পলকের ঘোষণার ২৪ ঘণ্টায় চাঁদাবাজি বন্ধ!
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৯
সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে সিংড়ার পরিবহন সেক্টরের সব চাঁদাবাজি বন্ধ করেছে উপজেলা প্রশাসন। রোববার বিকেল ৫টায় নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর নেতৃত্বে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে শ্রমিক কল্যাণ মালিক শ্রমিকের অবৈধ চাঁদা বন্ধ করে দেয়া হয়।
রোববার সিংড়া বাস টার্মিনাল এলাকায় অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় নোয়ার হোসেন নামের একজনকে আটক করা হয়।
ইউএনও সুশান্ত কুমার মাহাতো বলেন, শনিবার বিকেলে সিংড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সমাবেশে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সিংড়ার সব চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক এবং জঙ্গিবাদ নির্মূলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রতিমন্ত্রীর সেই হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যে সব সেক্টরে চাঁদাবাজি বন্ধ করে দেয়া হয়েছে। চাঁদা তোলার বেশকিছু রশিদ জব্দ করা হয়েছে।
তিনি বলেন, দীর্ঘ দিন ধরে বিভিন্ন সংগঠনের নাম দিয়ে বাস-ট্রাক, রিকশা, সিএনজি এবং অটোরিকশার চালক-মালিকদের কাছ থেকে চাঁদা তুলে আসছিল একটি গোষ্ঠী। প্রভাবশালী চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছিল না। কিন্তু প্রতিমন্ত্রী পলক দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর থেকে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সুশান্ত কুমার মাহাতো বলেন, সিংড়া উপজেলাতে আর কেউ অবৈধভাবে যেন পরিবহন খাত থেকে টাকা আদায় করতে না পারে সেজন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে। সিংড়া উপজেলা থাকবে চাঁদাবাজিমুক্ত।
এদিকে, পরিবহন সেক্টরে সব ধরনের চাঁদাবাজি বন্ধ হওয়ায় প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সিংড়া মোটর মালিক শ্রমিক নেতারা। মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসান ইমাম বলেন, সিংড়ায় সব ধরনের চাঁদাবাজি বন্ধ করতে প্রতিমন্ত্রীকে সহযোগিতা করা হচ্ছে। কোনও গরিব মানুষ যাতে চাঁদার কবলে না পড়ে। সেজন্য সবাইকে নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার বিকেল ৫টায় সিংড়া কোট মাঠে উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সমাবেশে প্রতিমন্ত্রী পলক সিংড়ার সাব-রেজিস্ট্রার অফিস ও পরিবহন সেক্টরে চাঁদা আদায় বন্ধ এবং সিংড়া থেকে চাঁদাবাজদের উৎখাত করা হবে বলে ঘোষণা দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন। তখন চলনবিলের কৃষক আর সাধারণ মানুষকে যে কোনও অনিয়ম ও দুর্নীতির তথ্য জানিয়ে দুর্নীতি নির্মূলে সহায়তা করার জন্য নিজের মোবাইল ফোনের নস্বর (০১৭৬৬৬৯৯৯৯) দেন জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রীর এই ঘোষণার পর সাধারণ মানুষদের মনে স্বস্তি ফিরে আসে। অনেকে এ ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
- নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নিলেন কর্মচারী
- অনলাইনে পোস্ট নিয়ে হজ ও ওমরাহ যাত্রীদের গ্রেপ্তার করছে সৌদি
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা
- যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান
- গাজা-পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরাইল
- সার্কাসের দড়িতে হাঁটছে বিশ্বশান্তি
- ট্রমা সেন্টার নিজেই ট্রমায়
- লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা
- জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন
- ‘শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে’
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন
- রক্তাক্ত জুলাই
কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান - হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল
- মাথাপিছু ঋণ ১ লাখ ২৪ হাজার টাকা
- আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে
- গাছহীন ঢাকায় শ্বাসের কষ্ট
- নতুন পে-স্কেলের খসড়ায় মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০০
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
