বঙ্গভবনে প্রস্তুতি চলছে, কাল নতুন মন্ত্রিসভার শপথ
প্রকাশিত: ৬ জানুয়ারি ২০১৯
কাল সোমবার সাড়ে তিনটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।
এর আগে একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভকারী দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেবেন ও শপথ পড়াবেন রাষ্ট্রপতি। তারপর প্রধানমন্ত্রী তার মনোনীতদের মধ্য থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী অথবা উপমন্ত্রী হিসাবে নিয়োগদান করবেন।
বঙ্গভবনে শপথ পড়ানোর প্রস্তুতি চলছে। রাষ্ট্রপতির দপ্তর ও মন্ত্রিপরিষদ বিভাগ যৌথভাবে কার্যক্রম চালাচ্ছেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অতিথিদের কাছে আমন্ত্রণপত্র পাঠানোর কাজ শুরু হয়েছে। স্পিকার, সাবেক রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গেছে, প্রায় এক হাজার অতিথি এবার শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ পাচ্ছেন।
কাল প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের পদের অবসান এবং বর্তমান মন্ত্রিসভার বিলুপ্তি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। এদিকে সরকারি যানবাহন পরিদপ্তরকে প্রয়োজনীয়সংখ্যক ভিআইপি গাড়ি প্রস্তুত রাখতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গতকাল শনিবার চিঠি দেওয়া হয়েছে।
গত ৩ জানুয়ারি এমপিদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। যদিও পাঁচ বছরের জন্য নির্বাচিত সংসদ সদস্যদের মেয়াদ আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত ছিলো।
প্রসঙ্গত দশম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো ২০১৪ সালের ৫ জানুয়ারি। ৮ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয় গেজেট আকারে নির্বাচিত সংসদ সদস্যদের নামের তালিকা প্রকাশ করে। ৯ জানুয়ারি এমপিদের শপথ অনুষ্ঠিত হয়। একইদিনে সংখ্যাগরিষ্ঠ দলের সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগদানের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করার সিদ্ধান্ত হয়। একই সময় সরকার গঠনের সম্মতি জ্ঞাপন ও মন্ত্রিসভা ভেঙ্গে দেওয়া হয়েছে বলে গণ্য হওয়া সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ১২ জানুয়ারি প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণের নিয়োগের অবসান ঘটানো হয়। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়োগ দান করেন। একই তারিখে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়। ওই মন্ত্রিসভায় ২৯ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী এবং ২ জন উপমন্ত্রী শপথ নেন। এছাড়া মন্ত্রির পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত ১ জন এবং ৫ জন উপদেষ্টা নিয়োগ দেয়া হয়।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট, জাতীয় পার্টি (জাপা) ও যুক্তফ্রন্ট মহাজোটগতভাবে একাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়। অন্যদিকে প্রধান প্রতিপক্ষ বিএনপি ঐক্যফ্রন্ট নামে নির্বাচনে অংশ নেয়। মহাজোট ২৮৮ আসনে এবং ঐক্যফ্রন্ট ৭ আসনে জয়লাভ করে। এর মধ্যে আওয়ামী লীগ এককভাবে ২৫৯, জাপা ২২, জাতীয় পার্টি-জেপিসহ ১৪ দলীয় জোটের অন্য শরীকরা ৯টি আসনে বিজয়ী হয়।
- নতুন জীবন পেলেন রোনালদো
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর
- বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত
- ১৮ অক্টোবর সোসাইটির নির্বাচন!
- যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহালে অভিবাসীদের স্বস্তি
- শামসুল হক এখন ২ ভোটে পিছিয়ে
- ফুটবল নিয়ে স্বপ্ন দেখছেন আমেরিকানরা
- আজকাল ৯২৯তম সংখ্যা
- নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নিলেন কর্মচারী
- অনলাইনে পোস্ট নিয়ে হজ ও ওমরাহ যাত্রীদের গ্রেপ্তার করছে সৌদি
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা
- যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান
- গাজা-পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরাইল
- সার্কাসের দড়িতে হাঁটছে বিশ্বশান্তি
- ট্রমা সেন্টার নিজেই ট্রমায়
- লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা
- জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন
- ‘শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে’
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন
- রক্তাক্ত জুলাই
কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান - হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল
- মাথাপিছু ঋণ ১ লাখ ২৪ হাজার টাকা
- আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে
- গাছহীন ঢাকায় শ্বাসের কষ্ট
- নতুন পে-স্কেলের খসড়ায় মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
