নারীর ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশ অনুকরণীয় দৃষ্টান্ত:স্পিকার
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯
সার্বিয়া পার্লামেন্টের স্পিকার মিজ মাজা গজকোভিচ বলেছেন, নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশ অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও সার্বিয়র বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার সন্ধ্যায় বেলগ্রেডে আইপিইউ’র ভেন্যু সাভা সেন্টারে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সাথে সৌজন্য সাক্ষাতকালে সার্বিয়ার পার্লামেন্টের স্পিকার ও ১৪১তম আইপিইউ সম্মেলনের প্রেসিডেন্ট মিজ মাজা গজকোভিচ এ কথা বলেন।
ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানায়।
সার্বিয়া পার্লামেন্টের স্পিকার বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের মাধ্যমে নতুন করে দু’দেশের সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। এসময় তিনি বাংলাদেশে সফরের জন্য স্পিকারের আমন্ত্রণ গ্রহণ করেন এবং সফরের প্রত্যাশা ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, সংসদীয় চর্চা, সংসদীয় মৈত্রী গ্রুপ, সংসদীয় ও অর্থনৈতিক সহযোগিতা, টেকসই উন্নয়ন (এসডিজি), জলবায়ুর বিরূপ প্রভাব এবং বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের সাথে সার্বিয়ার (তৎকালীন যুগোস্লাভিয়া) সম্পর্ক ঐতিহাসিক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই যুগোস্লাভিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ১৯৭৩ সালে যুগোস্লাভিয়ায় বঙ্গবন্ধুর সফরই হচ্ছে দুই দেশের সম্পর্কের সূচনা ভিত। তৎকালীন যুগোস্লাভিয়ায়র প্রেসিডেন্ট মার্শাল টিটো’র বাংলাদেশ সফর এ সম্পর্কে নতুন মাত্রা যোগ করে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিকসহ সকল সূচকে সুদৃঢ় অবস্থানে রয়েছে। বর্তমান সরকার নারী উন্নয়ন ও ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা, বিরোধী দলের নেতা এবং জাতীয় সংসদের স্পিকারও একজন নারী উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন আজ দৃশ্যমান। নারীর ক্ষমতায়নের ফলে তৃণমূলে উন্নয়ন সেবা সহজেই পৌঁছে যাচ্ছে, এতে ধারাবাহিকভাবে জিডিপি ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করাও সম্ভব হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সংসদে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ৩শ’ জন ও সংরক্ষিত মহিলা আসনের ৫০ জন সংসদ সদস্য রয়েছেন। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ৫০টি সংসদীয় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংসদীয় চর্চা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্য ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ এমপি, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য আবদুস সালাম মূর্শেদী এমপি ১৪১তম আইপিইউ সম্মেলনের “দ্য রোল অব পার্লামেন্টেরিয়ানস ইন এনহ্যান্সিং ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন অব দ্যা কেমিক্যাল উইপন্স কনভেনশন ” শীর্ষক সেশনে বক্তব্য রাখেন।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
