নতুন বছরে ২১ শতাংশ বেশি আয়ের টার্গেট হুয়াওয়ের
নিউজ ডেক্স
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮
২০১৯ সালে ১০৯ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয়ের প্রত্যাশা করে হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান গুও পিং তার বক্তৃতায় বলেছেন, আসন্ন বছরে রাজস্ব আয় ১০৮.৫ বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে, যা বিগত বছরের চেয়ে ২১ শতাংশ বেশি। হুয়াওয়ে এখন পর্যন্ত ২৬টি ফাইভ-জি চুক্তি সম্পন্ন করেছে। এ ছাড়াও ২০১৮ সালে স্মার্টফোন বিক্রিতে হুয়াওয়ে ২০০ মিলিয়ন ইউনিট অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে।
হুয়াওয়ে বর্তমানে বিশ্বের বৃহত্তম টেলিকম সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান এবং দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বিক্রেতা।
গুও পিং বলেন, ‘আমরা বিশ্বের শীর্ষস্থানীয় ক্যারিয়ারগুলোর সঙ্গে ফাইভ-জি এর জন্য ২৬টি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছি। ইতোমধ্যেই বিশ্বব্যাপী ১০ হাজারেরও বেশি ফাইভ-জি বেইজ স্টেশন হস্তান্তর করা হয়েছে।’
তিনি বলেন, ‘১৬০টিরও বেশি শহর, ২১১টি ফরচুন গ্লোবাল এবং ৫০০ অন্তর্ভুক্ত কোম্পানি তাদের ডিজিটাল রূপান্তরে অংশীদার হিসেবে হুয়াওয়েকে নির্বাচিত করেছে।’ হুয়াওয়ের ব্যবসায়িক নীতিমালা অত্যন্ত শক্তিশালী এবং এই কারণেই আমরা গ্রাহকদের কাছে এতটা গ্রহণযোগ্য হয়ে উঠতে পেরেছি বলে মন্তব্য করেন গুও পিং।
তিনি বলেন, ‘আগামী বছরের মধ্যে আমরা ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশের নতুন মাত্রা দেখতে পাব। এক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে হয়তো। কিন্তু এ রকম সময়ে আমরা অবশ্যই চাই আমাদের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে, সামগ্রিক কার্যক্রমের মান আরও উন্নত করতে এবং আমাদের বিশ্বব্যাপী গ্রাহকদের সকল চাহিদা পরিপূর্ণ করে সামনে এগিয়ে যেতে। একটি বিষয় শক্ত করে বলতে চাই, হুয়াওয়ে কখনোই নিরাপত্তা হুমকির কারণ ছিল না এবং হবেও না।’
‘এই মুহূর্তে আইসিটি পণ্যতে নিরাপত্তা নিশ্চিত করে গ্রাহকদের বিশ্বস্ততা অর্জন যেকোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শক্তিশালী সফ্টওয়্যার প্রকৌশলের মাধ্যমেই এই বিশ্বাসটি গড়ে তোলা সম্ভব। আমরা নিজেদেরকে সর্বোচ্চ মানদণ্ডে রাখব, সাইবার নিরাপত্তা এবং গ্রাহকদের গোপনীয়তার সুরক্ষা প্রদান করবো। এটিই হুয়াওয়ের প্রধান লক্ষ্য’-যোগ করেন পিং
তিনি বলেন, ‘আমরা আগামী পাঁচ বছরে আমাদের সফটওয়্যার প্রকৌশলের ক্ষমতা যথাযথভাবে উন্নত করতে, আমাদের প্রতিটি পণ্য ও সল্যুশনগুলোতে সর্বোচ্চ মান ও নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা করছি।’
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- আমেরিকা নির্ভর না হয়ে ইউরোপকে নিজস্ব ‘যুদ্ধকৌশল’ গড়তে হবে
- মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের কথা ভাবছে ভারত
- যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- আরও চার জেলায় ছাত্রদল ছাত্রশিবির সংঘর্ষ
- চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট
- মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম
- জুলাই জাদুঘর উদ্বোধন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী
- ইসরাইলের সমালোচনা করলে কী যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৩
- আজকাল ৯১৬
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
