পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮
ব্যক্তির সুস্বাস্থ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির ব্যপারে ইসলাম অত্যন্ত গুরুত্ব প্রদান করে। যেখানে কিছু কিছু জাতি আধ্যাত্মিকতা অর্জনের লক্ষ্যে পরিচ্ছন্নতা ও নিজের যত্ন নেওয়া পরিত্যাগ করেছে সেখানে ইসলাম এটাকে প্রতিদিন নামাযের পূর্ব প্রস্তুতি হিসেবে সবার জন্য বাধ্যতামূলক করেছে।
প্রত্যেকের স্বাস্থ্যবিধির প্রতি লক্ষ্য রাখাকে ইসলাম শুধু উত্তম অভ্যাস হিসেবেই বিবেচনা করে না বরং একে ইমানদারদের জন্য অনুষ্ঠানিক রীতিতে পরিণত করেছে।
যেমনটা উপরে বলা হয়েছে যে, একজন মুসলিমের জন্য তার প্রতিদিনকার ইবাদাতের পূর্বে পবিত্রতা অর্জন করা প্রয়োজন, যা প্রাকৃতিক প্রয়োজন পূরণের পর ভালোভাবে পরিচ্ছন্নতা অর্জন করা এবং ওযু করাকে অন্তর্ভুক্ত করে।
কিছু ক্ষেত্রে সম্পূর্ণ গোসল করাও বাধ্যতামূলক; যেমন স্বামী-স্ত্রী অন্তরঙ্গ হওয়ার পর।
অধিকন্তু দাঁত পরিষ্কার রাখা সম্পর্কে উৎসাহ দানকারী নিম্নে উল্লিখিত হাদিসটি প্রকাশ করে যে, ইসলাম কোন পর্যায় পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতাকে প্রাধান্য দিয়েছে, এমনকি ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকটিও বিস্তারিতভাবে আলোচনা করে সতর্ক করেছে।
দুনিয়া এবং আখিরাত উভয় দিকেই মানুষের কল্যাণের প্রতি গুরুত্ব দেওয়া ইসলামের জন্য অবাক কর কিছু না। একজন দুর্বল ইমানদার ব্যক্তির তুলনায় একজন সুস্বাস্থের অধিকারী ইমানদার ব্যক্তিই আল্লাহ্র নিকট বেশি পছন্দনীয় কেননা সে আল্লাহ্র দেওয়া হুকুম পালনে এবং মানুষের কল্যাণ সাধনে বেশি উপযোগী।
এই হাদিস সমূহ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য রক্ষার প্রতি ইসলাম যে গুরুত্বারোপ করেছে তার অল্প কিছু উদাহরণ মাত্রঃ
পবিত্রতা ঈমানের একটি অংশ।
১- আবু মালিক আল-আশা’আরি র. হতে বর্ণিত, যে রাসুল সা. বলেছেন, “পবিত্রতা ঈমানের অর্ধাংশ।”
দাঁত পরিষ্কার রাখাকে ইসলাম অত্যন্ত উৎসাহিত করেছে
২- হযরত আয়শা রা. হতে বর্ণিত, তিনি বলেন, রাসুল সা. বলেছেন, “মিসওয়াক (গাছের ছোট ডাল যা দাঁত মাজতে ব্যবহৃত হয়) ব্যবহার মুখ পরিষ্কার এবং পবিত্র করে এবং আল্লাহ্কে সন্তুষ্ট করে” (আন- নাসাঈ এবং ইবনে মাজাহ; আল- আলবানি দ্বারা প্রমাণিত)
৩- হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, তিনি বলেন, রাসুল সা. বলেছেন,
“যদি না এটা আমার উম্মতদের উপর বেশি বোঝা হয়ে যেত, তাহলে আমি তাদেরকে প্রত্যেক নামাযের পূর্বে মিসয়াক করার নির্দেশ দিতাম।” (বুখারি, মুসলিম)
ব্যক্তিগত পরিচ্ছন্নতা মানুষের একটি সাধারণ বৈশিষ্ট্যঃ
৪- আবু হূরায়রা রা. হতে বর্ণিত, যে রাসুল সা. বলেছেন,
“মানুষের ৫ টি অভ্যাস যা ফিতরাহ (স্বাভাবিক বৈশিষ্টের অন্তর্গত); খাতনা করা, গোপনাঙ্গের লোম পরিষ্কার করা, নখ কাটা এবং গোঁফ ছোট রাখা।” (বুখারি, মুসলিম)
মুসলিমের সর্বোত্তম দিন যেমন হবে
৫- আবু যর রা. হতে বর্ণিত, রাসুল সা. বলেছেন,
“যে ব্যক্তি শুক্রবার গোসল করে এবং তা ভালোভাবে করে, নিজেকে পবিত্র করে এবং তা ভালভাবে করে, এবং তাঁর সবচেয়ে উত্তম পোশাক পরিধান করে, এবং আল্লাহ্ তার জন্যে যা রেখেছেন তার পরিবারের সুগন্ধি ব্যবহার করে, তারপর মসজিদে আগমন করে এবং নিজেকে অযথা কথায় জড়ায় না এবং দুই ব্যক্তিকে আলাদা করে তাদের মাঝে প্রবেশ করে না; আল্লাহ্ পাক ঐ ব্যক্তির সেই জুমা হতে তার আগের জুমা (শুক্রবারের) পর্যন্ত সকল গুনাহ মাফ করে দেন।” (ইবনে মাজাহ -আলবানি দ্বারা প্রমাণিত)
পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখা
৬- মুয়ায রা. হতে বর্ণিত, তিনি বলেন, রাসুল সা. সতর্ক করে বলেছেন,
“তিনটি কাজ হতে সতর্ক হও যা তোমাদের অভিশপ্ত করে; এমন ছায়া বিছানো জায়গায় বিশ্রাম নেওয়া যা মানুষ ব্যবহার করে, হাটার পথে বা কোন জলসেচন জায়গায়।” (আলবানি রহ. হাদিসটিকে হাসান বলেছেন)
৭- হযরত আবু যর আল-গিফারি রা. হতে বর্ণিত, তিনি বলেন যে রাসুল সা. বলেছেন,
“রাস্তা থেকে কষ্ট দায়ক বস্তু সরিয়ে ফেলা এক ধরনের দান (সদকাহ।)।” (আলবানি রহ. হাদিসটিকে সহিহ বলেছেন)
ঔষধ বা চিকিৎসা নেওয়াকে উৎসাহিত করেছে
৮- উসামা ইবনে শারিক রা. বর্ণনা করেছেন,
একদা আমি রাসুল সা. এর নিকট আসলাম, তাঁর সাথীগণ তখন এমন শান্তভাবে বসে ছিল যেন তাদের মাথায় পাখি বসে আছে। আমি সালাম দিয়ে বসে পড়লাম।
মরুভূমির কিছু আরব লোক আসলো আশপাশ থেকে। অতঃপর তারা রাসুল কে জিজ্ঞেস করলো, আমরা কি কোন চিকিৎসা গ্রহণ করতে পারবো?
তিনি উত্তর দিলেনঃ চিকিৎসা গ্রহণ করো, কেননা আল্লাহ্ প্রতিকার ছাড়া কোন অসুখ তৈরি করেন নি, শুধু একটি রোগ ব্যতীত, আর তা হলো বার্ধক্য।” (আবু দাউদ)
শক্তিশালী ও স্বাস্থ্যবান হওয়া
৯- আবু হুরায়রা রা. বলেন, রাসুল সা. বলেছেন,
“একজন বলশালী ইমানদার আল্লাহ্র নিকট বেশি প্রিয় একজন দুর্বল ইমানদার ব্যক্তির চেয়ে, এবং তারা দুজনই উত্তম।
গভীরভাবে তাই অন্বেষণ করো যা তোমার উপকার করে, একমাত্র আল্লাহ্র নিকট সাহায্য প্রার্থনা করো এবং হাল ছেড়ো না।
যদি কোন কিছুতে অকৃতকার্য হও, তবে একথা বলো না যে, যদি এটা না করে অন্য কিছু করতাম!
বরং বল যে “আল্লাহ্ যা করেছেন ঠিক করেছেন এবং যা চেয়েছেন তাই হয়েছে, ‘যদি’ শব্দটি শয়তানের কাজের দরজা খুলে দেয়।” (সহিহ বুখারি)
অতিরিক্ত খাওয়া অস্বাস্থ্যকর
১০- আল- মিকদাম রা. হতে বর্ণিত, তিনি বলেন, রাসুল সা. বলেছেন,
“কোন মানুষ তার পেটের চেয়ে অধিক খারাপভাবে কোন পাত্র ভর্তি করতে পারে না।
কয়েক টুকরা যা তার পিঠ সোজা রাখার জন্য যথেষ্ট। যদি তার প্রয়োজন হয় তবে তার উচিত তার পাকস্থলির তিন ভাগের এক ভাগ খাবারের জন্য রাখা, এক ভাগ পানির জন্য রাখা এবং এক ভাগ শ্বাস নেয়ার জন্য রাখা।” (মুসনাদে আহমাদ, তিরমিযি)
- দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি
- পারমাণবিক সাবমেরিন তৈরিতে অ্যান্ডুরিলের ২৯০ কোটি ডলারের চুক্তি
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার ঐতিহাসিক চুক্তি আজ
- রাশিয়ান প্লেগ আতঙ্ক, পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প
- ইরানকে ২০ বিলিয়ন ডলার ঋণ দেবে রাশিয়া
- কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন
- বিদায়ী ম্যাচেও ক্লান্ত জাহাজী মেসিই পার করলেন আর্জেন্টিনাকে
- ফ্রান্সে শিক্ষার্থী আন্দোলন নিয়ে বিস্ফোরক দাবি ট্রাম্পের
- স্লিপার বাস চলে ভুয়া নম্বর প্লেটে
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
