প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাল উত্তর কোরিয়া-থাইল্যান্ড-লেবানন
নিউজ ডেক্স
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০১৯
একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন উত্তর কোরিয়া, থাইল্যান্ড, লেবাননসহ আরো বেশকিছু বিশ্বনেতারা।
এর অংশ হিসেবে উত্তর কোরিয়ার প্রেসিডিয়াম অব দ্য সুপ্রিম পিপল’স অ্যাসেম্বলি’র প্রেসিডেন্ট কিম ইয়ং ন্যাম শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী পাক পং জেইউ’র সঙ্গে এক যৌথ অভিনন্দন বার্তায় তিনি বলেন, পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আপনার প্রতি বাংলাদেশের জনগণের গভীর আস্থা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটেছে।
তিনি বলেন, বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের প্রচেষ্টায় নজীরবিহীন সাফল্য অর্জন করছে।
শেখ হাসিনাকে আরো অভিনন্দন জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জেনারেল (অব.) প্রায়ুত চান-ও-চা।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, চতুর্থবারের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই। এ লক্ষ্যে দু’দেশের জনগণের পারস্পরিক কল্যাণে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন থাই প্রধানমন্ত্রী।
তিনি আরো বলেন, গত দশকে আপনার সুযোগ্য নেতৃত্বে বিগত সরকারের সঙ্গে থাইল্যান্ড ঘনিষ্টভাবে সহযোগিতা করেছে। ফলে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতায় দু’দেশের মধ্যে অংশীদারিত্ব বৃদ্ধি পেয়েছে।
এর আগে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
গেল বুধবার প্রেরিত এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই পুনর্নির্বাচিত হওয়ার মাধ্যমে আপনার নেতৃত্ব ও দক্ষতার প্রতি বাংলাদেশের মানুষের দৃঢ় আস্থার প্রতিফলন ঘটেছে।
এ প্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গে লেবাননের বন্ধুত্বের শেকড় অনেক গভীরে প্রোথিত উল্লেখ করে লেবাননের প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তিগত তরফ থেকে আমি আপনাকে নিশ্চিত করতে চাই, আমাদের দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো জোরদার হয়েছে।
এছাড়া, বুধবার ভারতের আসাম রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ফোন করে চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, তরুণ গগৈ বুধবার রাত সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং তাকে আন্তরিক অভিনন্দন জানান।
তিনি জানান, প্রায় ছয়-সাত মিনিটের ফোনালাপে প্রধানমন্ত্রী আসাম কংগ্রেসের সভাপতি তরুণ গগৈকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আসামের সাবেক এই মুখ্যমন্ত্রী তার আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি শিগগির বাংলাদেশ সফর করবেন বলেও জানানো হয়।
সূত্র: বাসস
- ‘ভয়েস রেইজ করায় পুরো রাষ্ট্রশক্তিকে আমার বিরুদ্ধে নামানো হয়েছে’
- মাঝআকাশে পাইলটদের সংঘর্ষ
- ফার্নেস অয়েলের দাম বাড়ল ১১ টাকা ৯২ পয়সা
- ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ
- ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
- ক্লাস থ্রিতে প্রথম প্রেমের প্রস্তাব পেয়ে কী করেছিলেন প্রভা?
- আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- ব্যান্ডউইথ ব্যবসায় সিন্ডিকেটের চেষ্টা
- সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
