বর্ণাঢ্য আয়োজনে টাইম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৫
বর্ণাঢ্য আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা পত্রিকা’র ২৮ বছর পূর্তী এবং টাইম টেলিভিশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে লাখো দর্শক-শ্রোতার নিরন্তর ভালোবাসায় আবারো সিক্ত হলো উত্তর আমেরিকার সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল টাইম টেলিভিশন। পাশাপাশি উত্তর আমেরিকায় বাংলাদেশী কমিউনিটি মুখপত্র হিসেবে সাপ্তাহিক বাংলা পত্রিকা’র অবদানও অনস্বীকার্য। মিডিয়া দু’টির বর্ষপূর্তী অনুষ্ঠানে আগত অতিথি ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা এমন মন্তব্য করেন। নিউইয়র্ক সিটিস্থ এস্টোরিয়া ওয়ার্ল্ড ম্যানোরে দু’দিনব্যাপী (২৪-২৫ জানুয়ারী) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউএস কংগ্রেস সদস্য, নিউইয়র্ক ষ্টেট সিনেটর, অ্যাসেম্বলীম্যান, সিটি কাউন্সিল সদস্য ছাড়াও প্রবাসে বসবাসকারী বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির বিভিন্ন মিডিয়ার সম্পাদক, সাংবাদিক আর প্রতিষ্ঠিত পেশাজীবি ও ব্যবসায়ী সহ সব শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি মূলধারার সাথে বাংলাদেশী কমিউনিটির মিলনমেলায় পরিণত হয়। এছাড়াও অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো আমেরিকান বাংলাদেশী নতুন জেনারেশন।
অনুষ্ঠানে আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ তার বক্তব্যে যুক্তরাষ্ট্রে চলমান ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন নীতির সমালোচনা করেন এবং বাংলাদেশী কমিউনিটি সহ অভিবাসীদের জন্য কাজ করার ঘোষণা দেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের। এরপর আমন্ত্রিত অতিথি ফ্লোরিডার কুইক মানি সার্ভিসেস ইনক’র প্রেসিডেন্ট এন্ড সিইও মোহাম্মদ মনির হোসেন এবং আরেক অতিথি ফ্লোরিডার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক মোহাম্মদ দীনাজ খান সহ অন্যান্য অতিথিদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আবু তাহের। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন মর্টগেজ ব্যাংকার জান ফাহিম ।মেন্টাল হেলথ বিষয়ে বিশেষ আলোচনায় অংশ নেন আনোয়ারা আনা এবং টাইম টেলিভিশন-এর এডুকেটর এন্ড ফাউন্ডার হেড অব প্রোগ্রাম মেরি জোবায়দা।
এদিকে অনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরুর আগেই ইউএস কংগ্রেসওম্যান গ্রেস মেং অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের হাতে সম্মানণা প্রদান করেন। এ সময় টাইম টিভি’র অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু মঞ্চে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, ডা. মাসুদ রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক আলহাজ সোলায়মান ভূইয়া, মূলধারার রাজনীতিক অ্যাসাল-এর ন্যাশলনাল প্রেসিডেন্ট মাফ মিসবাউদ্দিন, ফার্মাসিস্ট শাহাব আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আখতারুল আলম, বিশিষ্ট সাংবাদিক মনির হায়দার, কমিউনিটি আক্টিভিষ্ট বেদারুল ইসলাম বাদলা ও আব্দুস শহীদ, সোসাইটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহীম হাওলাদার, পার্কচেষ্টার রিয়াল এস্টেট-এর কর্ণধার সালে উদ্দিন সাল, স্যান্ড একাউনটেন্ট-এর সিইও মিয়া মোহাম্মদ আবজাল, কমিউনিটি বোর্ড মেম্বার ও বাংলাদেশী আমেরিকান সোসাইটির সাধারণ সম্পাদক আমিন মেহেদী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সহ সভাপতি ও এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিন, কমিউনিটি বোর্ড মেম্বার শাহজাহান শেখ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট সৈয়দ এনায়েত আলী, কায়েস, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক পারভেজ সাজ্জাদ, ফরিদা ইয়াসমীন প্রমুখ।
অনুষ্ঠানে কমিউনিটির সেবায় টাইম টিভি ও বাংলা পত্রিকার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে টাইম টিভি’র প্রতিদিনের জনপ্রিয় লাইভ অনুষ্ঠন ‘টাইম এক্সক্লুসিভ’ অনুষ্ঠানের বিশেষ প্রশংসা করেন। পরবর্তীতে কমিউনিটিতে অবদান রাখার জন্য কমিউনিটির বিশিষ্টজনদের হাতে টাইম টেলিভিশনের পক্ষ থেকে সম্মানণা সার্টিকেট তুলে দেন আবু তাহের।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন (২৫ জানুয়ারী) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন, টাইম টিভি থিম সং ও ডকুমেন্টারী উপস্থাপন, কেক কাটা, আমন্ত্রিত অতিথিদের বক্তব্য, টাইম টিভি-বাংলা পত্রিকা অ্যাওয়ার্ড প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গালা ডিনার। উভয় দিন উপস্থিত গণমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মিডিয়া দু’টির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের। এদিন কেক কাটার আগে রেড রিবন কেটে বর্ষপূর্তী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফ্লোরিডার বিশিষ্ট ব্যবসায়ী ও কুইক মানি সার্ভিসে ইনক’র সিইও মনির হোসেন। এর আগে উদ্বোধনী নৃত্য পরিবেশন করে বাপা’র শিল্পীরা।
আবু তাহেরের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরুর পর বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের আলোচিত কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ, ষ্টেট সিনেটর জন সি লু, লুইস সেপুলভেদা ও জেসিকা রামোস, ষ্টেট অ্যাসেম্বীম্যান জোহরান মামদানী। অনুষ্ঠানে কি-নোট বক্তব্য তুলে ধরেন প্যারামাউন্টের গ্লোবালের ইন্টারন্যাশনাল ব্রান্ড মাকেংটিংয়ের সিনিয়র ডিরেক্টর কারিশমা রহমান আজমাত। এছাড়াও নির্ধারিত আলোচকদের মধ্যে ভার্জিনিয়ার ৩৭ ষ্টেট সিনেটের সদস্য সাদ্দাম আজলান সেলিম, মিশিগানের হ্যামট্রামিক সিটি কাউন্সিলের সাবেক সদস্য, ডেমোক্র্যাটিক লীডার কাজী মিয়া, নাসা’য় কর্মরত বাংলাদেশী-আমেরিকান রিফাত তাহসীন, হার্ডভার্ড বেঙ্গলী ক্লাবের প্রেসিডেন্ট নামিরা মেহেদী, ইয়ং স্পীকার সাহলা তাহের ও নাবিল এইচ মুহিব বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বিশিষ্ট সাংবাদিক, লেখক ও কলামিস্ট হাসান ফেরদৌস, সাপ্তাহিক প্রথম আলো সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, আমেরিকান ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশনের ডিরেক্টর এটর্নী মঈন চৌধুরী, লং আইল্যান্ড সিটি কেমিস্ট’র কর্ণধার ফামাসিস্ট শাহাব আহমেদ, গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলেক্স কাউন্টস, আরমান চৌধুরী সিইএ, মামুনস টিউটোরিয়াল-এর কর্ণধার শেখ আল মামুন, টাইম টেলিভিশনের এডুকেটর ও প্রতিষ্ঠাকালীন হেড অব প্রোগ্রাম মেরি জোবায়দা প্রমুখ। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন টাইম টিভি’র পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু।
অনুষ্ঠানের এক পর্যায়ে টাইম টেলিভিশনের বক্স উন্মোচন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও শাহ নেওয়াজ গ্রুপের সিইও শাহ নেওয়াজ। এসময় তিনি টাইম টেলিভিশনের সংবাদ ও অনুষ্ঠানের ভূয়সী প্রশংসার পাশাপাশি কমিউনিটিতে বাংলা পত্রিকা’র অসামান্য অবদানের কথা তুলে ধরেন।
সব শেষে ছিলো মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। এতে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কন্ঠশিল্পী লায়লা ও রেশমী মির্জা সঙ্গীত পরিবেশন করেন। দু’দিনের সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপস্থাপিকা শারমিন সিরাজ সোনিয়া।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
