প্রথম জয়ের খোঁজে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩
চলমান বিশ্বকাপের রাউন্ড রবিন লিগের তৃতীয় রাউন্ডের খেলা চলছে। এখন পর্যন্ত আসরে কোনো জয়ের দেখা না পাওয়া তিন দলের দুটি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। সাবেক এই দুই বিশ্বচ্যাম্পিয়ন হারের বৃত্ত ভাঙতে এবার মুখোমুখি লড়াইয়ে মাঠে নামছে। সোমবার লক্ষ্ণৌতে বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
স্বাগতিক ভারতের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল অস্ট্রেলিয়া। চেন্নাইয়ের ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯৯ রানে অলআউট হয় অজিরা। ২০০ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে শুরুতেই ভারতকে চাপে ফেলে দেয় অস্ট্রেলিয়ার বোলাররা। ২ রানে ৩ উইকেট হারালেও বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত ৬ উইকেট ম্যাচ হারে অস্ট্রেলিয়া।
পরের ম্যাচে ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে দক্ষিণ আফ্রিকার কাছে ১৩৪ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে ব্যবধানে লজ্জার হারের স্বাদ নেয় অজিরা। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো ম্যাচেই দুইশ রান করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
এবার তাই ব্যাটারদের জ্বলে উঠার অপেক্ষায় আছেন অধিনায়ক প্যাট কামিন্স, ‘প্রথম দুই ম্যাচেই খুব বাজে ব্যাটিং করেছে দল। বোলিং-ফিল্ডিং খুব বেশি খারাপ হয়নি। জয়ের ধারায় ফিরতে হলে ব্যাটিংয়ে আরও বেশি দায়িত্বশীল হতে হবে আমাদের। ব্যাটাররা লড়াই করার পুঁজি দিলে বা বড় রান তাড়া করে ম্যাচ জয় সম্ভব হবে। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামবো।’
তবে অস্ট্রেলিয়ার মত ব্যাটিং নিয়ে চিন্তা নেই শ্রীলঙ্কার। লঙ্কানদের পাহাড় সমান চিন্তা বোলিং নিয়ে। প্রথম দুই ম্যাচেই ব্যাটিংয়ে তিনশ’র বেশি রান করেছে লঙ্কানরা। কিন্তু দুই ম্যাচে যাচ্ছেতাই বোলিং পারফরম্যান্স করেছে শ্রীলঙ্কা। বোলারদের বিপক্ষে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৪২৮ ও পরের ম্যাচে পাকিস্তান ৩৪৫ রান করে। দুই ম্যাচে ৯৮ দশমিক ২ ওভারে ৭ দশমিক ৮৬ ইকোনমিতে সর্বমোট ৭৭৩ রান দেয় শ্রীলঙ্কার বোলাররা।
এজন্য প্রথম দুই ম্যাচে হারের দায়টা বোলারদের ওপর দিয়েছেন দলের কোচ ক্রিস সিলভারউড। তারপরও বোলারদের ওপর পূর্ণ আস্থা আছে সিলভারউডের, ‘প্রথম ম্যাচে বোলারদের পারফরম্যান্স খুবই খারাপ ছিল। তবে এই বোলাররাই শ্রীলঙ্কাকে ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে। আশা করবো, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেই জ্বলে উঠবে তারা এবং বোলারদের হাত ধরেই এবারের আসরে প্রথম জয় পাবে শ্রীলংকা।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে শ্রীলঙ্কার বড় ধাক্কা ডান ঊরুর পেশীর ইনজুরি কারনে চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা। তার পরিবর্তে টুর্নামেন্টের বাকী অংশে দলকে নেতৃত্ব দেবেন পাকিস্তানের বিপক্ষে ৭৭ বলে ১২২ রানের ঝোড়ো ইনিংস খেলা কুশাল মেন্ডিস। শানাকার জায়গায় বিশ্বকাপে দলে ডাক পেয়েছেন চামিকা করুনারত্নে।
পরিসংখ্যানে কারা এগিয়ে?
ওয়ানডেতে এখন পর্যন্ত ১০২বার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া। এরমধ্যে জয়ের পাল্লা ভারী অস্ট্রেলিয়ার। ৬৩টি জয় পেয়েছে অজিরা। ৩৫টি জয় আছে শ্রীলঙ্কার। ৪টি ম্যাচ পরিত্যক্ত হয়। বিশ্বকাপের মঞ্চেও জয়ের দিক দিয়ে এগিয়ে অস্ট্রেলিয়ার। ১১ বারের লড়াইয়ে অস্ট্রেলিয়া জিতেছে ৮ বার, শ্রীলঙ্কার জয় মাত্র ২টিতে ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। ১৯৯৬ সালের পর বিশ্বকাপে সাতবারের লড়াইয়ে অস্ট্রেলিয়াকে একবারও হারাতে পারেনি শ্রীলঙ্কা। ২০১৯ সালে সর্বশেষ বিশ্বকাপেও ৮৭ রানে জিতেছিল অস্ট্রেলিয়া।
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
