ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক আবারও মূল জায়গায় ফিরছে। বন্ধুর সঙ্গে যোগাযোগ, ছবি শেয়ার এবং মার্কেটপ্লেস—এই তিনটিকেই বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ তথ্য জানায় মেটা।
প্রতিষ্ঠানটি বছরের পর বছর ‘মেটাভার্স’ নিয়ে ব্যস্ত ছিল।
তবে ব্যয় কমানো ও আগ্রহ কমে যাওয়ার পর নতুন দিকনির্দেশনায় ফিরছে তারা। ফেসবুক এখনো বিশ্বের অগণিত মানুষের হাতে থাকা একটি অ্যাপ। যদিও যুক্তরাষ্ট্রসহ কিছু বাজারে থমকে গেছে ব্যবহারকারীর প্রবৃদ্ধি। ফেসবুকে তরুণ ব্যবহারকারীর সংখ্যা কমছে।
সেজন্য তরুণদের ধরে রাখতে প্রতিষ্ঠানটি নতুনভাবে ভাবছে। কয়েক মাস আগে কলেজকেন্দ্রিক ফিচার চালুর চেষ্টা ব্যর্থ হয়েছে। এবার নজর পড়েছে ফেসবুক মার্কেটপ্লেসে।
বর্তমানে মার্কেটপ্লেস বেশ জনপ্রিয়।
যুক্তরাষ্ট্রে জেন-জেড ব্যবহারকারীদের অর্ধেকের বেশি এটি ব্যবহার করেন। তরুণদের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর মাঝেও মার্কেটপ্লেসের ব্যবহার বাড়ছে। এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও ফিচারটি এতদিন অ্যাপের ‘More’ মেনুর ভেতরে ছিল। নতুন আপডেটে এই অবস্থানের পরিবর্তন হচ্ছে। শিগগিরই অ্যাপের নিচের নেভিগেশন বারেই দেখা যাবে মার্কেটপ্লেস।
এর পাশে থাকবে রিলস ও ফ্রেন্ডস-সংক্রান্ত অপশন।
ইনস্টাগ্রামে রিলস ও মেসেজিং সবচেয়ে জনপ্রিয় ফিচার। সেই মডেলেই এবার ফেসবুকে বন্ধু-কেন্দ্রিক অভিজ্ঞতা জোরদার করা হচ্ছে। তবে আগের জায়গাতেই থাকবে প্রোফাইল ট্যাব। চাইলে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন ব্যবহারকারীরা। ছবি দেখার অভিজ্ঞতাতেও পরিবর্তন আসছে যাচ্ছে। ছবিতে ডাবল-ট্যাপ করে ইন্সটাগ্রামের মতো লাইক করা যাবে। ছবিগুলো একটি একরকম গ্রিডে সাজানো হবে। ক্লিক করলে দেখা যাবে ফুল-স্ক্রিনে।
এ ছাড়া সার্চেও আসছে পরিবর্তন। আরো ইন্টারঅ্যাকটিভ গ্রিড ডিজাইন যোগ হচ্ছে এতে। ছবি ও ভিডিও দেখার জন্য আসছে ফুল স্ক্রিন ভিউয়ার। এতে সার্চ রেজাল্ট হারিয়ে না গিয়ে আরো গভীরভাবে কনটেন্ট দেখা যাবে। স্টোরি বা সাধারণ পোস্ট তৈরি করা হবে আরো সহজ। মিউজিক যোগ করা, বন্ধুকে ট্যাগ—এসব টুল সামনে আনা হবে। সেটিংসও করা হচ্ছে সহজ। অডিয়েন্স সিলেকশন ও ক্রস-পোস্টিং সংক্রান্ত অপশন আরো স্পষ্টভাবে দেখা যাবে।
এদিকে, কমেন্ট সেকশনেও নতুন সুবিধা যুক্ত হতে যাচ্ছে। এতে রিপ্লাই আরো সহজ হবে। ব্যাজ বেশি দৃশ্যমান হবে। পিনিং টুল যোগ হবে। ক্রিয়েটর ও গ্রুপ অ্যাডমিনদের জন্য মডারেশন টুল উন্নত করা হয়েছে। বিরক্তিকর মন্তব্য অ্যানোনিমাসভাবে রিপোর্ট করতে পারবেন সবাই। ফিডে কোনো পোস্ট পছন্দ না হলে ব্যবহারকারীরা কারণ জানাতে পারবেন। এতে ফিড হবে আরো ব্যক্তিগত।
দীর্ঘদিন পর আবারও বন্ধুত্ব নির্ভর ফিচার বাড়াচ্ছে ফেসবুক। প্রোফাইলে যোগ করা যাবে আগ্রহ, শখ, ভ্রমণ তথ্যসহ আরো অনেক কিছু। আপনি কী দেখছেন, কী শুনছেন, কোথায় যেতে চান—এসব তথ্য দিয়ে মিল পাওয়া বন্ধুদের সঙ্গে সংযোগ বাড়ানোই লক্ষ্য। আগে এসব পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে ফিডে চলে যেত। এবার ব্যবহারকারী চাইলে তা বন্ধ রাখতে পারবেন। এতে বিরক্তি কমবে বলে প্রতিষ্ঠানটি আশা করছে।
জানা গেছে, এসব পরিবর্তনগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যে সারা বিশ্বে চালু হবে। তবে শুধু মোবাইল সংস্করণে নেভিগেশন, সার্চ ও কমেন্ট সংক্রান্ত কিছু পরিবর্তন থাকবে।
- চুক্তি না হলে হরমুজ প্রণালি দখলের হুমকি ট্রাম্পের
- ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন
- কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
- সুইজারল্যান্ডে শুরু হলো যুক্তরাষ্ট্র-ইরান উচ্চপর্যায়ের বৈঠক
- মালয়েশিয়ার আটক প্রবাসীদের মুক্ত করার চেষ্টা করব: প্রধানমন্ত্রী
- চাঁদাবাজির অভিযোগ
নারায়ণগঞ্জের এমপি মান্নানের ছেলে আটক - রোনালদো কেন নায়ক থেকে ভিলেন
- অভিবাসী স্থানান্তরে যুক্তরাষ্ট্র-জামাইকার চুক্তি স্বাক্ষর
- প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি মজুদারের
- নোয়াখালি সোসাইটির উপদেষ্টা আমানতের ইন্তেকাল
- বাংলাদেশি স্পোর্টস কাউন্সিলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী?
- ২৬ জুন ডেমোক্র্যাটিক প্রাইমারি: বাংলাদেশিদের পরীক্ষা
- নাটকীয়তায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি স্বাক্ষর
- মেয়রের পদ থেকে মামদানিকে অপসারণের ষড়যন্ত্র
- নিউইয়র্কবাসীরা পাচ্ছেন ৬০০ ডলারের ট্যাক্স রিলিফ
- পিপিএল’র বিরুদ্ধে লাখো ডলার আত্মসাতের মামলা
- বিশ্বকাপে অঘটন ঘটতেই থাকবে।
- আমার দেখা ওয়ার্ড কাপ
- আজকাল ৯২৭
- ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
- আবারও যুদ্ধ ও অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
- পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
- এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
- এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি
- নিউইয়র্কে ভাড়া স্থিতিশীল রাখার দাবিতে বিক্ষোভ
- শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড
- পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ
- বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা
- ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে, অভিযোগ এইচআরডব্লিউর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- ভাঁজ করা যাবে এই ফোন
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
