বাংলাদেশের অস্থিতিশীলতায় চাঙ্গা হচ্ছে ভারতের তৈরি পোশাক খাত
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৪
বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা কাজে লাগিয়ে ভারতের তৈরি পোশাক (আরএমজি) খাত শক্তিশালী হচ্ছে। এমনকি বৈশ্বিক বাজারে বাংলাদেশের রপ্তানি অংশীদারিত্বও ভারতীয় রপ্তানিকারকদের দখলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ চিত্র পরিষ্কারভাবে উঠে এসেছে ২০২৪ সালের সেপ্টেম্বরের ভারতের রপ্তানির পরিসংখ্যানে, যেখানে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় ভারতের পোশাক রপ্তানি ১৭ দশমিক ৩ শতাংশ বেড়েছে। ভারতীয় ব্যবসায়ীরা জানান, বর্তমানে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে সরিয়ে ভারতে অর্ডার দিচ্ছে। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার।
সোমবার (২১ অক্টোবর) ভারতের ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে, এমন সময় এই প্রবৃদ্ধি ঘটেছে যখন বেশিরভাগ রপ্তানিকারক দেশ মন্দার মুখোমুখি। মুদ্রাস্ফীতি, সরবরাহ চেইনের বিঘ্নসহ বৈশ্বিক নানা সংকট থাকা সত্ত্বেও ভারতের এই অগ্রগতিতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার বড় ভূমিকা রয়েছে।
ভারতের অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের (এইপিসি) চেয়ারম্যান সুধীর সেখরি বলেন, ‘‘বিশ্বজুড়ে নানা সংকটের মধ্যেও ভারতীয় পোশাক রপ্তানি দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে, যেখানে অন্য দেশগুলো মন্দার মুখে পড়েছে।’’
বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ পোশাক রপ্তানিকারক হলেও সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে কিছু কারখানা সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। *কেয়াররেটিংস* এক প্রতিবেদনে সতর্ক করেছে, এই অস্থিরতা দীর্ঘ হলে রপ্তানি কার্যক্রমে সময়মতো ডেলিভারি নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। এতে ভারত প্রতিমাসে ২০০ থেকে ২৫০ মিলিয়ন ডলারের অতিরিক্ত অর্ডার পেতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতীয় রপ্তানিকারকদের অপারেশনাল দক্ষতার কারণে তারা স্থায়ীভাবে বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান দখল করতে পারে। বর্তমান পরিস্থিতি ভারতকে বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান আরও প্রসারিত করার সুযোগ এনে দিয়েছে।
এই সুযোগ কাজে লাগাতে ভারতীয় ব্যবসায়ীরা বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ এবং *ভারত টেক্স-২০২৫* আয়োজনের পরিকল্পনা করছে। সুধীর সেখরি জানান, বৈশ্বিক ব্র্যান্ড ও কেনাকাটার পরামর্শকদের সঙ্গে গোলটেবিল বৈঠক করেছেন তারা, যা ভারতীয় রপ্তানিকারকদের সঙ্গে তাদের সুসম্পর্ক গড়ার আগ্রহ নির্দেশ করে।
এইপিসি জানিয়েছে, ভারতের ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি ও ঐতিহ্য তুলে ধরতে তারা স্পেন ও নিউইয়র্কে আন্তর্জাতিক রোডশো আয়োজন করবে। সংগঠনের সাধারণ সম্পাদক মিথিলেশ্বর ঠাকুর বলেন, ‘‘বর্তমানে ভারতকে পছন্দের সোর্সিং গন্তব্য হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে আমাদের রপ্তানির প্রবৃদ্ধি দুই অঙ্ক ছাড়িয়েছে।’’
ভারতের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করা দেশগুলোতেও এই প্রবৃদ্ধি উৎসাহিত হয়েছে। এফটিএ অংশীদার দেশগুলো ভারতের তৈরি পোশাক খাতের জন্য নতুন বাজারের পথ তৈরি করছে, যা খাতটির টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করছে।
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
