বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘর নির্মাণ করে দেবে সরকার
প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯
সারাদেশের নদ-নদীর পানি কমতে শুরু করেছে। ফলে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হচ্ছে। বন্যায় যাদের ঘর-বাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নতুন ঘর নির্মাণ করে দেবে সরকার।
জানা গেছে, মোট ২৪ হাজার নতুন ঘর নির্মাণ করে দেয়া হবে। ঘরগুলো হবে দুর্যোগ সহনীয়। প্রত্যেকটি ঘরের পেছনে ব্যয় ধরা হয়েছে তিন লাখ টাকা। কারা কারা ঘর পাবেন সে বিষয়টি নির্ধারণ করবেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
এছাড়া এ কর্মসূচি কেন্দ্রীয়ভাবে মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কয়েকজন অতিরিক্ত সচিবকে আট বিভাগের মনিটরিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ত্রাণ) মো. আকরাম হোসেন বলেন, যারা বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হবেন তারাই নতুন ঘর পাবেন। এ বছর মোট ২৪ হাজার ঘর নির্মাণ করে দেয়া হবে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ৩ লাখ টাকা।
তিনি বলেন, গত বছরও আমরা ১১ হাজার ৬০৪টি নতুন ঘর নির্মাণ করে দিয়েছি। তখন প্রত্যেকটি ঘরের পেছনে খরচ করা হয়েছিল ২ লাখ ৬০ হাজার টাকা। তবে এবার টাকার পরিমাণ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা গেছে, দুর্যোগ মোকাবিলায় কাজ করে যাচ্ছে সরকার। বিভিন্ন জেলার দুর্গত মানুষদের মাঝে চাল, শুকনা খাবার বিতরণ করা হচ্ছে। এছাড়া পশুর জন্য বিতরণ করা হচ্ছে গো-খাদ্য।
এদিকে, দেশের যেসব এলাকায় জুলাই মাসের মাঝামাঝি থেকে বন্যার পানি উঠেছিল, সেখানকার অনেক জায়গায় পানি ধীরে-ধীরে নামতে শুরু করেছে। পানি নামতে শুরু করায় পানিবাহিত রোগ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।
এসব এলাকায় বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়েছে বলেও জানা গেছে। এছাড়া পানিতে থাকতে-থাকতে অনেকেরই চর্মরোগ দেখা দিচ্ছে।
এ বিষয়ে মো. আকরাম হোসেন বলেন, বিশুদ্ধ পানি বিতরণের জন্য আমরা জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছি। এ জন্য অর্থও দেয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে। কোথাও বিশুদ্ধ পানি সংকট থাকার কথা নয়।
পানিবাহিত রোগের প্রসঙ্গে তিনি বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর সাধারণত পানিবাহিত রোগ দেখা দেয়। তবে বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এ অতিরিক্ত সচিব।
- ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’?
- ‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’
- খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও
- শিল্পের গ্যাস দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির চেষ্টা
- ঢাকায় এলো ‘গ্রামের লোডশেডিং’
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
