নিজস্ব রকেটে মহাশূন্যে স্যাটেলাইট পাঠাল ইরান
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রযুক্তিতে তৈরি রকেটে করে মহাশূন্যে গবেষণা স্যাটেলাইট পাঠিয়েছে ইরান। শনিবার দেশটি এই স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই রকেট তৈরি করেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নতুন এই স্যাটেলাইটের নাম চামরান-১। ৫০ কিলোগ্রাম ওজনের এই স্যাটেলাইটটিকে শনিবার ভূপৃষ্ঠ থেকে ৫৫০ কিলোমিটার ওপরে পৃথিবীর নিম্ন কক্ষপথ বা লোয়ার অরবিটালে স্থাপন করা হয়েছে। মূলত মহাশূন্যে কী ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার কাজ করে, সে বিষয়টি যাচাই-বাছাই করাই এই স্যাটেলাইটের মূল মিশন। আইআরজিসির অ্যারোস্পেস বিভাগের তৈরি করা কায়েম-১০০ রকেটে করে স্যাটেলাইটটি পাঠানো হয়েছে। রকেটটি সলিড ফুয়েল ব্যবহার করে থাকে। ইরনার প্রতিবেদন থেকে জানা গেছে, স্যাটেলাইটটিকে সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে। এরই মধ্যে সেখান থেকে ভূনিয়ন্ত্রণ কক্ষে সংকেতও এসেছে।
ইরান জানিয়েছে, এরই মধ্যে তারা ধারাবাহিকভাবে ১৩টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। যদিও ইরান দীর্ঘদিন ধরে কক্ষপথে স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করছে, তবে গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা যাওয়ার পর নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের অধীনে এটিই প্রথম উৎক্ষেপণ।
এর আগে জানুয়ারিতে ইরান বলেছিল যে, তারা একটি রকেটের সাহায্যে তিনটি স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করেছে। পশ্চিমা বিশ্ব ইরানের এই কর্মসূচিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের পরিকল্পনার অংশ হিসাবে দেখছে। গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের নিরবচ্ছিন্ন আক্রমণের ডামাডোলের মধ্যে মধ্যপ্রাচ্যের বৃহত্তর উত্তেজনা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে আঞ্চলিক সংঘাতের আশঙ্কার মধ্যেই এই উৎক্ষেপণের ঘটনা ঘটল।
মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে বলেছে, ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিধিকে অমান্য করেছে এবং তেহরানকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করার কার্যকলাপে জড়িত না হওয়ার আহ্বায়ক জানিয়েছে।
উল্লেখ্য, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ও জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গত অক্টোবরে।
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
