর পরিশোধ করতে হবে আদানিকে।
একই সঙ্গে কোম্পানিটি আমদানি করা কয়লার ওপর শুল্ক মওকুফ রাখার জন্যও অনুরোধ করেছে বলে নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তিরা জানিয়েছেন। এক হাজার ৬০০ মেগাওয়াটের ওই বিদ্যুৎকেন্দ্রে আমদানি করা কয়লা ব্যবহার করে আদানি।
ব্লুমবার্গ বলছে, ভারতীয় কর্তৃপক্ষ এই ছাড় সুবিধা না দিলে ভারতের দাম-সংবেদনশীল গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিক্রি করা কার্যত অসম্ভব হয়ে পড়বে। এই বিষয়ে মন্তব্যের জন্য ই-মেইলে যোগাযোগ করা হলেও আদানি পাওয়ার কোনও সাড়া দেয়নি বলে জানিয়েছে মার্কিন এই সংবাদমাধ্যম।
গড্ডায় অবস্থিত আদানির এই কেন্দ্র থেকে বাংলাদেশে যে পরিমাণ বিদ্যুৎ রপ্তানি করা হয়, তা দেশটির মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ। গত সেপ্টেম্বরের শেষে বিদ্যুৎ বিক্রি বাবদ বাংলাদেশের কাছে আদানির বকেয়ার পরিমাণ ৭৯ কোটি ডলারে পৌঁছায়। তবে গত অক্টোবরে আদানি পাওয়ারকে বাংলাদেশ কিছু বকেয়া পরিশোধ করেছে।
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
