নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬
অভিনয়ের প্রয়োজনে একাধিক সিনেমায় সাহসী চরিত্রে দেখা গেছে রাধিকা আপ্তেকে। নগ্ন দৃশ্য থেকে ঘনিষ্ঠ দৃশ্য-চরিত্রের প্রয়োজন অনুযায়ী অভিনয় করতে পিছপা হননি এই অভিনেত্রী। তবে এমন দৃশ্যে অভিনয় করার কারণে ইন্ডাস্ট্রির অনেকেই তার সম্পর্কে ধারণা করে নিয়েছিলেন, চিত্রনাট্যে প্রয়োজন থাকুক বা না থাকুক, সব ধরনের ঘনিষ্ঠ কিংবা খোলামেলা দৃশ্যে তিনি রাজি থাকবেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন রাধিকা। অভিনেত্রীর দাবি, ক্যারিয়ারের শুরুতেই চার-পাঁচটি সিনেমায় তাকে নগ্ন দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। এরপর থেকেই তার কাছে বারবার একই ধরনের প্রস্তাব আসতে থাকে।
রাধিকা বলেন, ‘আমাকে বারবার বলতে হয়েছে, শুনুন, আমি কিন্তু এটা করব না।’ তার ভাষ্য, এ ধরনের দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতার পর বরং চিত্রনাট্য নিয়ে আরও বেশি প্রশ্ন করতে শুরু করেন তিনি। কোনো দৃশ্যের প্রয়োজনীয়তা নিয়েও নির্মাতাদের কাছে জানতে চান।
অভিনেত্রীর কথায়, ‘কেন এটা করতে হবে? এই মুহূর্তে আমাকে চুমু খেতে হবে কেন?’ এমন প্রশ্নের জবাবে অনেক সময় তাকে বলা হয়েছে, ‘একটু করে নিন।’
শুধু চুম্বনের দৃশ্য নয়, স্বতঃস্ফূর্ত অভিনয়ের নামে সেই দৃশ্য আরও দীর্ঘ করার প্রস্তাবও পেয়েছেন রাধিকা। তিনি জানান, একবার তাকে বলা হয়েছিল, ‘একটু চুমু খান, মাত্র ১৫ সেকেন্ডের জন্য।’ এমন প্রস্তাবে অবাক হয়ে গিয়েছিলেন অভিনেত্রী।
রাধিকা আরও জানান, একটি লড়াইয়ের দৃশ্যের শুটিংয়ের সময়ও তাকে অদ্ভুত একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, জামার বোতাম না লাগিয়ে তিনি ওই দৃশ্যে অভিনয় করতে পারবেন কি না।
রাধিকার যুক্তি ছিল, লড়াইয়ের দৃশ্যে শরীর ও পোশাকের স্বাভাবিক নড়াচড়া থাকবে। ফলে জামার বোতাম খোলা থাকলে তার জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। এরপর তাকে আরও অস্বস্তিকর একটি প্রস্তাব দেওয়া হয়-জামা না পরে শুধু অন্তর্বাস পরে লড়াইয়ের দৃশ্যটি করার জন্য।
বিজ্ঞাপন
এমন প্রস্তাব পেয়ে বিস্মিত হয়ে রাধিকা নিজেই ভেবেছিলেন, ‘এরা আমাকে দিয়ে আসলে ঠিক কী করাতে চাইছে?’
অভিনেত্রীর দাবি, এ ধরনের নানা প্রস্তাব তাকে দেওয়া হলেও তিনি নিজের অবস্থান বরাবরই স্পষ্ট রেখেছেন। তার কাছে কোনো দৃশ্যে অভিনয় করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটি চরিত্র ও চিত্রনাট্যের প্রয়োজন কি না।
রাধিকা জানান, কোনো গল্পে নগ্নতা বা খোলামেলা পোশাকের প্রয়োজনীয়তা থাকলে তিনি সেই চরিত্রে অভিনয় করতে রাজি হতে পারেন। কিন্তু শুধুমাত্র দৃশ্যকে আকর্ষণীয় করার জন্য কিংবা চিত্রনাট্যে প্রয়োজন না থাকা সত্ত্বেও এমন দৃশ্যে অভিনয় করতে তিনি রাজি নন।
অর্থাৎ সাহসী চরিত্রে অভিনয় করলেও নিজের সীমারেখা সম্পর্কে বরাবরই সচেতন রাধিকা। তার বক্তব্য, একটি সিনেমায় কোনো দৃশ্য থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার একজন অভিনয়শিল্পীর থাকা উচিত।
এদিকে বর্তমানে রাধিকাকে দেখা যাচ্ছে নেটফ্লিক্সের ছবি ‘দ্য লাস্ট স্টোরিজ ৩’-তে। চারজন পরিচালকের চারটি গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এর একটি গল্প পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। এতে রাধিকার সঙ্গে অভিনয় করেছেন বিজয় বর্মা, কঙ্কনা সেনশর্মা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
