ফের পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ শুরু হচ্ছে
প্রকাশিত: ১ অক্টোবর ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় সংকল্প আর অসীম সাহসিকতার ফলে পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, বাস্তব। দিন যত যাচ্ছে, ক্রমেই অধরা স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নেয়ার পথে। পদ্মা সেতুর নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। তিন মাস বন্ধ থাকার পর চলতি মাসে ফের শুরু হচ্ছে পদ্মা সেতুতে স্প্যান বসানোর কাজ।
বর্ষা মৌসুমে তীব্র স্রোতে নদীতে পলি জমে থাকায় এ সময়টাতে কাজ বন্ধ রাখতে হলেও চলতি মাসে সর্বোচ্চ চারটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে সেতু কর্তৃপক্ষের। এ বছরের মধ্যে ৪২টি পিলার দৃশ্যমান করার পর আগামী বছরের জুন মাসের মধ্যে সব স্প্যান বসানোর পরিকল্পনার কথা জানালেন পদ্মা সেতু প্রকল্প পরিচালক।
পদ্মা নদী আগের থেকে এখন কিছুটা শান্ত। কিন্তু বর্ষার সময়টায় নদীর তলদেশে জমেছে ভারি পলির স্তর। এমনকি মুন্সিগঞ্জের মাওয়ার মূল নদীর সঙ্গে শরীয়তপুরের জাজিরামুখী পয়েন্টে চ্যানেলের মুখে কৃত্রিম বাঁধ দিয়েও পলির অনুপ্রবেশ ঠেকানো যায়নি।
পলি সমস্যায় কাজ বন্ধ ছিল। কেননা, পলির বাধার কারণে এ সময়টায় স্প্যানবাহী ভারি ক্রেন চলাচল করতে না পারায় কাজ বন্ধ রাখতে হয়। বর্তমানে তিনটি ড্রেজার মেশিন দিয়ে পলি কাটার কাজ চলছে। ক্রেন চলাচল করার জন্য উপযুক্ত ব্যবস্থা হলেই স্প্যান উঠানো শুরু হবে। সেতু কর্তৃপক্ষ এ সয়ম প্রত্যেক সপ্তাহে একটি করে এ মাসেই ৪টি স্প্যান বসানোর প্রস্তুতি হাতে নিয়েছে। ২৩ ও ২৪ নম্বর পিলারে প্রথমটি বসানো হবে।
এ বিষয়ে পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, ড্রেজিং করার পরে বড় ক্রেনটা চলাচল করার মতো উপযুক্ত হয়েছে। এ মাসেই আবার স্প্যান বসানোর কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
পদ্মা সেতুর ৪১টি স্প্যানের মধ্যে এখন পর্যন্ত চীন থেকে বাংলাদেশে দেশে এসেছে ৩০টি স্প্যান। যার মধ্যে ২টি নদীতে নিয়ে রাখা আর ইয়ার্ডের ৪টিসহ শতভাগ প্রস্তুত ৬টি স্প্যান। নতুন স্প্যান বসানো না গেলেও ২০ ও ২১ নম্বর পিলারে অস্থায়ীভাবে বসানো একটি স্প্যানকে গত ২৬ সেপ্টেম্বর ২৪ ও ২৫ নম্বর পিলারের ওপর স্থায়ীভাবে সরিয়ে নেয়া হয়েছে।
প্রকল্প পরিচালক বলেন, এখন পর্যন্ত মূল সেতুর ৮৩ ভাগ কাজ হয়েছে। আর পুরো প্রকল্পের ৭৩ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে ১১টি স্প্যান চলে আসবে। আগামী বছর বর্ষার আগেই সবগুলো স্প্যান বসাতে চাই আমরা।
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
