প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে মুখোমুখি পাকিস্তান ও যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৫ জুন ২০২৪
স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে পাকিস্তান। প্রথমবারের মত টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি হবে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে চমকে দিতে চায় যুক্তরাষ্ট্র। ডালাসে ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে খেলতে নামবে পাকিস্তান-যুক্তরাষ্ট্র।
স্বাগতিক দেশ হিসেবে এবারের বিশ্বকাপে খেলতে নেমেই দারুণ শুরু করেছে যুক্তরাষ্ট্র। কানাডার বিপক্ষে ৭ উইকেটে জয় তুলে নেয় তারা। কানাডার করা ৫ উইকেটে ১৯৪ রানের টার্গেট ১৪ বল বাকী রেখেই স্পর্শ করে রেকর্ড জয়ের স্বাদ নেয় যুক্তরাষ্ট্র। দলের জয়ে বড় অবদান রাখেন অ্যারন জোন্স ও আন্দ্রিস গাউস। জোন্স ৪০ বলে ৪টি চার ও ১০টি ছক্কায় অপরাজিত ৯৪ এবং গাউস ৭টি চার ও ৩টি ছক্কায় ৪৬ বলে ৬৫ রান করেন।
কানাডার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর পাকিস্তান ও ভারতকে হারানোর ঘোষনা দেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল,‘যেভাবে খেলেছি, সেভাবে বাকি ম্যাচগুলো খেলে যেতে চাই। পাকিস্তান বা ভারত, দু’দলের বিপক্ষেই নির্ভিক ক্রিকেট খেলবো আমরা। জয়ের জন্য নিজেদের উজার করে দিবো।’
নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারাতে বিশেষ কিছু পরিকল্পনা সাজিয়েছে যুক্তরাষ্ট্র। মাঠের লড়াইয়ে সেগুলো কাজে লাগাতে মরিয়া তারা। দলনেতা প্যাটেল বলেন, ‘কাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। পরিকল্পনাগুলো মাঠে বাস্তবায়নই করাই এখন মূল লক্ষ্য। জয়ের ধারা অব্যাহত রাখতেই মাঠে নামবো আমরা। প্রতিপক্ষকে এক বিন্দু ছাড় দিতে রাজি না আমরা। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে, জয়ের হাসি আমরাই হাসবো।’
তবে কাগজে-কলমে ফেবারিট ২০০৯ আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান এ বছর চারটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে । এরমধ্যে দু’টিতে হার, একটিতে জয় ও ড্র করেছে তারা। বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে হারে পাকিস্তার। ঐ সিরিজে হারের পর শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে সাদা বলেল দুই ফরম্যাটে পুনরায় বাবর আজমের কাঁধে অধিনায়কত্বের ভার তুলে দেয় পাকিস্তান।
এরপর বাবরের নেতৃত্বে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করে পাকিস্তান। বিশ্বকাপের আগ মুর্হূতে প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে সফর করে পাকিস্তান। আইরিশদের কাছে প্রথম ম্যাচ হারলেও, শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় তারা। কিন্তু ইংল্যান্ডের মাটিতে চার ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হেরে যায় বাবরের দল।
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ থাকায় কোন অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলেনি পাকিস্তান। তাই সর্বশেষ দুই সিরিজে খেলার অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে তারা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ নিয়ে পাকিস্তান অধিনায়ক বাবর বলেন, ‘আমরা জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চাই। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ভালো ছন্দে আছে। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পর, বিশ্বকাপেও ভালো শুরু করেছে। নিজেদের কন্ডিশনের সুবিধা ভালোভাবে কাজে লাগিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পেতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’
যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নামার আগে দুঃসংবাদ শুনতে হয়েছে পাকিস্তানকে। সাইড স্ট্রেইন ইনজুরির কারনে এ ম্যাচে খেলতে পারবেন না অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। বিষয়টি নিশ্চিত করেছেন বাবর,‘সাইড স্ট্রেইন ইনজুরির কারনে বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচে থেলতে পারবেন না ইমাদ। আমরা আশা করছি, দ্বিতীয় ম্যাচ থেকেই ইমাদকে পাওয়া যাবে।’
পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, ফখর জামান, উসমান খান, আজম খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, আব্বাস আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
যুক্তরাষ্ট্র দল : মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, এন্ড্রিস গোস, কোরি অ্যান্ডারসন, আলী খান, হারমিত সিং, জেসি সিং, মিলিন্ড কুমার, নিসর্গ প্যাটেল, নীতিশ কুমার, নসথুশ কেনজিগে, সৌরভ নেত্রভালকার, শেডলি ভ্যান, স্টিভেন টেইলর ও শায়ান জাহাঙ্গীর।
- নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার `হলিডে গিফট` দিলেন ট্রাম্প
- ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি
- অবহেলায় রুগ্ণ বাপেক্স
- ইরাকের ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার করে দেবেন ট্রাম্প !
- ‘মাননীয়’ বাদ দেয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই বাস্তবায়ন
- আমাকে সংসদে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা
- বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
- দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
