টি-২০ বিশ্বকাপ
ফাইনালে ভারত সাউথ আফ্রিকা
আজকাল স্পোর্টস
প্রকাশিত: ২৯ জুন ২০২৪
টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সবশেষ আসরে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রিটিশরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান নবম আসরের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার ইংরেজদের হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠে গেল ভারত।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এরপর ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসরের ফাইনালে উঠেও শ্রীলংকার বিপক্ষে হেরে যায় ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের নবম আসরে ইংরেজদের হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠে গেল ভারত। আগামীকাল শনিবার (২৯ জুন) নিউইয়র্ক সময় রাত সাড়ে ১০টায় ওয়েস্ট ইন্ডিজের ব্রিংটাউনে ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বিরাট কোহলিরা।
গতকাল বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে আফগানদের হারিয়ে বিশ্বকাপের মতো বড় আসরে প্রথমবারের মতো ফাইনালে উঠে যায় দক্ষিণ আফ্রিকা। প্রথমবার ফাইনালে উঠেই ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলতে চায় মার্করামের নেতৃত্বাধীন প্রোটিয়া দলটি।
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ভারত-ইংল্যান্ড। এদিন আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭১ রান করে ভারত।
টার্গেট তাড়া করতে নেমে অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের স্পিন আর জসপ্রিত বুমরাহের গতিতে বিভ্রান্ত হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬.৪ ওভারে ১০৩ রানেই অলআউট হয় ইংল্যান্ড। ৬৮ রানের জয়ে ফাইনালে উঠে যায় ভারত।
ভারতের জয়ে ৩টি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। ২ উইকেট শিকার করেন পেস বোলার জসপ্রিত বুমরাহ।
এদিন টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমেই ২.৩ ওভারে স্কোর বোর্ডে মাত্র ১৯ রান জমা হতেই সাজঘরে ফেরেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। চলতি বিশ্বকাপে ছন্দে নেই এই তারকা ওপেনার। দলীয় ৪০ রানে ফেরেন ঋষভ পন্থ।
এরপর সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে ৫০ বলে ৭৩ রানের জুটি গড়েন অধিনায়ক রোহিত মর্শা। দলীয় ১১৩ রানে সাজঘরে ফেরেন ওপেনার রোহিত। তার আগে ৩৯ বলে ৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৫৭ রান করেন ভারতীয় অধিনায়ক।
এরপর মাত্র ১১ রানের ব্যবধানে ফেরেন ব্যাটিং তান্ডব চালিয়ে ৬ বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে ৪৭ রান করা সূর্যকুমার যাদব। ৪ উইকেটে ভারতের সংগ্রহ ছিল ১৪৬ রান। এরপর মাত্র দুই বলের ব্যবধানে ফেরেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে।
ইনিংসের ১৮তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে ক্রিস জর্ডানকে ছক্কা হাঁকান। চতুর্থ বলে কুরানের হাতে তালুবন্দি হয়ে বিদায় নেন হার্দিক পান্ডিয়া। তিনি ১৩ বলে ২৬ রান করেন। পঞ্চম বলে শিবাম দুবে এসেই বাটলারের হাতে কটবিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন। ক্রিজে নেমে ষষ্ঠ বলে ১ রান নিয়ে জর্ডানের হ্যাটট্রিক ঠেকান অক্ষর প্যাটেল।
এরপর ৬ বলে ১০ রান করে ইনিংস শেষ হওয়ার এক বল আগে ফেরেন অক্ষার প্যাটেল। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৭১ রানে ইনিংস থামায় ভারত। ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্ডান ৩ ওভারে ৩৭ রান খরচ করে ৩ উইকেট শিকার করেন।
টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ইংল্যান্ড। দলের হয়ে অধিনায়ক জস বাটলার ১৫ বলে ২৩ রান করেন। ১৯ বলে ২৫ রান করেন হ্যারি ব্রুক। ১৫ বলে ২১ রান করেন পেস বোলার জোফরা আর্চার। ১৬ বলে ১১ রান করেন লিয়াম লিভিংস্টোন।
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
