বইমেলার নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট দর্শনার্থীরা
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০১৯
অমর একুশে গ্রন্থমেলার সময় বাংলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আগে ঘটেছে নানান অপ্রীতিকর ঘটনা। সাহিত্যিক হুমায়ুন আজাদ কিংবা ব্লগার অভিজিতের উপর হামলা হয়েছিল ভাষার মাসের এ মেলা থেকে ফেরার পথেই। তাই নিরপত্তা নিয়ে একটু শঙ্কা থেকেই যায় দর্শনার্থীদের। তবে সোচ্চার আইন-শৃঙ্খলা বাহিনী।
এবার মেলার ষষ্ঠ দিন বুধবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান দুই স্থানেই বেড়েছে লোকসমাগম। দু’পাশের প্রবেশদ্বারেই রয়েছে কড়া নিরাপত্তা। প্রত্যেকের ব্যাগ চেক, দেহ তল্লাশি করে তবেই প্রবেশ করানো হচ্ছে মেলা প্রাঙ্গণে। সন্দেহ হলে সবকিছু যাচাই করে তবেই ঢুকতে দেওয়া হচ্ছে মেলায়।
বইমেলায় প্রতিবার আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্জুরি সাহা। এবার কেমন দেখছেন, জিজ্ঞেস করলে তিনি বলেন, এবার নিরাপত্তা একটু বেশি অন্যবারের চেয়ে। ব্যাগ খুলে দেখিয়ে তারপর ঢুকতে হয়েছে। সবকিছু ভালো মনে হচ্ছে। তেমন কোনো ঝামেলা নেই। নিরাপত্তায় কড়াকড়ি থাকা সবার জন্যই ভালো।
সোহরাওয়ার্দীর একটি প্রবেশদ্বারে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। এখনও পর্যন্ত আমাদের চোখে কিছু পড়েনি। আমাদের কন্ট্রোলরুমে যে কোনো অভিযোগ দিলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি।
মেলায় আগতরা সবাই পছন্দসই বই খুঁজছেন। কেউ কেউ এসেছেন বাবা-মা ভাই-বোন নিয়ে, আবার কেউ বন্ধু-বান্ধবের সঙ্গে। বন্ধুদের নিয়ে ঘুরতে আসা রফিকুল হাসানকে বইমেলা কেমন দেখছেন জিজ্ঞেস করলে তিনি বলেন, ভালোই দেখছি। সাজানো-গোছানো চারপাশ। বাংলা একাডেমির চেয়ে সোহরাওয়ার্দী উদ্যানে লোক সমাগম বেশি। ওখানকার চেয়ে এখানে স্টলও বেশি। দেখে রাখছি, পছন্দ হলে কিনবো। কবিতা ও উপন্যাস আমার ভালো লাগে।
দর্শনার্থী জহিরুল ইসলাম বলেন, নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট। ঝামেলা নেই। পানির বোতল বলেন, আর খাবার বলেন সবই আছে। প্রবেশমুখে ম্যাপও আছে। তাই তেমন একটা সমস্যায় পড়তে হয়নি। গতবারের মতোই দেখছি এবারও।
মেলা প্রাঙ্গণে রয়েছে পুলিশের ওয়াচ টাওয়ার এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা। রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), ফায়ার সার্ভিস, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কন্ট্রোল রুম।
বাংলা একাডেমিতে প্রবেশের জন্য দু’টি এবং বের হওয়ার জন্য একটি আলাদা গেট করা হয়েছে। এছাড়াও মেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশে প্রবেশ এবং বের হওয়ার জন্য তিনটি প্রবেশ ও তিনটি বের হওয়ার গেট করা হয়েছে।
বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে আন্তঃবেষ্টনী নিরাপত্তা ব্যবস্থা। উভয় বইমেলা চত্বর ও তার আশপাশ সিসিটিভির আওতায় আনা হয়েছে। মেলা প্রাঙ্গণের কন্ট্রোলরুম থেকে মেলার ভিতর ও চারপাশে সার্বক্ষণিক সিসিটিভি দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইভটিজিং, অনাকাঙ্ক্ষিত ঘটনা, ছিনতাই ও পকেটমার প্রতিরোধে রয়েছে পুলিশের বিশেষ টিম।
এছাড়াও মেলা প্রাঙ্গণে রয়েছে ব্লাড ব্যাংক ও শিশুদের জন্য ফিডিং কক্ষ, লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার। প্রতিবারের মতো এবারও দর্শনার্থীদের বিনামূল্যে বিশুদ্ধ পানি খাওয়াচ্ছে ডিএমপি।
- নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নিলেন কর্মচারী
- অনলাইনে পোস্ট নিয়ে হজ ও ওমরাহ যাত্রীদের গ্রেপ্তার করছে সৌদি
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা
- যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান
- গাজা-পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরাইল
- সার্কাসের দড়িতে হাঁটছে বিশ্বশান্তি
- ট্রমা সেন্টার নিজেই ট্রমায়
- লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা
- জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন
- ‘শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে’
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন
- রক্তাক্ত জুলাই
কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান - হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল
- মাথাপিছু ঋণ ১ লাখ ২৪ হাজার টাকা
- আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে
- গাছহীন ঢাকায় শ্বাসের কষ্ট
- নতুন পে-স্কেলের খসড়ায় মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০০
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
