পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন গেমে খেলতে খেলতেই অপরিচিত এক ব্যক্তির সঙ্গে পরিচয়। বন্ধুত্বপূর্ণ কথোপকথন থেকে ধীরে ধীরে সম্পর্ক গড়ায় ব্যক্তিগত ছবি চাওয়ার পর্যায়ে। শেষ পর্যন্ত ছবি দিতে অস্বীকার করায় পরিবারকে সব জানিয়ে দেওয়ার হুমকি-এভাবেই অনলাইন যৌন শোষণের ভয়াবহ ফাঁদে পড়েন ১৭ বছর বয়সী এক কিশোরী।
এএফপির এক প্রতিবেদনে কিশোরীটির নাম জারা শাহ (ছদ্মনাম) উল্লেখ করা হয়েছে।
ইউনিসেফের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, প্রতিবছরে অনলাইনে যৌন শোষণের শিকার হওয়া আনুমানিক ১৫ লাখ পাকিস্তানি শিশুর মধ্যে জারাও একজন।
তিনি বলেন, ‘আমরা অনলাইন গেম খেলার সময় চ্যাট করা শুরু করি। সে বন্ধুর মতো আচরণ করত। পরে সে দেখা করতে চায় এবং আমার কাছে আপত্তিকর ছবি দাবি করে। আমি রাজি না হলে অনলাইনে আমার পরিবারকে খুঁজে বের করে বিষয়টি জানিয়ে দেওয়ার হুমকি দেয়।’
ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, ১২ থেকে ১৭ বছর বয়সী ভুক্তভোগীদের প্রায় ৮৫ শতাংশ ক্ষেত্রে অপরাধীরা তাদের পূর্বপরিচিত ছিল।
প্রতিবেদনটির প্রধান লেখক ড্যানিয়েল কার্ডেফেল্ট বলেন, বন্ধুত্বপূর্ণ কথোপকথন, অনলাইন গেমিং, উপহার, অর্থ কিংবা ভালোবাসার প্রতিশ্রুতির মাধ্যমে শিশুদের শোষণ শুরু হতে পারে। অপরাধীরা ভুক্তভোগীর বিশ্বাস অর্জনে কয়েক মাস পর্যন্ত সময় ব্যয় করতে পারে।
পাকিস্তানে ভুক্তভোগী শিশুদের ৭১ শতাংশই বিষয়টি কাউকে জানায়নি। জরিপে অংশ নেওয়া কোনো শিশুই পুলিশ, হেল্পলাইন বা সামাজিক কর্মীদের কাছে অভিযোগ করেনি। সামাজিক লজ্জা, কলঙ্ক এবং পরিবার ও সমাজের প্রতিক্রিয়ার ভয়কে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
লাহোরভিত্তিক শিশু অধিকার সংগঠন পাহচানের পরিচালক মেহেক নাঈম জানান, রিপোর্ট করা শোষণের প্রায় ৪৪ শতাংশই পুরোপুরি অনলাইনে ঘটেছে। এসব ঘটনায় স্ন্যাপচ্যাট ও হোয়াটসঅ্যাপ ছিল সবচেয়ে বেশি ব্যবহৃত মাধ্যম।
রক্ষণশীল সমাজে অনলাইনে যৌন শোষণ ও ব্ল্যাকমেইলের কারণে মেয়েরা আরও বেশি ঝুঁকিতে থাকে। অনেক ক্ষেত্রে তাদের চলাফেরা সীমিত করে দেওয়া কিংবা স্কুল ছাড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়।
জারার ক্ষেত্রেও পরিবারে বিষয়টি জানাজানি হওয়ার ভয় তাকে চুপ থাকতে বাধ্য করে। তিনি বলেন, ‘আমাকে স্কুলে যাওয়া বা ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেওয়া হতে পারত। তাই কথা বলার চেয়ে চুপ থাকাই ভালো মনে হয়েছিল। কিন্তু বিষণ্নতা ও উদ্বেগ প্রতিদিন আমাকে শেষ করে দিচ্ছে। আমি তখন ভয় পেয়েছিলাম, এখনও পাচ্ছি।’
ইউনিসেফের হিসাবে, পাকিস্তানে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের প্রায় ৭৪ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে। ডিজিটাল প্ল্যাটফর্মে শিশুদের প্রবেশাধিকার বাড়ার সঙ্গে সঙ্গে অনলাইন নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।
এদিকে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানে আইনি কাঠামো থাকলেও এর যথাযথ বাস্তবায়ন নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ডিজিটাল অধিকারকর্মী উসামা খিলজি বলেন, ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করা কঠিন হবে। তার মতে, শিশুরা ভিপিএন ব্যবহার করে এ ধরনের নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে পারে।
অলাভজনক সংস্থা মুসলিম হ্যান্ডসের মুখপাত্র তাহিরা আফ্রাসিয়াবও প্রযুক্তি-সহায়ক অপরাধ মোকাবিলায় আইনের যথাযথ বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা বলেছেন।
মানবাধিকার আইনজীবী সালমান আফ্রিদির মতে, গ্রুমিং, প্রলোভন, জবরদস্তি ও ব্ল্যাকমেইলের মাধ্যমে শিশুদের যৌন শোষণের একটি চক্র গড়ে উঠেছে। তিনি এটিকে শোষণের একটি বাণিজ্যিক ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন।
জারা ও তার মতো আরও অনেক শিশুর জন্য অনলাইন গেমের মাধ্যমে শুরু হওয়া এমন ঘটনার মানসিক ও সামাজিক প্রভাব কাটিয়ে ওঠা এখনও কঠিন।
দ্য ওয়ালের এক প্রতিবেদনে জানা যায়, পাকিস্তানে অনলাইনে নিগৃহের শিশুরা যেসব গেম ব্যবহার করছে, তার প্রায় সবগুলোর পেছনেই রয়েছে পাকিস্তানি নাগরিক। এপ নির্মাতা থেকে শুরু করে পরিচালনাও করছে পাকিস্তানিরা। তাদের কেউ চায়না থেকে, আবার কেউ দুবাই থেকে এসব গেম পরিচালনা করছে। এমনকি পাকিস্তানের ভেতর থেকেই এমন অসংখ্য অনলাইন গেম পরিচালিত হচ্ছে। সূত্র: এএফপি
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
