ফেসবুকে ডিজিটাল বিজ্ঞাপন ‘দ্বিমুখী করাত’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮
ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমে অর্থ খরচ করে বিজ্ঞাপন আকারে ভুয়া খবর প্রচারকারীদের নিয়ে এখন আলোচনা চলছে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো নিজের ব্যবসার কথা চিন্তা করে এসব যাচাই করে না করেই এসব প্রচার করে। ফেসবুকের বিরুদ্ধে এ অভিযোগ এখন সবচেয়ে বেশি। তবে ভুয়া খবর ও বিজ্ঞাপনের বিরুদ্ধে এখন কঠোর হয়েছে ফেসবুক। সামাজিক যোগাযোগের মাধ্যমে ডিজিটাল বিজ্ঞাপনের ভূমিকা নিয়ে গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির এমআইটি সোলান স্কুল অব ম্যানেজমেন্টের অর্থনীতিবিদ ক্যাথরিন টাকার ও অক্সিডেন্টাল কলেজের লেসলি চাউ।
গবেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপন এখন শক্তিশালী টুল। তবে এই টুল একদিকে যেমন ভালো, অন্যদিকে এর খারাপ ব্যবহারও লক্ষ্য করার মতো। এটি এখন দ্বিমুখী করাত।সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের মাধ্যমে ভুয়া খবর ছড়ালে ব্যাপক প্রভাব পড়ে। ভুয়া খবরে জনপ্রিয়তা ৭৫ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়।
অর্থনীতিবিদ ক্যাথরিন টাকার ও লেসলি চাউয়ের ভাষ্য, সোশ্যাল মিডিয়ার মূল চালিকাশক্তি হচ্ছে বিজ্ঞাপন। কিন্তু ভুয়া খবর ছড়ানোর কাজে সাহায্য করছে ডিজিটাল বিজ্ঞাপন। সোশ্যাল মিডিয়ার ব্যবসা মডেলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় কথা ডিজিটাল বিজ্ঞাপনের কারণে সামাজিক যোগাযোগের মাধ্যম নিয়ন্ত্রণের নতুন এক যুগের শুরু হতে চলেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমের নিয়ন্ত্রণ ও ব্যবহারবিধি প্রণয়ন এ সমস্যার সমাধান হতে পারে।
গবেষকেরা দেখেছেন, ফেসবুক তাদের নতুন বিজ্ঞাপন পদ্ধতি চালু করার পর থেকে ফেসবুকে ভুয়া খবর শেয়ার করার পরিমাণ ৭৫ শতাংশ কমেছে। এখানে ভুয়া খবর বলতে প্রতারণামূলক, মিথ্যা, বা বিভ্রান্তিকর বিষয়বস্তুকে বোঝানো হয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে কয়েকটি উপায়ে ভুয়া খবর ছড়ানো হয়। গ্রুপগুলো ‘ইকো চেম্বার্স’ হিসেবে কাজ করে। গ্রুপের সদস্যরা একে অন্যের পোস্টে লাইক দেন। ওই পোস্টে তাদের নানা দৃষ্টিভঙ্গি ও মতামতের প্রতিফলন থাকে। যখন কোনো গ্রুপে এসব পোস্ট করা হয় তখন তা প্রচারের টুল হিসেবে কাজ করে।
গবেষক ক্যাথরিন টাকার বলেন, বিজ্ঞাপন হিসেবে ভুয়া খবর নিষিদ্ধ করার নীতিমালা গ্রহণ করা সম্ভব হলেই কেবল অনলাইনে ভুয়া খবরের কার্যকারিতা কমবে। সোশ্যাল মিডিয়াতে ভুয়া খবর ও নেতিবাচক বিজ্ঞাপনের প্রভাব কমাতে আরও ইতিবাচক বিজ্ঞাপন ও সত্য খবর আগ্রাসীভাবে প্রচার করা উচিত।
উল্লেখ্য, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানোর অভিযোগ ওঠে। তাতে ফেসবুকের বিজ্ঞাপন নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছিল। অভিযোগ উঠেছিল, ট্রাম্পকে জেতাতে গোপনে কাজ করেছিল রাশিয়া। রুশ কর্মকর্তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তুলেছিল ট্রাম্প শিবির। নির্বাচন ঘিরে রাশিয়ার পক্ষ থেকে অনলাইনে ভুয়া তথ্য ছড়ানোর প্রচেষ্টার চিত্র দেখতে পেয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট ইনটেলিজেন্স কমিটি। ইন্টারনেট রিসার্চ এজেন্সি (আইআরএ) স্পনসর হয়ে হাজার হাজার বিজ্ঞাপন এক কোটি মানুষের কাছে পাঠিয়েছিল বলেও অভিযোগ পাওয়া যায়। সেসব বিজ্ঞাপন আইআরএর বিভিন্ন পেজে লাইক দিতে উৎসাহিত করত। রাশিয়ার পরিচালকেরা এমন কনটেন্ট তৈরি করেছিল যা সহজে শেয়ার করা যেত। ফেসবুকের মার্কেটিং টুল কাজে লাগিয়ে মানুষের নিউজ ফিডে তা বেশি বেশি দেখানো হয়। তথ্যসূত্র: এমআইটি সোলান, দ্য গার্ডিয়ান।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ভাঁজ করা যাবে এই ফোন
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
