‘নভোচারীরা এতটা খারাপ না’
নিউজ ডেক্স
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নভোচারীদের কেউ রাশিয়ান মহাকাশযানটিতে উদ্দেশ্যমূলকভাবে ছিদ্র করেছিল, এমন খবরে হৈচৈ সৃষ্টি হয়েছিল পুরো বিশ্বে।
তবে ছিদ্রটির আবিষ্কার রুশ নভোচারী সের্গেই প্রোকোপেভ ২৪ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভেতরে থেকেই রাশিয়ান মহাকাশ যানে ছিদ্র করা হয়েছিল বলে যে খবর রটেছিল, সেই ছিদ্রের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করছে রাশিয়ান আইনপ্রয়োগকারী সংস্থা।
সের্গেই প্রোকোপেভ জানান, তদন্তকারীরা নমুনার অপেক্ষা ছিলেন। গত ১২ ডিসেম্বর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বাইরে এসে তিনি এবং তার সহকর্মী ওলেগ কোনোনেনকো ঘটনার নমুনা সংগ্রহ করেছেন।
সের্গেই প্রোকোপেভ এবং আরো দুজন নভোচারী ১৯৭ দিনের মহাকাশ মিশন শেষে গত সপ্তাহে পৃথিবীতে ফিরে এসেছেন।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা রাশিয়ান সয়ুজ মহাকাশযানটিতে চলতি বছরের আগস্ট মাসের ৩০ তারিখে সূক্ষ একটি ছিদ্র ধরা পড়ে। ছিদ্রটির কারণে মহাকাশ যানের অভ্যন্তরের চাপ সামান্য কমে গেলে তৎক্ষণাৎ অনুসন্ধানে সয়ুজে ছিদ্র খুঁজে পান রাশিয়ান নভোচারীরা এবং দ্রুত ছিদ্রটি মেরামত করা হয়।
রহস্যময় ছিদ্রটি কিভাবে সৃষ্টি হয়েছিল তা নিয়ে শুরু হয় হৈচৈ। প্রথমে ধারণা করা হয়েছিল মহাকাশে ভাসমান ক্ষুদ্র কোনো কিছু কিংবা মহাকাশের কোনো অরবিটাল বর্জ্যের আঘাতে ছিদ্রটি তৈরি হয়ে থাকতে পারে। কিংবা মহাকাশ যানটি তৈরির সময়ই সেখানে ছিদ্র ছিল।
কিন্তু সেপ্টেম্বর মাসে রুশ মহাকাশ সংস্থার প্রধান দিমিত্রি রগোজিন দাবি করেছিলেন, সূক্ষ ছিদ্রটি বাইরের কোনো বস্তুর আঘাতেও সৃষ্টি হতে পারে আবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভেতর থেকেও উদ্দেশ্যমূলকভাবে ছিদ্র করা হয়ে থাকতে পারে। কেননা রুশ যে কোম্পানি এই সয়ুজ মহাকাশ যানটি তৈরি করেছে এই ঘটনা তাদের জন্যে একটি সম্মানহানির ব্যাপার।
দিমিত্রি রগোজিনের এ বক্তব্য মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে কিছুটা বিবাদ সৃষ্টি করে। কারণ সেময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৬ জন নভোচারী অবস্থান করছিলেন। তাদের মধ্যে তিনজন আমেরিকান, দুজন রুশ এবং একজন জার্মান।
পরবর্তীতে অবশ্য দিমিত্রি রগোজিন তার বক্তব্যকে অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়েছে বলে সংবাদমাধ্যমগুলোকে দোষারোপ করেন।
নভোচারীদের মাধ্যমে মহাকাশযান ছিদ্র করার ধারণার বিষয়টি নিয়ে অবাক হয়ে সের্গেই প্রোকোপেভ বলেন, ‘আপনি নভোচারীদের এতটা খারাপ ভাবতে পারেন না।’
ছিদ্রটি সয়ুজ মহাকাশযানের এমন একটি অংশে ছিল, যে অংশটি নভোচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনার সময় ব্যবহার করা হয় না। তাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে রাশিয়ান মহাকাশ গবেষণা সংস্থার নভোচারী সের্গেই প্রোকোপেভ, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী সেরেনা অ্যানন চ্যান্সেলর এবং ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার নভোচারী আলেকজান্ডার গারস্টকে নিয়ে রাশিয়ান সয়ুজ মহাকাশযানটিতে গত সপ্তাহে নিরাপদেই পৃথিবীতে ফিরে এসেছে। তথ্যসূত্র : নিউ ইয়র্ক টাইমস
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ভাঁজ করা যাবে এই ফোন
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
