নেতানিয়াহু শুধু যুদ্ধাপরাধীই নন, মিথ্যাবাদীও: মার্কিন সিনেটর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৪
মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুধু যুদ্ধাপরাধীই নন, তিনি মিথ্যাবাদীও বটে। বুধবার মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর দেওয়া ভাষণের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্যান্ডার্স এ মন্তব্য করেন।
শীর্ষ পর্যায়ের এ মার্কিন সিনেটর বলেন, ‘নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী। একই সঙ্গে তিনি একজন মিথ্যাবাদীও বটে। গাজা যুদ্ধ অবসানের জন্য আমাদের সবকিছু করতে হবে এবং সেখানে সাধারণ মানুষের দুর্ভোগ-দুর্দশা দূর করার জন্য পর্যাপ্ত পরিমাণে মানবিক ত্রাণ সহায়তা পাঠাতে হবে। ’
বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্যান্ডার্স এসব কথা বলেন।
মার্কিন সিনেটর বলেন, ইসরাইলিরা নেতানিয়াহুর পদত্যাগ চায়। আর এজন্যই আগাম নির্বাচনের বিষয়টি মাথায় রেখে তিনি মার্কিন কংগ্রেসে তার নির্বাচনী প্রচারণা চালাতে এসেছেন।
এ সময় ইসরাইলি প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে স্যান্ডার্স সুস্পষ্টভাবে বলেন যে, মার্কিন কংগ্রেসে কোনো যুদ্ধাপরাধীকে সম্মান জানানোর এটিই প্রথম কোনো ঘটনা দেখল গোটা বিশ্ব।
স্যান্ডার্স লিখেছেন, হাজার হাজার ফিলিস্তিনি শিশু অনাহারের মুখোমুখি হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর কারণ। তার চরমপন্থী সরকার ফিলিস্তিনে সহায়তা বন্ধ করে চলেছে।
তিনি আরও লেখেন, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী ও মিথ্যাবাদী শাসক।
স্পষ্টবাদী সিনেটর হিসাবে স্যান্ডার্স এর আগেও বহুবার ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন। এছাড়া ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনী যে দমন-পীড়নমূলক নীতি অনুসরণ করে আসছে, তার প্রতি সমর্থন জানানোর জন্য মার্কিন প্রশাসনের কঠোর সমালোচনাও করে থাকেন মার্কিন কংগ্রেসের অন্যতম জ্যেষ্ঠ এই সিনেটর।
এদিকে স্যান্ডার্স ছাড়াও অনেক ডেমোক্র্যাট নেতা নেতানিয়াহুর ভাষণ বর্জন করেন। তারা জানান, গাজা যুদ্ধ ও নেতানিয়াহুর জনপ্রিয়তা বৃদ্ধির এ ভাষণে তারা অংশগ্রহণ করতে চান না। গাজা যুদ্ধের কারণে ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সিনেটর ক্রিস ভ্যান বলেছেন, নেতানিয়াহুর জন্য এই ভাষণ ইসরাইলে সমর্থন বাড়ানোর চেষ্টা। আমি এই প্রতারণার অংশ হতে চাই না।
সিনেট ফরেন রিলেশন্স কমিটির সদস্য সিনেটের ডেমোক্র্যাট নেতা ডিক ডারবিন, টিম কেইন, জেফ মের্কলি এবং ব্রায়ান শ্যাটজ এবং সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির পরিচালক প্যাটি মারেও ভাষণটি বর্জন করবেন।
প্রতিনিধি পরিষদে বর্জনকারীদের মধ্যে রয়েছেন রাশিদা তালিব, আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, অ্যামি বেরা এবং আর্মড সার্ভিসেসের শীর্ষ ডেমোক্র্যাট অ্যাডাম স্মিথ।
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’
- হাসিনার সম্পদ পাবে শহীদের পরিবার
- বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বাড়ল, বছরে ১৮ হাজার ডলার
- আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
