ফিলিস্তিনি শিশু সেই হিন্দ রজবের বাবাও গাজায় নিহত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২ জুলাই ২০২৪
ছয় বছর বয়সী ফিলিস্তিনি হিন্দ রজবের বাবাকেকেও গাজায় হত্যা করা হয়েছে। হিন্দ রজব গত জানুয়ারিতে ইসরায়েলি ট্যাংক হামলায় নিহত হলে এই ঘটনা বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছিল।
মার্কিন সাংবাদিক জেরেমি স্কাহিল এক্স-এর একটি পোস্টে জানিয়েছেন, তিনি ফিলিস্তিনি সাংবাদিক এবং তথ্যচিত্র নির্মাতা আশরাফ মাশহারাভির কাছ থেকে হিন্দের বাবার মৃত্যুর বিষয়ে জানতে পেরেছিলেন। আশরাফ হিন্দের মায়ের কাছ থেকে এই মৃত্যুর খবর জানতে পান।
ইসরায়েলের চলমান হামলায় হিন্দের পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এর পরেই ফোনে একটি বর্তার মাধ্যমে হিন্দের মা জানতে পারেন, তার স্বামীকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি ট্যাংকের ওই আক্রমণে হিন্দসহ তার তিন চাচাতো ভাই, তার খালা এবং চাচাও নিহত হয়েছিল। হিন্দকে উদ্ধারের জন্য পাঠানো দুই ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট প্যারামেডিকও নিহত হয়েছিল ওই হামলায়।
সেদিন শিশু হিন্দের কথা শুনে গা হিম হয়ে গিয়েছিল প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির ইমার্জেন্সি কল সেন্টারের কর্মী রানা ফকিহর। কথা বলার সময় নিজের কণ্ঠস্বর শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করছিলেন তিনি। হিন্দ বারবার বলছিল, ইসরায়েলি ট্যাংক খুব কাছে চলে এসেছে। কিন্তু আতঙ্কে জমে যাওয়া ছোট্ট মেয়েটিকে সাহস দিতে তার সঙ্গে কথা চালিয়ে যাওয়া ছাড়া ওই মুহূর্তে রানার কিছুই করার ছিল না।
হিন্দের চারপাশে পড়ে ছিল পরিবারের কয়েকজন সদস্যের লাশ। গত ২৯ জানুয়ারির দুপুরের দিকের ঘটনা। এলাকা ছাড়তে ইসরায়েলি সেনাবাহিনীর হুমকি আর অনবরত গোলাগুলির মুখে হিন্দকে নিয়ে গাজার বাড়ি থেকে পালাচ্ছিল তার চাচার পরিবার। গাড়িতে ছিল হিন্দ, চাচা-চাচি ও তাঁদের পাঁচ সন্তান। হিন্দের মা উইসাম ওই দিনের ঘটনা স্মরণ করে বলেন, তাদের এলাকায় প্রচণ্ড গোলাগুলি হচ্ছিল।
বিমান হামলা থেকে বাঁচতে তারা নানা জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন। পরে আহলি হাসপাতাল নিরাপদ মনে করে সেখানে গিয়ে ওঠার সিদ্ধান্ত নেন তাঁরা। উইসাম বড় সন্তানকে নিয়ে হেঁটেই যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে বৃষ্টি আর ঠাণ্ডা আবহাওয়ার কারণে ছোট হিন্দকে চাচার গাড়িতে তুলে দেন। ওদের গাড়িটি রওনা হওয়ার অল্প পরেই সেদিক থেকে গোলাগুলির আওয়াজ শুনতে পান উইসাম। তার ধারণা, অপ্রত্যাশিতভাবে হিন্দের চাচার গাড়িটি ইসরায়েলি ট্যাংকের সামনে পড়ে গিয়েছিল। এক পর্যায়ে গাড়িটি থেকে ৮০ কিলোমিটার দূরে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত প্যালেস্টাইন রেড ক্রিসেন্টের সদর দপ্তরে হিন্দের চাচার নম্বর থেকে একটি কল যায়। কল সেন্টার থেকে পাল্টা ফোন করা হলে ধরে হিন্দের চাচার ১৫ বছর বয়সী মেয়ে লায়ান। সে জানায়, তার বাবা-মা ও ভাই-বোনরা সবাই গুলিতে নিহত হয়েছেন। এখনো তাদের গাড়ির দিকে গুলি ছোড়া হচ্ছে। এক পর্যায়ে আরো গুলির শব্দ আর চিৎকারের সঙ্গে সঙ্গে থেমে যায় লায়ানের কণ্ঠস্বর।
পরে রেড ক্রিসেন্টের তরফ থেকে আবার ফোন করা হলে কলটি ধরে শিশু হিন্দ। অন্য প্রান্তের সবাই প্রায় নিশ্চিত হয়ে যায় গাড়িটির আরোহীদের মধ্যে একমাত্র হিন্দই বেঁচে আছে। এরপর বিপর্যস্ত মেয়েটিকে সাহস দিতে কয়েক ঘণ্টা ধরে তার সঙ্গে কথা চালিয়ে যান রানা। বলেন, আসনের নিচে লুকিয়ে থাকতে। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর কাছে ওই স্থানে যাওয়ার অনুমতি চায় রেড ক্রিসেন্ট। প্রায় তিন ঘণ্টা পর রেড ক্রিসেন্টের একটি অ্যাম্বুল্যান্স হিন্দকে উদ্ধারে রওনা হয়।
এক পর্যায়ে ইউসুফ ও আহমেদ নামের দুই রেড ক্রিসেন্ট কর্মী ফোনে তাদের কার্যালয়ে জানিয়েছিলেন, তারা ঘটনাস্থলের একেবারে কাছেই। ইসরায়েলি সেনারা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য তাদের তল্লাশি করতে আসছে। এটাই ছিল রেড ক্রিসেন্টের ওই দুই কর্মীর শেষ কথা। এরপর তাঁদের কোনো হদিশই মেলেনি। খোঁজ মেলেনি হিন্দেরও।
হিন্দের দাদা বাহা হামাদা বলেছেন, মায়ের সঙ্গে ওর কথা আরো কয়েক সেকেন্ড চলে। তখন মেয়েটি বলেছিল, সে দূরে অ্যাম্বুল্যান্সটা দেখতে পাচ্ছে। এ সময় হিন্দের গাড়ির দরজা খোলার শব্দও পান তার মা। তার পরই কেবল নীরবতা।
বিবিসিকে মা উইসাম বলেন, ‘প্রতিটা মুহূর্ত বুকটা যেন জ্বলে-পুড়ে যায়। অ্যাম্বুল্যান্সের আওয়াজ শুনলেই মনে হয় ওরা হিন্দকে নিয়ে আসছে। প্রতিটা গুলির আওয়াজ, প্রতিটা ক্ষেপণাস্ত্র পড়ার শো শো শব্দ শুনলে মনে হয় আমার মেয়েটার গায়ে লাগবে না তো!’
আহলি হাসপাতালের সামনে বসে থাকতেন উইসাম। মেয়ে ফিরে আসবে সেই আশায়। বিবিসি, সিএনএন ও এএফপির তরফ থেকে ওই দিনের ঘটনা জানিয়ে ইসরায়েলি বাহিনীর কাছে হিন্দ ও দুই রেড ক্রিসেন্ট কর্মীর ব্যাপারে জানতে চাওয়া হলেও তারা সদুত্তর দিতে পারেনি। এ ছাড়া সিএনএনকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা এ ধরনের কোনো ঘটনার কথা জানেই না।
এরপর সেই ঘটনার ১২ দিন পর ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ঘটনাস্থল থেকে হিন্দ ও তার পাঁচ স্বজন এবং রেড ক্রিসেন্টের দুই ক্রু-র লাশ পাওয়া গেছে। ইসরায়েলের বোমা হামলায় অ্যাম্বুলেন্সের দুই ক্রু ইউসুফ আল-জেইনো এবং আহমেদ আল-মাধউন নিহত হন বলে জানায় পিআরসিএস।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
