নারায়ণগঞ্জে নাশকতা পরিকল্পনার অভিযোগে ৯৮জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮
নারায়ণগঞ্জে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে নারায়ণগঞ্জ সদর, বন্দর ও ফতুল্লা থানায় পৃথক মামলায় ৯৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতার দেখানো হয়েছে ১৪ জনকে এবং ২৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০জন সহ আসামি করা হয়েছে ৩৯ জনকে। নাশকতার পৃষ্ঠপোষকতাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম এইচ মামুনকে।
মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নাশকতার খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি টিম শহরের আমলাপাড়া গার্লস স্কুল থেকে ১৪ জন আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ঘটনাস্থলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল, আওলাদ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম এইচ মামুন, রনি, গোলাম কাদের, অহিদুল ইসলাম ছক্কু ও হাজী নুরুদ্দিন উপস্থিত ছিল।
ঘটনাস্থল থেকে ২টি বিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. সাইফুল ইসলাম, মো. মিজানুর রহমান, মিলন, শাকিল, এনামুল, আবুল হাসান সজিব, আজিম উদ্দিন, মোহাম্মদ, মো. আব্দুল কায়ূম হোসেন, তানজির আহম্মেদ মোক্তার ওরফে মোক্তাজুল, রফিকুল ইসলাম, শান্ত হোসেন, সাহাবুদ্দিন ও আবু সাঈদ।
মামলায় উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতরা স্বীকার করেছে এটিএম কামাল ও এম এইচ মামুন ছিলেন নাশকতার বড় পরিকল্পনাকারী। তাদের নির্দেশে লোকজন জমায়েত করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। অপরদিকে ফতুল্লা মডেল থানায় নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে পৃথকভাবে দুটি মামলা হয়েছে।
গত শুক্রবার রাতে ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শফিউল আলম ও কামরুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। মামলা দুটিতে পাগলা হাইস্কুলে জিনিয়াস বৃত্তি পরীক্ষা চলাকালে আটক ২৬ ও অপর ঘটনায় ৩৭জনকে গ্রেফতার দেখানো হয়। একটি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ফতুল্লা থানা বিএনপি নেতা স. ম নুরুল ইসলাম, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রশু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেলকেও আসামি করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার এস আই কামরুল ইসলাম বাদী হয়ে শুক্রবার দিনগত রাতে যে মামলাটি করেন সেখানে আটক ২৬ জনের বিরুদ্ধে নাশকতার মামলা করেছে পুলিশ। এতে মামলায় গ্রেফতার ২৬ জনের সঙ্গে ১১টি অবিস্ফোরিত ককটেল ও জামায়াতে ইসলামীর প্রকাশনায় বেশ কয়েকটি বই জব্দ দেখানো হয়। মামলায় অজ্ঞাত ৩৪ জনকে আসামি করা হয়েছে।
বন্দর থানায় গতকাল শনিবার সকালে ও গত শুক্রবার বন্দর এসএস শাহা রোডের বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের ভিতর থেকে ২১ জন জামায়াত শিবির ও বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ । গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪টি তাজা ককটেল উদ্ধার করেছে।
এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক মোঃ হানিফ বাদী হয়ে বন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করেছে।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
