প্রধানমন্ত্রী ৩ অক্টোবর দিল্লী যাচ্ছেন ৪ দিনের সফরে, মোদীর সঙ্গে
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৯
টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ৩-৬ অক্টোবর তার প্রথম ভারত সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ অক্টোবর নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী আগামী ৩-৪ অক্টোবর ইনডিয়ান ইকনোমিক ফোরামে যোগ দেবেন। এরপর তিনি ৫ অক্টোবর নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনক্লস সম্মেলন কক্ষে চীনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত মাহবুব উজ জামানের দেওয়া এক মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক ও কূটনৈতিক প্রতিবেদকদের সঙ্গে কথা বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই প্রধানমন্ত্রীর এ দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ বেশ কিছু বিষয উত্থাপন করবে।’ তবে তিনি নির্দিষ্ট কোনো বিষয়ের কথা জানাননি। এর আগে ড. মোমেন জানিয়েছিলেন, চলতি মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংক্ষিপ্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজ করছে।
এসময় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ইটিভির প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ৭১-টিভির প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল বাবু অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)’র তথ্য মতে বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৪৫ টি দেশের মধ্যে সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া স্পেক্টেটর ইনডেক্স-২০১৯ বলেছে, ২০০৯ সাল থেকে গত ১০ বছরে বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে বিশ্বে শীর্ষ স্থান দখল করেছে।
গত দশ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির উচ্চ হার ধরে রাখতে পারাটাই আমাদের প্রধান সাফল্য উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৭৬-১৯৯০ পর্যন্ত বাংলাদেশের গড় অর্থনেতিক প্রবৃদ্ধি ছিল ৩.২ শতাংশ। যা গত দশ বছরে হলো ৬.৮ শতাংশ। এটি বিস্ময়কর।
প্রবাসী বাংলাদেশীদের সেবা প্রদানের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, তাদের জন্য একই প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ধরনের ৩৪টি পরিসেবা প্রদানের জন্য মন্ত্রণালয় ‘দূতাবাস’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে। বিদেশে সকল বাংলাদেশ দূতাবাসকে সংশ্লিষ্ট দেশে অবস্থানরত বাংলাদেশী কমিউনিটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা প্রবাসীদের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিচ্ছি। নির্বাচন কমিশনের সহায়তায় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র ইস্যু করার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, সহজ ও ঝামেলামুক্ত সেবা প্রদান নিশ্চিতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি।
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
