প্রতিবন্ধিতা দমাতে পারেনি শাফিয়াকে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮
জন্ম থেকেই প্রতিবন্ধী শাফিয়ার হাত-পা নেই। তারপরও এবারের জেএসসি পরীক্ষায় হাতের কনুই দিয়ে লিখে জিপিএ ৪.২৯ পেয়ে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি। লেখাপড়া শেষ করে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে শিক্ষক হতে চায় শাফিয়া। শিক্ষক হয়ে বদলাতে চায় সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি।
শাফিয়ার বাবা মো. আজমল হোসেন চাকরি করেন সিলেট নগরীর কুষ্ঠ হাসপাতালে। তার মা হোসনে আরা খাতুন চাকরি করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তারা দু'জনেই পেশায় নার্স। সিলেটের জকিগঞ্জ উপজেলার গঙ্গাজরে তাদের গ্রামের বাড়ি। তারা থাকেন সিলেট নগরীর শামীমাবাদ এলাকায়। ২০০৪ সালে তাদের কোলজুড়ে জন্ম নেয় শিশু শাফিয়া। তখন থেকেই হাত নেই, পা-ও নেই তার। শিশুর এমন অবস্থা দেখেও দমে যাননি আজমল ও হোসনেআরা দম্পতি। তারা তাকে সাধারণ মানুষের মতো বেঁচে ওঠার স্বপ্ন দেখান। মা-বাবার সেই স্বপ্ন বাস্তবায়নে পিছপা হয়নি শাফিয়া। বাগবাড়ি পিডিবি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষা দিয়ে জিপিএ ৪.৭৫ পায়। আর এবার জেএসসি পরীক্ষায় পেল ৪.২৯। শফিয়া জানায়, নিজের ইচ্ছাশক্তিই মানুষকে এগিয়ে নিতে সহায়তা করে। সে নিজে নিজেই অনেক কাজ করে। বই খুলতে পারে, দুই হাতের কনুই দিয়ে লিখতে পারে।
শাফিয়া জানায়, কোনোদিন মা অথবা কোনোদিন বাবা কোলে করে তাকে স্কুলে নিয়ে যান। স্কুলে সবাই তাকে ভালোবাসে। শাফিয়ার ইচ্ছা, লেখাপড়া শেষ করে একজন শিক্ষক হবে। শিক্ষক হয়ে সে দেখিয়ে দিতে চায়, প্রতিবন্ধকতা কোনো সমস্যা নয়। প্রতিবন্ধী মানুষ অনেক কিছুই জয় করতে পারে। শিক্ষক হয়ে বদলে দিতে চায় সমাজের চেহারা।
শাফিয়ার বাবা আজমল হোসেন জানান, আমার মেয়েটি লেখাপড়ায় খুব ভালো। তার শারীরিক প্রতিবন্ধকতাও তাকে দমাতে পারেনি। মেয়ের চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করে তিনি বলেন, উন্নত চিকিৎসার মাধ্যমে যদি তার কৃত্রিম হাত-পা লাগানো যায়, তাহলে সে নিজে মতো করে চলতে পারবে। কৃত্রিম হাত-পা সংযোজন করতে গেলে অনেক টাকার প্রয়োজন। বিদেশে নিয়ে মেয়ের এমন চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই তাদের।
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- টেনে তোলা হয়েছে বাস, বের হচ্ছে একের পর এক মরদেহ
- বাংলাদেশি অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
