পোশাক শ্রমিকদের ৬ গ্রেডের বেতন বাড়ল
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৯
পোশাক শ্রমিকদের ৬টি গ্রেডের বেতন সমন্বয় করা হয়েছে। রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নতুন এ মজুরি কাঠামো ঘোষণা করেন। এতে সর্বোচ্চ বেতন বেড়েছে ৫ হাজার ২৫৭ টাকা আর সর্বনিন্ম ২ হাজার ৭০০ টাকা।
ঘোষণা অনুযায়ী প্রথম গ্রেডের বেতন হবে ১৮ হাজার ২৫৭ টাকা, ২য় গ্রেডের বেতন ১৫ হাজার ৪১৬ টাকা, ৩য় গ্রেডের বেতন ৯ হাজার ৮৪৫ টাকা, ৪র্থ গ্রেডের বেতন ৯ হাজার ৩৪৭ টাকা, ৫ম গ্রেডের বেতন ৮ হাজার ৮৭৫ টাকা, ৬ষ্ঠ গ্রেডের বেতন ৮ হাজার ৪২০ টাকা এবং ৭ম গ্রেডের বেতন ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ৭ম গ্রেডে পূর্বে নির্ধারণ করা ৮ হাজার টাকাই রয়েছে। এর ফলে ৭ নম্বর গ্রেড ছাড়া বাকি ৬টি গ্রেডেরই বেতন বৃদ্ধি করা হয়েছে।

২০১৩ সালে ১ম গ্রেডে বেতন ছিল ১৩ হাজার টাকা। ২০১৮ সালে সেটি করা হয় ১৭ হাজার ৫১০ টাকা। সংশোধিত কাঠামো অনুসারে এক নম্বর গ্রেডে শ্রমিকরা এখন থেকে ১৮ হাজার ২৫৭ টাকা মজুরি পাবেন।
২০১৩ সালে ২য় গ্রেডে বেতন ছিল ১০ হাজার ৯০০ টাকা। ২০১৮ সালে সেটি করা হয় ১৪ হাজার ৬৩০ টাকা। সংশোধিত কাঠামো অনুসারে দ্বিতীয় নম্বর গ্রেডে শ্রমিকরা এখন থেকে ১৫ হাজার ৪১৬ টাকা মজুরি পাবেন।
২০১৩ সালে তৃতীয় গ্রেডে বেতন ছিল ৬ হাজার ৪০৫ টাকা। ২০১৮ সালে সেটি করা হয় ৯ হাজার ৫৯০ টাকা। সংশোধিত কাঠামো অনুসারে তৃতীয় নম্বর গ্রেডে শ্রমিকরা এখন থেকে ৯ হাজার ৮৪৫ টাকা মজুরি পাবেন।
২০১৩ সালে ৪র্থ গ্রেডে বেতন ছিল ৬ হাজার ৪২০ টাকা। ২০১৮ সালে সেটি করা হয় ৯ হাজার ২৪৫ টাকা। সংশোধিত কাঠামো অনুসারে ৪র্থ নম্বর গ্রেডে শ্রমিকরা এখন থেকে ৯ হাজার ৩৪৭ টাকা মজুরি পাবেন।
২০১৩ সালে ৫ম গ্রেডে বেতন ছিল ৬ হাজার ৪২ টাকা। ২০১৮ সালে সেটি করা হয় ৮ হাজার ৮৫৫ টাকা। সংশোধিত কাঠামো অনুসারে ৫ম নম্বর গ্রেডে শ্রমিকরা এখন থেকে ৮ হাজার ৮৭৫ টাকা মজুরি পাবেন।
২০১৩ সালে ৬ষ্ঠ গ্রেডে বেতন ছিল ৫ হাজার ৬৭৮ টাকা। ২০১৮ সালে সেটি করা হয় ৮ হাজার ৪০৫ টাকা। সংশোধিত কাঠামো অনুসারে ৬ষ্ট নম্বর গ্রেডে শ্রমিকরা এখন থেকে ৮ হাজার ৮২০ টাকা মজুরি পাবেন।
২০১৩ সালে ৭ম গ্রেডে বেতন ছিল ৫ হাজার ৩০০ টাকা। ২০১৮ সালে সেটি করা হয় ৮ হাজার টাকা। চূড়ান্ত সিদ্ধান্তে এটি ৮ হাজার টাকাই রাখা হয়েছে।
এর আগে বিকেল ৫টায় পোশাক কারখানার শ্রমিকদের বেতন কাঠামোতে গ্রেডিং বৈষম্য দূর করতে গঠিত সচিব কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে শ্রম সচিব আফরোজা খানের নেতৃত্বে বাণিজ্য সচিব মফিজুল ইসলাম, মালিকপক্ষে বিজিএমই’র সভাপতি সিদ্দিকুর রহমান, সালাম মুর্শেদী এমপি, আতিকুর রহমান, শফিউল ইসলাম মহিউদ্দিন, এ কে আজাদ এবং শ্রমিকদের পক্ষে নাজমা আকতার, ফজলুল হক মন্টু, আমিররুল ইসলাম আমিন উপস্থিত ছিলেন।
এছাড়া মালিকপক্ষ শ্রম সচিব এবং শ্রমিকপক্ষ শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের সঙ্গে আলাদা বৈঠক করেন। বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি নতুন এ মজুরি কাঠামো ঘোষণা করেন। এসময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে বেশ কয়েকদিন ধরেই কাজ বন্ধ রেখে আন্দোলন চালিয়ে আসছেন পোশাক শ্রমিকরা। এসময় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটেছে। এ ছাড়া সড়ক বন্ধ রেখে আন্দোলন, বাস ভাঙচুর, অগ্নিসংযোগ করে শ্রমিকরা। সমন্বয়ের পর পোশাক শ্রমিকদের তুলনামূলক মজুরি কাঠামো:-

এর আগে গেল বছর মালিক-শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলে পোশাক খাতে সর্বনিম্ন ৮ হাজার টাকা মজুরি চূড়ান্তের সিদ্ধান্ত দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ২০১৯ সালের জানুয়ারি থেকে এ মজুরি কার্যকর হওয়ার কথা ছিল। আর এ মজুরি কার্যকর নিয়ে শ্রমিকরা আন্দোলন করে।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
