প্রশ্নফাঁস রোধে আন্ডারকভার অপারেশন করবে র্যাব
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০১৯
আগামী ২ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় যাতে কোনোভাবেই প্রশ্নফাঁস কিংবা ভুয়া প্রশ্ন ছড়াতে না পারে সেজন্য সাইবার দুনিয়ায় নজরদারি শুরু করেছে র্যাব। এ ছাড়া এই অপতৎপরতা বন্ধে আন্ডারকাভার অপারেশন চালাবে তারা।
বুধবার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
তিনি বলেন, ‘প্রশ্নফাঁস রোধে ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি শুরু করেছে র্যাব। সাইবার পেট্রোলিং চলছে, চালানো হবে আন্ডারকাভার অপারেশন। ইতোমধ্যে র্যাব কার্যক্রম শুরু করেছে। ২/১ দিনের মধ্যে ফলাফল পাবেন আপনারা।’
র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের উদ্দেশে বলব, আপনারা প্রশ্নপত্রের পেছনে দৌড়াদৌড়ি করবেন না। শিক্ষকদের উদ্দেশে বলছি, আপনারা এ ধরনের কাজের সঙ্গে যুক্ত হবেন না। শিক্ষার্থীদের বলছি, কেউ যদি এ ধরনের কোনো কাজের সঙ্গে সংশ্লিষ্ট থাকে তাহলে তাদেরকে আমরা গ্রেফতার করব। শিক্ষার্থীদের গ্রেফতার করলে তাদের শিক্ষাজীবন বিনষ্ট হয়ে যাবে, আমরা এমনটা করতে চাই না। তাই তাদের এসব থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি।’
র্যাব সদস্যরা প্রতিটি পরীক্ষা হলে পরিদর্শন করবেন। অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলবেন। তাদের কাছে কোনো তথ্য থাকলে সেগুলো নিয়ে কাজ করবেন বলে জানান বেনজীর আহমেদ।
তিনি বলেন, ‘প্রশ্নফাঁস ঠেকাতে র্যাবের অন্যান্য গোয়েন্দা বাহিনীর সমন্বয়ের সোশ্যাল মিডিয়া মনিটরিং করা হবে। সোশ্যাল মিডিয়া এবং অ্যাপস সবকিছুতেই খেয়াল রাখার সক্ষমতা রয়েছে র্যাবের। গত বছর প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ঘটনায় ১২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ বছর একইভাবে অভিযান চলবে।’
ভুয়া প্রশ্নপত্র ফাঁস নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, ‘অধিকাংশ ক্ষেত্রে ভুয়া প্রশ্নপত্র ফাঁস হয়। কেউ যদি ভুয়া প্রশ্নপত্র ফাঁস করে সে ক্ষেত্রে তাকেও ধরা হবে। এটাও জঘন্য অপরাধ। এ ধরনের প্রতারণাকারী শিক্ষক-ছাত্র কিংবা দাগী অপরাধী যেই হোক না কেন তাকে গ্রেফতার করা হবে। আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। দু’একদিনের মধ্যেই আপনারা রেজাল্ট দেখবেন।’
আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২০১৯ সালের এসএসসি পরীক্ষা। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ পরীক্ষা চলবে। আর ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।
প্রতিবারের মতো এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের হলে আসন গ্রহণের নির্দেশনা দিয়েছে বোর্ড।
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
