পিজিআরকে নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান রাষ্ট্রপতির
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯
দেশপ্রেম, নিষ্ঠা ও শৃঙ্খলা বজায় রেখে কর্তব্য পালন করতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) সদস্যদের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার বিকেলে ঢাকা সেনানিবাসে পিজিআর সদরদফতের বাহিনীরটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।

সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ বলেন, আপনাদের ওপর অর্পিত দায়িত্ব একদিকে যেমন গুরত্বপূর্ণ, তেমনি গৌরবময়। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা দেয়ার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে সেনাবাহিনী তথা সমগ্র দেশের মর্যাদা সমুন্নত রাখার যে গৌরব অর্জন করছেন, তা অব্যাহতভাবে গভীর নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করবেন বলে আমার বিশ্বাস।
তিনি বলেন, প্রতিনিয়ত আপনাদের দায়িত্বের পরিধি বৃদ্ধি পাচ্ছে। সে কারণে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সাংগঠনিক কাঠামো বৃদ্ধি করা হয়েছে। আগামীতেও এই রেজিমেন্টকে আরো অধিক সুসংহত করার চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, চেইন অব কমান্ডের প্রতি সম্পূর্ণ আস্থাশীল থেকে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের বর্তমান মান বজায় রেখে এ রেজিমেন্টের অর্জিত গৌরব রক্ষায় সবাই বলিষ্ঠ ভূমিকা রাখবেন।
রাষ্ট্রপতি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৫ জুলাই পিজিআর প্রতিষ্ঠা করেন। ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তনের পর রাষ্ট্রপতির পাশাপাশি সরকার প্রধানের নিরাপত্তার দায়িত্ব এই রেজিমেন্টের ওপর বর্তায়।

তিনি আরো বলেন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আমাদের গর্বের সেনাবাহিনীরই আরেকটি বিশেষায়িত অংশ। সেনাবাহিনীর সুনাম আজ জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত। দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ আর দুর্ঘটনায় সেনাবাহিনীর সদস্যরা যেভাবে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য ও সহমর্মিতা প্রদর্শন করেছেন, তা জনগণের প্রভূত প্রশংসা ও সারাবিশ্বে সুনাম অর্জন করেছে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সেনাবাহিনীর অবদানের প্রশংসা করে আবদুল হামিদ বলেন, দেশমাতৃকার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিবিড়ভাবে সম্পৃক্ত। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অবদান রয়েছে। এরই ধারাবাহিকতায়, পদ্মাসেতু নির্মাণ কাজ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এগিয়ে যাচ্ছে, যা আজ দৃশ্যমান।
এর আগে পিজিআরের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিতে বাহিনীর সদরদফতরে পৌঁছালে রাষ্ট্রপতিকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পিজিআর কামান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম।
- ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’?
- ‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’
- খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও
- শিল্পের গ্যাস দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির চেষ্টা
- ঢাকায় এলো ‘গ্রামের লোডশেডিং’
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
