ফুটপাতে দাড়ি কামানো কান সাফাই পেশার কদর বাড়ছে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮
রেলের কামরার জানালা থেকে মুখটা বের করে দিলেই দাড়ি কামিয়ে দিচ্ছে নাপিতরা- ব্রিটিশ উপনিবেশিক আমলে মিয়ানমার, পাকিস্তান, ভারতের রেল স্টেশনগুলোতে পরিচিত দৃশ্য ছিল এটি। ট্রেনের কাছ ঘেঁষে প্লাটফর্মে দাঁড়িয়েই খদ্দেরের দাড়ি কামিয়ে দিতেন সেই আমলের নরসুন্দররা।
পুরনো এ চিত্র এখন আর খুব একটা দেখা মেলে না এ অঞ্চলে। সময়ের পরিক্রমায় এসব পেশা হারিয়ে যেতে বসেছে। কিন্তু মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের পানসোদান স্ট্রিট ব্যতিক্রম। এখানে পুরনো-বিশ্বের এসব পেশাজীবীর কদর বেশি।
দিনকে দিন আরও বাড়ছে। চণ্ডিপাঠ থেকে জুতা সেলাই, কান সাফাই থেকে নখ কাটা- সব ধরনের পেশাজীবী মানুষের বাস এ পানসোদান স্ট্রিটের ফুটপাতে। আধুনিক যুগের নতুন সংস্করণ হিসেবে রাস্তায় চেয়ার-টেবিল পেতে বসেছে ল্যান্ডলাইনের দোকান।
মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের মূলকেন্দ্র পানসোদান স্ট্রিট। সব কিছু এখানেই পাওয়া যায়। বিদেশি পর্যটকদের আনাগোনাও তাই এখানে বেশি। আর এ কারণেই পুরনো এসব পেশাজীবীর কদর এখানে দিন দিন বাড়ছে। ফুটপাতে একটি বইয়ের দোকানি অং সোয়ে মিন এএফপিকে বলেন, ‘এটি বই, লেখক, কবি-সাহিত্যিকদের রাস্তা। প্রত্যেকে আসে, প্রত্যেকে এখান থেকে শেখে। সবকিছু জানতে হলে এখানেই আসতে হবে আপনাকে।’
বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের কারণে এসব পেশা হারিয়ে যাচ্ছে। দিনে দিনে ইতিহাস হয়ে যাচ্ছে এককালের রমরমা এ পথ-ব্যবসা। তবুও বাবা-দাদার পেশা এখনও ধরে রেখেছেন অনেকে। এমন একজন মি অং। পেশায় নাপিত।
ফুটপাতে একটি ভাঙা চেয়ার নিয়ে সকাল থেকে বিকাল অবধি দাঁড়িয়ে থাকেন কাস্টমারের অপেক্ষায়। ব্যস্ত এ সড়কে কাস্টমারও ভালোই মেলে। ৪৭ বছর বয়সী খিন ওহন মিন্ট ফুটপাতে মেনিকিউরের কাজ করেন।
দুটি চেয়ার ও কয়েকটি ছোটখাটো প্রয়োজনীয় যন্ত্র- এটাই তার ব্যবসার মূলধন। এক চেয়ারে কাস্টমারকে বসান। অন্য চেয়ারে নিজে বসে কাস্টমারের পা তুলে নেন নিজের পায়ের ওপর। এরপর তার পায়ের নখ কেটে পরিষ্কার করেন। কান সাফাইয়ের কাজও করেন তিনি।
১৯৮৩ সালের পর ইয়াঙ্গুনের জনসংখ্যা দ্বিগুণ বেড়ে ৭৬ লাখে দাঁড়িয়েছে। জনসংখ্যার এ ক্রমবৃদ্ধিতে এসব পেশার কদরও বেড়েছে। আয়ও বেশ ভালো। ওহন মিন্টের দৈনিক আয় ১০ ডলার (সাড়ে ১৫ হাজার কিয়াট)।
কিন্তু সম্মানের খাতিরে এসব পেশা হারিয়ে যাচ্ছে। ওহন মিন্ট তার ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। হয়তো কোনো একদিন তিনি তার পেশা বদল করবেন।
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- নতুন প্রস্তাব তেহরানের, ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
- হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
- ভেঙে পড়ার শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংক
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
