ফ্রান্সে বামপন্থীদের জয়
আজকাল ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪
ফ্রান্সে কট্টর ডানপন্থী শক্তিকে আটকাতে জোটবদ্ধ হয়েছিল দেশটির বামপন্থী শক্তিগুলো। কিন্তু তারা যে সংখ্যাগরিষ্ঠ আসন পাবে, তা কেউ ভাবেনি।
ইউরোপীয় পার্লামেন্টের (ইইউ) নির্বাচনে হারের পর পার্লামেন্ট ভেঙে দিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। এরপর দ্রুত নির্বাচনের ডাক দিয়েছিলেন। ফ্রান্সে নিজের জনপ্রিয়তা নতুন করে তৈরি করতে এ পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু তিনি যা ভেবেছিলেন, বাস্তবে তা হলো না।
ইউরোপের অন্যান্য দেশে মতো ফ্রান্সেও ডানপন্থীদের প্রভাব ক্রমে বাড়ছে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে এর প্রতিফলন দেখা গেছে। এ পরিস্থিতিতে কট্টর ডানপন্থীদের জনপ্রিয়তা কমাতে জোটবদ্ধ হয়েছিল ফ্রান্সের বামপন্থী দলগুলো। একটি বৃহত্তর জোট হিসেবে সামনে এসেছিল তারা। যার মধ্যে ছোট ছোট কট্টর বামপন্থী দল যেমন আছে, তেমনি সমাজতান্ত্রিক, গ্রিন পার্টির মতো দলও আছে। তাদের একমাত্র লক্ষ্য ছিল ডানপন্থীদের জনপ্রিয়তা কমানো।
ডানপন্থীদের ঠেকাতে গঠিত নতুন জোটের নাম দেওয়া হয়েছিল নিউ পপুলার ফ্রন্ট। রোববারের নির্বাচনের পর দেখা গেল, সেই জোটই সবচেয়ে বেশি আসন পেয়েছে। যদিও তারা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সব মিলিয়ে তাদের দখলে ১৮২টি আসন। এর ঠিক পরই আছে মাখোঁর মধ্যপন্থী দলের জোট এনসেম্বল। তৃতীয় স্থানে ডানপন্থী এনআর। আর চতুর্থ স্থানে রিপাবলিকান দল।
গত সোমবার ফলাফলের পূর্বাভাস দেখেই বামপন্থী জোটের অন্যতম নেতা জ্যঁ লুক মেঁলশঁ ঘোষণা দেন, তাঁরাই সরকার গড়বেন। লেফট উইং ফ্রান্স আনবোড (এলএফআই) দলের নেতা তিনি। এ সময় জোটের অন্য নেতারাও পাশে ছিলেন।
এরপর গ্রিন পার্টির প্রধানও একই কথা বলেন। তিনি বলেন, ‘আমরা জিতেছি। আমরাই সরকার গঠন করব।’ সমাজতান্ত্রিক দলের প্রধান অলিভার ফউরে বলেছেন, ‘নতুন ইতিহাসের মুখোমুখি ফ্রান্স। পপুলার ফ্রন্টকেই ক্ষমতা হস্তান্তর করতে হবে।’ ভাষণে নিজেদের লক্ষ্য স্পষ্ট করে দিয়েছেন ফউরে। জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই তাঁরা মধ্যপন্থী জোটের সঙ্গে হাত মেলাবেন না।
এর আগে এই সোশ্যালিস্ট পার্টি বা সমাজতান্ত্রিক দল ক্ষমতায় এসেছে। দুবার ফরাসি সরকার চালানোর অভিজ্ঞতা আছে তাদের। এবার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আগেও এমন ঘটনার মুখোমুখি হয়েছে তারা। তখন ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন কনজারভেটিভ পার্টির। কিন্তু লোকসভায় নেতৃত্ব দিয়েছে তারা। ফলে যথেষ্ট অভিজ্ঞতা আছে এই দলের। এলএফআই নেতা মেঁলশঁ একসময় সমাজতান্ত্রিক দলের নেতা ছিলেন।
বামপন্থীদের মনোভাব:
সম্প্রতি একাধিক ঘটনায় বামপন্থী দলগুলো তাদের মতামত স্পষ্ট করে জানিয়েছে। সেই মতামত মাখোঁর অভিমতের চেয়ে অনেকটা আলাদা। গাজার ঘটনায় তারা সরাসরি ইসরায়েলকে কাঠগড়ায় তুলেছে। মেঁলশঁর মনোভাব অ্যান্টিসেমেটিক (ইহুদিবিরোধী) বলেই সে সময় মনে করা হয়েছিল। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে ন্যাটোর যথেষ্ট সমালোচনা করেছিলেন তিনি। তাঁর বক্তব্য ছিল, ‘ন্যাটো রাশিয়াকে উত্ত্যক্ত করছে।’ ন্যাটো থেকে ফ্রান্সের সরে আসা উচিত বলেও তিনি মতপ্রকাশ করেছিলেন।
বামপন্থী জোটে এলএফআইয়ের পরই শক্তিশালী দল গ্রিন পার্টি। এরপর আছে ফরাসি কমিউনিস্ট পার্টি। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফরাসি অঞ্চল পলিনেশিয়ার স্বাধীনতার দাবি জানিয়েছে যে বামপন্থী দল, তারাও এই জোটে আছে।
মধ্যপন্থীদের সঙ্গে জোটবদ্ধ সরকার গড়তে চান না মেঁলশঁর মতো নেতা। আবার মাখোঁও চান না মেঁলশঁর মতো নেতার সঙ্গে সরকার গঠন করতে। কিন্তু ফ্রান্সে কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে যে দলই সরকার গঠন করবে, পার্লামেন্টে তাকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। এর আগে ২০২২ সালে কট্টর ডানপন্থীদের হারাতে সবাইকে এক ছাতার নিচে আসার আহ্বান জানিয়েছিল বামপন্থীরা। এবারও সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও শেষ পর্যন্ত মধ্যপন্থী ও বামপন্থীরা কাছাকাছি আসতে পারবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
- আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২ মে উদ্বোধন
- সাংবাদিকদের মুক্তির দাবিতে র্যালি
- বিউটিফুল লেডিস ইউএসএ’র বর্ষবরণ
- সভাপতি সোলাইমান ও সম্পাদক বদিউল
- আয় ব্যয়ের হিসেব প্রকাশের প্রতিশ্রুতি
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বর্ষবরণে ঐক্যের বার্তা
- মশিউর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও অনিক যুগ্ম সম্পাদক
- তারেক কূটনীতির উত্তাপে বরফ গলেনি মোদিদের
- ঢাকায় সংবাদ সম্মেলন
টরোন্টোতে ৪০তম ফোবানার ব্যাপক প্রস্তুতি - বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত
- মন্ত্রীর কাছে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দাবি
- মমতা ব্যানার্জি এখন সাবেক মুখ্যমন্ত্রী
- হরমুজে জাহাজ চালকদের প্রতি ইরানের নতুন নির্দেশনা
- পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ে বাংলাদেশের সতর্কতা
- আজকাল ব্যস্থাপনা সম্পাদকের জন্মদিন পালিত
- আজকাল ৯২১
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
