পুরুষ থেকে নারী হওয়া সেই অপসরা এখন কংগ্রেসে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০১৯
ভারতে পুরুষ থেকে নারী হয়ে ওঠা এক নারীকে দেশটির বৃহৎ ও প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের মহিলা শাখার নির্ধারণী পর্যায়ের দায়িত্ব দেয়া হয়েছে।
অপসরা রেড্ডি নামে ওই রূপান্তরী নারীকে মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দিয়েছেন দলটির সভাপতি রাহুল গান্ধী।
মঙ্গলবার জাতীয় মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নিয়োগ দেন রাহুল। অপসরা রেড্ডির সঙ্গে একটি ছবি তুলে এই ঘোষণা দেন কংগ্রেস সভাপতি।
এই প্রথম ভারতের কোনো জাতীয় রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন এক রূপান্তরী নারী। তবে কংগ্রেসে যোগ দেয়ার আগে তামিলনাড়ুভিত্তিক রাজনৈতিক দল এআইএডিএমকের মুখপাত্র ছিলেন রেড্ডি।

অপসরা রেড্ডি (ডানে), কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব। ছবি: সংগৃহীত
বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়- জাতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব বলেন, 'অপসরার সঙ্গে আমার কলকাতায় কয়েক মাস আগে আলাপ হয়। ওর রাজনৈতিক চিন্তাভাবনার স্বচ্ছতা খুব পছন্দ হয়েছিল। তখনই ওকে কংগ্রেসে আসতে আহ্বান জানাই। এরপরে রাহুল গান্ধীর সঙ্গেও ওর ব্যাপারে কথা বলি। তখন রাহুল গান্ধী সঙ্গে সঙ্গেই বলেন যে রূপান্তরকামীদেরও দলে জায়গা দেয়ার প্রয়োজন আছে। তারপরেই মঙ্গলবার রাহুল গান্ধীর সামনে অপসরা দলে যোগ দিয়েছেন।'
অপসরা রেড্ডি একজন সাংবাদিক। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসসহ ভারতের বেশ কয়েকটি জনপ্রিয় ইংরেজি দৈনিকে সাংবাদিক এবং সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।
এ ছাড়া তিনি দীর্ঘদিন সাংবাদিকতা করার পাশাপাশি নানা ধরনের অ্যাক্টিভিজমের সঙ্গেও যুক্ত ছিলেন।
তার ভাষ্য, তার সবসময়েই মনে হতো যে আরও বড় কিছু করতে হলে রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার। যেখানে আমি বৃহত্তর সমাজের জন্য নীতিগত কিছু বদল ঘটাতে পারব। সেই জায়গা থেকেই এআইএডিএমকে দলে যোগ দিয়েছিলেন তিনি।
অপসরা বলেন, অনেকেই বলত যে ভারতে থেকে এ ধরনের কর্মকাণ্ড চালানো কঠিন। লোকে আমাকে দেখে হাসবে। তাই আমাকে বিদেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিল অনেকে। কিন্তু চ্যালেঞ্জটা গ্রহণ করে একদিকে যেমন আমি সাংবাদিকতা চালিয়ে গেছি, তেমনই রূপান্তরকামীদের অধিকার নিয়ে সারা দেশে দৌড়ে বেড়িয়েছি।
রূপান্তরী নারী ও অ্যাক্টিভিস্ট রঞ্জিতা সিনহা বলেন, 'কংগ্রেসের মতো দলে ওর (অপসরা রেড্ডি) এই পদ পাওয়া নিঃসন্দেহে রূপান্তরকামীদের কাছে একটা বড় পাওয়া। আমরা নাচ, গান, শিক্ষা বা অধ্যাপনার মতো বিভিন্ন ক্ষেত্রে মাথা তুলে দাঁড়াচ্ছি। সে রকমই রাজনীতিও যে আমরা বুঝি, সেই জায়গাটাকেই সম্মান দিল কংগ্রেস দল।'
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
