প্রিয় নবী (সা.)-এর বিনয়
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৯
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমগ্র মানবজাতির জন্য উত্তম নমুনা। সর্বোত্তম মডেল। তিনি মহান চরিত্রের অধিকারী। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, ‘(হে নবী) আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী।’ সূরা আল কলম, আয়াত ৪। অন্য আয়াতে ঘোষিত হচ্ছে, ‘যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ রাখে তাদের জন্য রসুলুল্লাহর মধ্যে উত্তম নমুনা রয়েছে।’ সূরা আহজাব, আয়াত ২১। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিনয়ী।
তিনি যখন ঘরে প্রবেশ করতেন তখন পরিবারের সবার সঙ্গে নম্ন আচরণ করতেন। বিনয় প্রকাশ করতেন। অত্যন্ত সাধারণ মানুষের মতো আচরণ করতেন। মদিনা ইসলামী রাষ্ট্রের প্রধান হওয়া সত্ত্বেও নিজেকে বড় মনে করতেন না। এ বিষয়ে হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা নিজেই ঠিক করতেন। নিজের কাপড় নিজেই সেলাই করতেন। তোমাদের প্রত্যেকেই যেমন নিজ নিজ ঘরের কাজ কর, তেমন তিনিও নিজের ঘরের কাজকর্ম করতেন। হজরত আয়শা (রা.) এও বলেছেন, তিনি অন্যান্য মানুষের মতো একজন সাধারণ মানুষ হিসেবে আচরণ করতেন। নিজের কাপড় থেকে নিজেই উকুন (বা পোকা-মাকড়) বাছাই করতেন। নিজ হাতে বকরির দুধ দোহন করতেন এবং নিজের কাজ নিজেই সম্পাদন করতেন (নিজের কাজ করার জন্য অন্য কাউকে আদেশ দিতেন না, বরং নিজের কাজ নিজেই করতেন)। তিরমিজি, মিশকাত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যেমন বিনয়ী ছিলেন, ঘরের বাইরেও তেমন বিনয়ী ছিলেন। হজরত আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন। জানাজায় উপস্থিত হতেন। গাধায় আরোহণ করতেন এবং গোলামের দাওয়াতও কবুল করতেন। (সে যুগে গরিব মানুষ গাধায় চড়ত আর ধনীরা ঘোড়া, উটে চড়ত। গোলাম ও চাকর-বাকরদের দাওয়াতে ধনীরা যেত না। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধায় চড়তেন ও গোলামের দাওয়াত কবুল করতেন।) হজরত ওমর ইবনে খাত্তাব (রা.) বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রশংসা পছন্দ করতেন না। তাই তিনি সাহাবিদের বলতেন, তোমরা আমার প্রশংসা করতে গিয়ে এমন বাড়াবাড়ি করো না, যেমন খ্রিস্টানরা ইসা ইবনে মারিয়াম (আ.)-এর ব্যাপারে করেছিল। আমি আল্লাহর বান্দা। সুতরাং তোমরা (আমাকে) আবদুল্লাহ তথা আল্লাহর বান্দা ও তাঁর রসুল বলে সম্বোধন কর। তিরমিজি।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
