প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্মান দেশের অর্জন-গৌরব
প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯
শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চলছে ‘শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্নসারথি’ শীর্ষক আলোকচিত্র ও শিল্পকর্মের মাসব্যাপী প্রদর্শনী। এ উপলক্ষে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায় নিয়ে ১০টি আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে একাডেমি।
এর অংশ হিসেবে বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকেলে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় একটি আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ ও শিল্প সমালোচক অধ্যাপক নজরুল ইসলাম এবং বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর হাত ধরে আমাদের দেশ ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। তার উন্নয়নকল্প দেখলেই বোঝা যায় তিনি বঙ্গবন্ধুকন্যা। যুদ্ধাপরাধীদের বিচার ও পদ্মাসেতু নির্মাণের মতো বিভিন্ন সাহসী পদক্ষেপ নিয়েছেন তিনি, যা প্রশংসাযোগ্য। আর সবকিছু নিয়ন্ত্রণে এনে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিয়ে দেশ পরিচালনা করছেন তিনি অত্যন্ত সাবলীলভাবে। এজন্য তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে যেভাবে সম্মানিত হচ্ছেন, তা আমাদের দেশের অর্জন এবং গৌরব। তার জীবনের বিভিন্ন অংশ শিল্পের মাধ্যমে তুলে ধরায় তাকে জানার আগ্রহ আরও বেশি বেড়ে গেছে।
অধ্যাপক নজরুল ইসলাম বলেন, সোনার বাংলা গড়ার স্বপ্ন প্রধানমন্ত্রীর রয়েছে। তিনি শিল্প ভালোবাসেন এবং শিল্প ও সংস্কৃতির বিকাশে যথেষ্ট ভূমিকা পালন করেন। মূলত শিল্প সংস্কৃতির সঠিক বিকাশ না হলে একটি দেশের নাগরিকরা সুষ্ঠু নাগরিক হিসেবে গড়ে উঠতে পারেন না। সেই বোধ থেকে শিল্পকে ভালোবেসে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বঙ্গবন্ধুর হাতে তৈরি হয়। আমরা আজ এর সুফল পাচ্ছি।
সভাপতির বক্তব্যে লিয়াকত আলী লাকী বলেন, প্রধানমন্ত্রী একবার ডেকে বললেন, শুধু রাজনৈতিক আন্দোলনে সফল হলে চলবে না, সাংস্কৃতিক আন্দোলন যুক্ত করতে হবে। রাজনীতি যার যার, সংস্কৃতি সবার।
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্রসারথি’ প্রদর্শনী জাতীয় চিত্রশালার ১ ও ৬ নম্বর গ্যালারিতে ২৮ সেপ্টেম্বর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
বাঙালির স্বপ্নসারথি, উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র এবং শিল্পকর্ম নিয়ে শিল্পকলা একাডেমি মাসব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলো প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্ম ও বর্ণাঢ্য কর্মময় জীবনের শিল্পভাষ্যের উন্মোচন। এই আলোকচিত্র ও শিল্পকর্মগুলোর মধ্যে জননেত্রী শেখ হাসিনাকে শিল্পের একক আবহে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
