নাহিদ রানার ৫ উইকেট, ক্যারিবীয়দের ১৪৬ রানে গুটিয়ে লিড বাংলাদেশের
প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৪
নাহিদ রানার আগুনে পুড়লো ওয়েস্ট ইন্ডিজ। জ্যামাইকা টেস্টে ১৬৪ রানের পুঁজি নিয়েও লিড পেলো বাংলাদেশ। নাহিদোর ক্যারিয়ারসেরা বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ১৪৬ রানেই। তাতে করে ১৮ রানের লিড পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল।
তৃতীয় দিনের শুরু থেকেই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। আলাদা করে বলতে হয় নাহিদ রানার কথা। তরুণ এই পেসারের নিয়মিত ১৫০-এর আশপাশে করা বলগুলো খেলতে গলদঘর্ম হয়েছেন ক্যারিবীয় ব্যাটাররা।
দিনের শুরুতেই নাহিদ রানার বলে পরপর দুই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর তাসকিন এবং তাইজুলের বলেও দ্রুত আরও দুই উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা। এরপর উইকেট শিকারে যোগ দেন হাসান মাহমুদ। তিনিও নেন দুই উইকেট।
নাহিদ রানার আগুনে বোলিংয়ের সামনে কুপোকাত হন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্র্যাথওয়েট। ১৪২ কিলোমিটার গতিতে ছুটে আসা বলে নিয়ন্ত্রণ রাখতে পারেননি ক্যারিবীয় দলপতি। ব্যাক ফুটে গিয়ে বলটা বলটা ব্লক করার চেষ্টা করেন; কিন্তু ব্যাটের উপরের অংশে লাগিয়ে ক্যাচ তুলে দেন গালি অঞ্চলে। সেখানে নীচু হয়ে আসা ক্যাচটি তালুবন্দি করে নেন বদলি ফিল্ডার জাকির হাসান।
৩৯ রান করে ফিরে যান ব্র্যাথওয়েট। ৩৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন তিনি। আজ মাত্র ৬ রান যোগ করতে পারলেন। দলীয় ৮৫ রানের মাথায় আউট হয়ে যান ক্যারিবীয় অধিনায়ক।
এরপর ব্যাট করতে নামা কাভেম হজকে সহজ ক্যাচে পরিণত করেন নাহিদ রানা। ৪৫তম ওভারের চতুর্থ বলে পুল রতে গিয়েই ব্যাটের উপরের অংশে লাগিয়ে আকাশে বল তুলে দেন হজ। ফাইন লেগে ক্যাচ ধরতে ছুটে যান উইকেটরক্ষক লিটন। কিন্তু তার আগেই সেখানে পৌঁছান তাসকিন। কিন্তু বল বেশি ওপরে থাকায় সহজ ক্যাচটা মিস করে ফেলেন তাসকিন। তার হাত ফসকে বল পড়ে যায় মাটিতে।
এক বল বিরতি দিয়েই হজের উইকেট তুলে নেন নাহিদ রানা। এবার নাহিদ রানার চেয়ে এই উইকেটের কৃতিত্ব সবচেয়ে বেশি উইকেটরক্ষক লিটন দাসের। বাজপাখির মত ঝাঁপিয়ে পড়ে যেভাবে কাভেম হজের ব্যাটের কানায় লেগে ছুটে আসা বলটিকে এক হাতে তালুবন্দি করলেন, তা রীতিমতো অবিশ্বাস্য। ৩ রান করে আউট হয়ে যান কাভেম হজ।
অ্যালিক আথানাজেকে বেশিক্ষণ টিকতে দেননি তাসকিন আহমেদ। তার বলে বোল্ড হয়েই মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন এই ক্যারিবীয় মিডল অর্ডার। জাস্টিন গ্রিভসকেও ঘূর্ণিতে বোকা বানান তাইজুল ইসলাম। সোজা বোল্ড করে সাজঘরে পাঠান। ২ রান করে আউট হন গ্রিভস।
এরপর ৫ রান করা জসুয়া সিলভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন হাসান মাহমুদ। নিজের পরের ওভারে সেট ব্যাটার কিয়েসি কার্টিকেও (৪০) তুলে নেন এই পেসার। লাঞ্চের আগে আলজেরি জোসেফকে আউট করে নিজের চতুর্থ উইকেট শিকার করেন নাহিদ রানা। ১২৩ রানে ৮ উইকেট হারায় ক্যারিবীয়রা।
৮ উইকেটে ১৩৫ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। বিরতির পর দ্বিতীয় ওভারেই শামার জোসেফকে (৬) এলবিডব্লিউ করেন মিরাজ। আর শেষ ব্যাটার কেমার রোচকে (৮) এলবিডব্লিউ করে টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট শিকার করেন নাহিদ রানা।
সবমিলিয়ে ৬১ রানে ৫ উইকেট নেন নাহিদ রানা। এটিই তার ক্যারিয়ারসেরা বোলিং। হাসান মাহমুদ নেন ২ উইকেট।
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
