বরিশালে দফায় দফায় সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫
হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকা। এ সময় শ্রমিকদের হামলায় সরকারি বিএম কলেজের ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
এর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গোটা নথুল্লাবাদ বাসস্ট্যান্ডজুড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। নথুল্লাবাদের একাধিক বাসের কাউন্টার এবং বাস ভাঙচুর করেছে। বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগ করেন তারা।
শ্রমিকদের দাবি, শিক্ষার্থীদের হামলায় অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে অর্ধশতাধিক বাস। আহত শ্রমিক এবং শিক্ষার্থীদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া ৭টা থেকে শুরু হয় ছাত্র-শ্রমিক হামলা-পাল্টাহামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা। রাত সোয়া ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নথুল্লাবাদ এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিস সদস্যরা বাসগুলোতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। বর্তমানে গোটা বাসস্ট্যান্ড এলাকা শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রয়েছে।
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র নেতা রাজু জানিয়েছেন, শনিবার বিকেলে বিএম কলেজের প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু বক্কর হিজলা উপজেলা থেকে ‘সোহান হাওলাদার’ নামক বাসে বরিশালে ফিরছিল।
তার কাছে ভাড়া চাইলে তিনি বিএম কলেজ শিক্ষার্থী পরিচয় দিয়ে হাফ ভাড়া দিতে চান। কিন্তু বাসের সুপারভাইজার এবং হেলপার তার কাছে ফুল ভাড়া দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শিক্ষার্থী আবু বক্করকে লাঞ্ছিত করেন শ্রমিকরা।
আবু বক্কর ঘটনাটি বিএম কলেজ শিক্ষার্থীদের জানান। সন্ধ্যা ৬টায় বাসটি নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে পৌঁছলে রাজুসহ বিএম কলেজের একদল শিক্ষার্থী নথুল্লাবাদ গিয়ে ঘটনার প্রতিবাদ জানান। এ সময় তাদের সঙ্গেও অশ্লীল ভাষা ব্যবহার করেন শ্রমিকরা। এ নিয়ে উত্তেজনার সৃষ্টির এক পর্যায় ২৫-৩০ জন শ্রমিক একত্রিত হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ছাত্রনেতা রাজু।
অপরদিকে, নথুল্লাবাদের পরিবহন শ্রমিক নেতা আরজু মৃধা বলেন, কলেজ বন্ধের দিনে হাফ ভাড়া কার্যকর হবে না। শনিবার কলেজ বন্ধের দিন এক শিক্ষার্থী বাসে ওঠে হাফভাড়া দেওয়ার কথা বলে। বাসের সুপারভাইজার সেটা না মেনে সম্পূর্ণ ভাড়া দাবি করে। এতে ক্ষুব্ধ হন ওই শিক্ষার্থী।
বিষয়টি তিনি তার সহপাঠীদের জানালে সন্ধ্যা সোয়া ৭টার দিকে শতাধিক শিক্ষার্থী নথুল্লাবাদে হামলা-ভাঙচুর শুরু করে। তারা বাস টার্মিনালের মধ্যে একাধিক কাউন্টার, পার্কিং করা বিএমএফ, তুহিন, সামান্ত, জিএম এবং নিউ ভাই ভাই পরিবহনসহ একাধিক পরিবহনের অর্ধশতাধিক বাস ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। ২০ জনের বেশি শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করেছে।
নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস মালিক গ্রুপের সভাপতি মোশারফ হোসেন কালবেলাকে বলেন, একসঙ্গে কয়েক হাজার শিক্ষার্থী নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকাজুড়ে তাণ্ডব চালিয়েছে। তারা বাস টার্মিনাল ভবন ভেঙে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা সবাই ভেতরে অবরুদ্ধ আছি। যে কারণে কতগুলো বাস ভাঙচুর, অগ্নিসংযোগ এবং শ্রমিক আহত হয়েছে তা বলা সম্ভব না। তা ছাড়া এর বিপরীতে কোনো কর্মসূচি নিবেন কিনা সে বিষয়েও আপাতত কিছু জানেন না বলেন মালিক সমিতির সভাপতি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন উল ইসলাম কালবেলাকে বলেন, হাফ ভাড়া নিয়ে বাস শ্রমিক এবং শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। কিছুসংখ্যক বাস ভাঙচুর এবং অগ্নিসংযোগ হয়েছে। ফায়ার সার্ভিস সদস্যরা বাসের আগুন নিয়ন্ত্রণের চেষ্টার করছে। তা ছাড়া সংঘর্ষের কারণে বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে বিপুল পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
- নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার `হলিডে গিফট` দিলেন ট্রাম্প
- ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি
- অবহেলায় রুগ্ণ বাপেক্স
- ইরাকের ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার করে দেবেন ট্রাম্প !
- ‘মাননীয়’ বাদ দেয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই বাস্তবায়ন
- আমাকে সংসদে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা
- বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
- দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
