ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ‘অটল’ ফ্রান্স :পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত: ২৪ জুন ২০২৫
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ফ্রান্স ‘অটল ও দৃঢ়প্রতিজ্ঞ’ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো। তিনি বলেন, যা কিছুই হোক না কেন, অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরে যা ঘটছে তা ভুলে যাওয়া চলবে না।
স্থানীয় সময় সোমবার (২৩ জুন) ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। আনাদোলু এজেন্সির।
বারো বলেন, আমরা একটি সমষ্টিগত উদ্যোগের অংশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। যার লক্ষ্য ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের একটি রাজনৈতিক সমাধান সম্ভব করে তোলা।
অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত মানবিক সংকটের প্রতি ইঙ্গিত করে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবিক সহায়তা যেন অবিলম্বে গাজায় প্রবেশ করতে পারে এবং হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি দেওয়া হয়- এ দুই বিষয় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, এই সংকটের পেছনের রাজনৈতিক বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে থাকলে দীর্ঘমেয়াদি শান্তি সম্ভব নয়।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইইউ-ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি নিয়েও আলোচনায় বসছেন। এ বিষয়ে জঁ-নোয়েল বারো বলেন, ইইউর প্রস্তুত করা এক প্রতিবেদনে দেখা গেছে, চুক্তির ২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইসরায়েল মানবাধিকার রক্ষায় তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে মনে হচ্ছে।
এই অনুচ্ছেদে বলা হয়েছে, চুক্তি কার্যকর থাকবে শুধুমাত্র তখনই, যখন সংশ্লিষ্ট পক্ষগুলো মানবাধিকার ও গণতান্ত্রিক নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবে।
একই বৈঠকের আগে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস সাংবাদিকদের বলেন, ইইউ-ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করা উচিত। স্পেন ইতোমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক পদক্ষেপের ওপর জোর দিচ্ছে।
অনুষ্ঠিত ফরেন অ্যাফেয়ার্স কাউন্সিল বৈঠকে সভাপতিত্ব করেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া ক্যালাস। বৈঠকে মধ্যপ্রাচ্যের পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং চীনের ভূরাজনৈতিক অবস্থান নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, ফ্রান্সের মতো একটি প্রভাবশালী রাষ্ট্র যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়, তা শুধু প্রতীকী অবস্থান নয়- বরং আন্তর্জাতিক কূটনীতিতে এক গুরুত্বপূর্ণ বার্তা। গাজা সংকট, ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা এখনো অনেকাংশে নীতিনির্ধারণী হয়ে উঠতে পারেনি। তবে ফ্রান্স ও স্পেনের মতো দেশগুলোর অবস্থান সেই ভারসাম্যকে প্রভাবিত করতে পারে।
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
