বাংলাদেশী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫
প্রবাসের সাংবাদিকরা ইচ্ছা করলে কমিউনিটিকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখতে পারে। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের মতো যুক্তরাষ্ট্রের সাংবাদিকদের নানা বিষয়ে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। বাংলাদেশী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ইউএসএ’র প্রথম কমিটির অভিষেক অনুষ্ঠানে কমিউনিটি লিডাররা এসব কথা বলেন।
স্থানীয় সময় রোববার নিউইয়র্কের উডসাইডের গুলশান ট্যারেসের ব্যাংকুয়েট হলে জমকালো অভিষেক অনুষ্ঠানে কমিউনিটি লিডার ছাড়াও বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রধান উপদেষ্টা শাহনেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ নব-গঠিত কমিটির সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, বর্তমান সময়ে অনেক তরুণ এবং ক্ষুরধার সাংবাদিক যুক্তরাষ্ট্র প্রবাসী হয়েছেন। তাদের অনেকেই বাংলাদেশের মতোই জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্ট কাভার করছেন। বিশেষ করে টেলিভিশন মিডিয়ার সংবাদের প্রতি দর্শক শ্রোতার আগ্রহ বেশি। তাদের প্রতিবেদনগুলো সমাজে দারুন ভাবে প্রভাব ফেলে। টেলিভিশনসাংবাদিকদের কাছে তিনি প্রত্যাশা করেন, তারা যেন কমিউনিটির উন্নয়ন মূলক ও সফলতার খবরের দিকে বেশি নজর দেন। তাহলে, কমিউনিটি বিনির্মানে তাদের প্রতিবেদনগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
সংগঠনের প্রেসিডেন্ট -ফরিদ আলম স্বাগত বক্তব্যে বলেন, টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তথ্যবহুল সংবাদ সংগ্রহের জন্য সবার মধ্যে যোগাযোগ বাড়ানোর উদ্দেশ্যেই এই সংগঠন গড়ে তোলা হয়েছে। কমিউনিটির ইতিবাচক সংবাদগুলো প্রকাশ করা এবং বাংলাদেশের ভালোখবরগুলো প্রবাসীদের সামনে তুলে ধরতে এই সংগঠন কাজ করবে।
অভিষেক অনুষ্ঠানে শাহ নেওয়াজ ছাড়াও বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম, ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ড. ওয়াজেদ এ খান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ, প্রথম আলো উত্তর আমেরিকার নির্বাহী সম্পাদক মনজুরুল হক, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য নাইম টুটুল, কমিউনিটির বোর্ড সদস্য আহসান হাবীব, টিবিএন টুয়েন্টি ফোরের ভাইস প্রসিডেন্ট এএফএম মেসবাহুজ্জামান, সিপিএ সরওয়ার চৌধুরী, ওয়ার্লড হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক, রিয়েলটর নূরুল আজিম, কমিউনিটি এক্টিভিস্ট আহসান হাবীব, হককথা সম্পাদক সালহউদ্দিন আহমেদ, সাংবাদিক আকবর হায়দার কিরন, নিউইয়র্ক ব্রাইটের সম্পাদক বেলাল আহমেদ, প্রথম আলোর নিউইয়র্ক প্রতিনিধি তোফাজ্জল লিটন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও ব্যবসায়ী জে মোল্লা সানী, নিউইয়র্ক কাগজের সম্পাদক আফরোজা ইসলাম, জ্যামাইকা-বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ, বিডি-ইয়র্কের সম্পাদক শাহ ফারুক, মানবাধিকার নেত্রী কাজী ফৌজিয়া, কমিউনিটি এক্টিভিস্ট আব্দুর রশীদ বাবু, কমিউনিটি এক্টিভিস্ট নওশাদ হায়দার, ইয়েলো সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন, উপস্থাপিকা শারমিন সিরাজের সঞ্চালনায় প্রাণবন্ত এই অভিষেক অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী রানো নেওয়াজ, অনিক রাজ ও রেশমী মির্জা গান পরিবেশন করেন।
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
