নতুন কিছু শুরু করাটা চ্যালেঞ্জিং ছিল : ফারনাজ আলম
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৮ মার্চ ২০১৯
ফারনাজ আলম। অনেকগুলো পরিচয় তার। নিজের প্রচেষ্টা ও যোগ্যতায় অল্প সময়েই পরিচিতি পেয়েছেন ফ্যাশন দুনিয়ায়। একাধারে তিনি ওমেন্স ওয়ার্ল্ডের সিইও, দেশি কসমেটিকস ব্রান্ড কনা-বাই ফারনাজ আলমের প্রতিষ্ঠাতাও। অল্প বয়সেই তিনি আন্তর্জাতিক পরিসরে খ্যাতি পেয়েছেন একজন বিউটি এক্সপার্ট হিসেবে। নারী দিবসের বিশেষ আয়োজনে জাগো নিউজ ২৪.কম-এর সঙ্গে বলেছেন তার নানা অভিজ্ঞতার কথা। সাক্ষাৎকার নিয়েছেন হাবীবাহ্ নাসরীন-
বিউটি এক্সপার্ট হিসেবে ক্যারিয়ার গড়তে কেন আগ্রহী হলেন?
ফারনাজ আলম: আমার মা কনা আলমের হাত ধরে গড়ে উঠেছে ওমেন্স ওয়ার্ল্ড। তাই ছোটবেলা থেকেই এসবকিছু কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। ২০১৫ সালে মালয়শিয়ায় ল'রিয়েল মেকআপ আর্টিস্টদের নিয়ে আয়োজন করে দি ব্রাশ কন্টেস্ট, আমি সেখানে সেরা নির্বাচিত হই। সেখান থেকেই মূলত আগ্রহটা বাড়তে থাকে। এরপর ল'রিয়েলের সঙ্গে দু’বছর ও ম্যাকের সঙ্গে এক বছর কাজ করেছি। মায়ের সঙ্গে ওমেন্স ওয়ার্ল্ডের কাজ করতে করতেই নিজেই শুরু করেছি কনা-বাই ফারনাজ আলম।
এই কাজের শুরুটা আপনার জন্য কেমন ছিল? কখনো কষ্টকর মনে হয়েছে কি না?
ফারনাজ আলম: কষ্ট তো ছিলই, কিন্তু কষ্টটা গায়ে মাখিনি। আমি আর্কিটেক্চারের শিক্ষার্থী ছিলাম। সেখানে পূর্ণ মনযোগের পাশাপাশি এদিকেও মনোনিবেশ করাটাই একটু ডিফিক্যাল্টই ছিল। তবে নিজেকে বোঝাতাম, আমাকে পারতেই হবে। আর এভাবেই সবদিক সামলে চলেছি।
কোনোরকম প্রতিবন্ধকতা এসেছে কি না?
ফারনাজ আলম: প্রতিবন্ধকতা ছিল না। তবে আমি তো বয়সে তরুণ। এই বয়সে একদম নতুন কিছু শুরু করাটা চ্যালেঞ্জিং ছিল অনেকটা। টিভিতে লাইভ মেকআপ করাসহ বেশকিছু নতুন বিষয় নিয়ে আসতে হয়েছে। এখন তো নতুন নতুন অনেক মেয়ে আসছে এই পেশায়। তারা স্টাবলিশও হচ্ছে। কিন্তু কয়েকবছর আগেও চিত্রটা ভিন্ন ছিল।
বর্তমানে নিজেকে কতটা সফল মনে করেন?
ফারনাজ আলম: আসলে সফলতার তো কোনো শেষ নেই। আর একজন মানুষ সফল নাকি ব্যর্থ তা বলার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন পড়ে। সে হিসাবে আমি তো কেবল শুরুর দিকে। আমি সফল নাকি ব্যর্থ তা বলতে পারবো আজ থেকে বিশ বছর পরে।
প্রচারণার জন্য কী করেছেন?
ফারনাজ আলম: প্রচারণার জন্য আমি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই বেছে নিয়েছি। কারণ এসব জায়গায়ই বেশিরভাগ মানুষ সক্রিয় থাকেন। মানুষের সঙ্গে যোগাযোগ ধরে রাখাটাও সহজ হয়। এর মাধ্যমে আমি সহজেই কারও সৌন্দর্য বিষয়ক সমস্যার সমাধান করে দিতে পারছি, তাদের সঙ্গে কথা বলতে পারছি, তাদের ফিডব্যাক জানতে পারছি।
আগামীর পরিকল্পনা কী?
ফারনাজ আলম: আসলে এখন যেটা হয়েছি সেটাও তো একটা সময় পরিকল্পনায় ছিল বলে্ই হতে পেরেছি। তবে ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা করেছি তা বলতে চাই না। সেটা যদি কখনো বাস্তবায়ন করতে পারি, তখন সবাই জানতে পারবেন।
ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান?
ফারনাজ আলম: নিজেকে একজন সফল মানুষ হিসেবে দেখতে চাই। ক্যারিয়ারে অনেকদূর এগিয়ে যেতে চাই।
মেকআপ আর্টিস্ট হিসেবে ক্যারিয়ার গড়াটা আর্থিকভাবে কতটা লাভজনক? তরুণরা অন্য পেশার বদলে এই পেশায় কেন আসবে বলে মনে করেন?
ফারনাজ আলম: এই পেশায় আসতে হলে সবার আগে নিজের ইচ্ছে থাকা জরুরি। আর এখন তো প্রচুর তরুণ এই পেশায় ক্যারিয়ার গড়তে আগ্রহী হচ্ছেন। অনেকে ইতিমধ্যে প্রতিষ্ঠিতও। কাজ জানলে অবশ্যই এটি লাভজনক একটি পেশা।
নতুন যারা এই পেশায় আসতে চান তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কী?
ফারনাজ আলম: পরামর্শ এটুকুই, নিজের আগ্রহটুকু থাকতে হবে। আগ্রহ আর প্রচেষ্টা থাকলে অবশ্যই তুমি সফল হবে।
এবার একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলি। আপনি তো মেকআপ নিয়ে কাজ করেন। নিজে মেকআপ করতে কতটা পছন্দ করেন?
ফারনাজ আলম: আমার কাছে মেকআপ হলো তাই, যা একজন মানুষের বাহ্যিক খুঁতগুলোকে ঢেকে সৌন্দর্যগুলোকে বাড়িয়ে তোলে। কম মেকআপ কিংবা বেশি মেকআপ বলে কিছু নেই, আসলে যার যতটুকু প্রয়োজন। আমার মনে হয়, অল্প মেকআপেই আমাকে সুন্দর লাগে। আর সাজগোজের কথা যদি বলেন, সেক্ষেত্রে মাশকারা আর নতুন নতুন লিপস্টিক আমার পছন্দ। লিপস্টিকের ক্ষেত্রে হালকা রংগুলোকেই প্রাধান্য দেই।
প্রিয় পোশাক?
ফারনাজ আলম: আমি ফ্যাশনপ্রিয় মানুষ। যখন যে পোশাকে মানায়, সেটিই প্রাধান্য দেই। দেশি কিংবা ওয়েস্টার্ন ধাঁচের পোশাক- সবকিছুই আমার ভালোলাগে।
নিজেকে ফিট রাখতে কী করেন?
ফারনাজ আলম: নিয়মিত শরীরচর্চা করি। খাবারের ক্ষেত্রে ভাত, বিরিয়ানিজাতীয় খাবার এড়িয়ে চলি। সবজি, ফলমূল, জুস এগুলোই বেশি থাকে খাবারের তালিকায়।
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মিশরকে `ডাকাতি` করে হারানো হয়েছে: মেয়র মামদানি
- আজকাল ৯৩০
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
