নাসার রিসাইকেল চ্যালেঞ্জে অংশ নিয়ে দেড় কোটি ডলার জেতার সুযোগ
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪
১৯৭০ সালে অ্যাপোলো-১৩ অভিযানের নভোচারীরা যখন পৃথিবীর উদ্দেশ্যে বলেছিলেন, ‘হিউস্টন, আমরা একটি সমস্যা দেখছি,’ তখন নাসা পৃথিবী থেকে রেডিও যোগাযোগের মাধ্যমে সেই সমস্যার সমাধান করেছিল। আজ আবার নাসা একটি সমস্যার মুখোমুখি। কিন্তু এবারের সমাধান আপনিও দিতে পারেন। এবং এতে আপনার জন্য অপেক্ষা করছে বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার।
নাসা বর্তমানে চাঁদে দীর্ঘ মেয়াদে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এই অভিযানে তৈরি হতে পারে বিশাল পরিমাণে বর্জ্য। তাই কীভাবে মহাকাশে বর্জ্য কমানো যায়, বা সৃষ্ট বর্জ্য কীভাবে পুনর্ব্যবহার করা যায়—এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে নাসা। সাধারণ মানুষের উদ্ভাবনী ধারণার ওপর নির্ভর করে, নাসা চালু করেছে ‘লুনা রিসাইকেল চ্যালেঞ্জ’।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কাছ থেকে নাসা চায় পুনর্ব্যবহারযোগ্য ধারণা ও নকশা, যা মহাকাশে বর্জ্য ব্যবস্থাপনায় কাজে আসবে এবং চন্দ্র অভিযানের স্থায়িত্ব বাড়াতে সহায়তা করবে।
প্রথম পর্বে নাসা একটি কল্পিত ৩৬৫ দিনের চন্দ্র অভিযানের দৃশ্যকল্প প্রকাশ করেছে, যেখানে অংশগ্রহণকারীরা এই সমস্যার সমাধান খুঁজবেন। ধারণা জমা দেওয়ার শেষ তারিখ ২০২৫ সালের ৩১ মার্চ। মে মাসে বিজয়ীর নাম ঘোষণা করা হবে, যার পুরস্কার ছয় লাখ মার্কিন ডলার।
দ্বিতীয় পর্বে প্রথম পর্বের বিজয়ীদের নকশার উপর ভিত্তি করে একটি কার্যকর নমুনা তৈরি করতে বলা হবে। এখানে সেরা কার্যকর নমুনা জিততে পারে ১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার এবং সেরা ডিজিটাল টুইন পাবে ছয় লাখ ডলার। তবে, যারা প্রথম পর্বে অংশগ্রহণ করবেন না, তারা দ্বিতীয় পর্বেও অংশ নিতে পারবেন না।
নাসার বিশ্বাস, মহাকাশে বর্জ্য ব্যবস্থাপনার এই উদ্ভাবনী ধারণাগুলো পৃথিবীর জন্যও নতুন এবং কার্যকরী পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য ব্যবস্থাপনার পথ তৈরি করতে পারে। আপনি যদি কোনো নতুন, অভিনব ধারণা বা নকশা নিয়ে ভেবে থাকেন, তাহলে আজই নিবন্ধন করুন এবং এই চ্যালেঞ্জে অংশ নিন।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ভাঁজ করা যাবে এই ফোন
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
