নওমুসলিম নাসির মাহমুদ বিন জাবেরের সাক্ষাৎকার
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০১৯
সকলে আল্লাহর তৈরি জান্নাত চায় কিন্তু আল্লাহকে পাওয়ার আশা কারোর মাঝে দেখি না! আমি বৃটেনে জন্মগ্রহণ করেছি। আমার পরিবার ইসরায়েল থেকে সেখানে গিয়েছিল। ভাই-বোনদের মাঝে আমি চতুর্থ ও কনিষ্ঠ। একটু আদুরেই ছিলাম।
অন্যান্য ধর্মের ন্যায় ইহুদিধর্মেও ধর্ম নিয়ে প্রশ্ন করা খুবই মন্দ ও অপরাধ মনে করা হয়। ধর্ম নিয়ে প্রশ্ন করলে মনে করা হয় প্রশ্নকর্তা ধর্ম বা খোদার বিরুদ্ধে চক্রান্ত করছে। এদিকে আমার অবস্থা ছিল এমন যে, প্রশ্ন না করলে মনে হয় খাবারই হজম হতো না। বাবা-মা এ কারণে অতিষ্ঠ ছিলেন। তারা সাধ্যানুযায়ী আমার প্রশ্নের উত্তর দিতেন। শেষ পরিণতি তাই হত, যা সারা দুনিয়ার বাবা-মা করে থাকেন। অর্থাৎ প্রহার আর ধমক।
আমার ভাই-বোনরা যখন যা কিছু পেত তা-ই খেয়ে নিত। কিন্তু আমি কোনো জিনিস না জিজ্ঞাসা করে খেতাম না। এ খাবার কেন কোত্থেকে এলো, কতটুকু এলো, এসব জিজ্ঞাসা করতাম। অন্যথায় খাবার খেতাম না। তাই আমার মা অধিকাংশ সময় খাবার দেয়ার আগে বলতেন, এটা তোমার খালার বাড়ি থেকে এসেছে, তার মেয়ের ঘরে সন্তান হয়েছে, সেই অনুষ্ঠান থেকে এসেছে ইত্যাদি। তারপর ধমক দিয়ে বলতেন, যা এবার পেট ভরে খা।
ধর্মের ক্ষেত্রে তাদের বিশেষ কোনো জ্ঞান ছিল না। তারা হু হা করে চুপ হয়ে যেত। অথবা যেসব কিচ্ছা-কাহিনি শুনেছে তা বলে দিত। আমি তাদের উত্তর নিয়ে সন্তুষ্ট কী না, এনিয়ে তাদের কোনো মাথাব্যথা ছিল না। ইহুদিধর্মে ইসলামের মতো ছোট থেকে ছোট বিষয়ে ফতোয়া জারি করে দোষারোপ করা হয় না। বরং আপনি ইহুদি আমল করুন আর না করুন আপনার ইহুদি হওয়ার ব্যাপারে কোনো সমস্যা নেই।
ইসরায়েলে রাষ্ট্রক্ষমতায় যারা ছিল তারা কেউ আমলওয়ালা ছিল না। যারা ছিল সকলেই ছিল আমলহীন বা বেআমল ইহুদি। যত ধর্মে গিয়েছি সব জায়গায় একই অবস্থা দেখি যে, রাষ্ট্রের দায়িত্বশীলরা আমলহীন। ধার্মিকরা শুধু কষ্ট-যন্ত্রণার মাঝেই থেকে যায়। সাধারণ লোকদের মাঝে তাদের কোনো আধিপত্য থাকে না। রাষ্ট্রপরিচালনায় তাদের যোগ্যতা থাকে না। এর কারণ হলো রাষ্ট্রপরিচালনার জন্য যে প্রশস্ত অন্তর বা দৃষ্টির প্রয়োজন তা তাদের মাঝে নেই। তাই তাদের ভাগ্যে কষ্ট করা এবং মানুষকে বুঝানো ছাড়া কোনো কাজ জোটে না।
কখনো কখনো আমি চিন্তা করি ইউসুফ আলাইহিস সালাম একা-একা কীভাবে কাফেরদের বাধ্য করলেন। কীভাবে পুরো দেশের মানুষকে নিজের সৌন্দর্য ও উত্তম চরিত্র দিয়ে, ন্যায়-ইনসাফের মাধ্যমে রাষ্ট্রপরিচালনা করলেন। কীভাবে সকলকে মুসলমান বানিয়ে দিলেন। কোথায় সেই পয়গাম্বর আর কোথায় আজ আমরা।
ইহুদিবাদের খনি থেকে বের হয়ে খ্রিষ্টবাদ এর সমুদ্রে ঝাঁপ দিলাম। বিশেষ কোনো বিষয় আমাকে আকৃষ্ট করেনি। কারণ ইহুদি থেকে খ্রিষ্টান হওয়া, অথবা খ্রিষ্টান থেকে ইহুদি হওয়া এটা একটি সাধারণ বিষয় মনে করা হত। যেমন মুসলমানদের মাঝে ফিকহের পরিবর্তন। কেউ কোনো ইমামকে পছন্দ করলো। কেউ আবার অন্যকাউকে পছন্দ করলো। কিন্তু সকলেই মুসলমান। আমার প্রশ্নের উত্তর খ্রিষ্টানদের কাছেও ছিল না। তাই আমি সেখানে বেশি দিন টিকে থাকতে পারিনি। এক বন্ধু ছিল আমার। আমরা একসাঙ্গে পড়ালেখা করি। সে ছিল শিখ ধর্মের অনুসারী। তার সঙ্গে বন্ধুত্ব হওয়ার ফলে আমি শিখ ধর্ম গ্রহণ করি। তারাও আমার প্রশ্নের উত্তর দিতে পারেনি। শিখ ধর্মে গিয়েছিলাম তো একা কিন্তু বের হয়ে গেলাম আমরা দুজনই। এখন আমরা দুজনই সত্য ধর্মের অন্বেষণকারী।
ইসলামধর্ম পড়তে শুরু করি। যদিও আমরা বংশীয়ভাবে মুসলমানদের চরম বিরোধিতা করি। আর মুসলিমবিদ্বেষ আমার রক্তের মধ্যে মিশে ছিল। কোরআন শরিফ যত পড়ছিলাম, আমার ওপর একটি কেয়ামত অতিবাহিত হচ্ছিল। যত বেশি কোরআন পড়ছিলাম আমার ভেতরের প্রশ্নগুলো কেটে যাচ্ছিল। মনে হচ্ছিল কোরআন আমার প্রশ্নের উত্তর দেয়ার জন্যই অবতীর্ণ হয়েছে। কোরআন নিজেই প্রশ্ন করে আবার উত্তর নিজেই দিয়ে দেয়। মানুষের মনে আজ পর্যন্ত যেসব প্রশ্ন উত্থাপিত হয়, কোরআন হাজার বছর পূর্বে সেসব প্রশ্নের সন্তোষজনক উত্তর দিয়ে দিয়েছে। কিন্তু আমার সমস্যা সৃষ্টি হয়েছে ইসলাম গ্রহণ করার পর।
আমি ব্রিটেনে থাকতেই মুসলমান হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম কোনো মুসলিম দেশে গিয়ে ইসলামের বাস্তব চর্চা করব। আমার বাবা ১৯৭৭ সালের দিকে পাকিস্তানে বৃটেনের হাইকমিশনার ছিলেন। তিনি জানতে পারলেন আমি মুসলমান হয়ে গিয়েছি ও সৌদি আরবে যেতে চাচ্ছি। এ কথা শুনে তিনি পরামর্শ দিলেন তুমি মুসলিম দেশে যদি যেতে চাও তা হলে প্রথমে পাকিস্তান যাও। কারণ এটা এমন একটি দেশ, যার ভিত্তিই হয়েছে ইসলামের ওপর। তুমি যদি ইসলাম বুঝতে চাও তা হলে ওখানে যতটুকু সাহায্য পাবে অন্যকোনো দেশে তা পাওয়া অসম্ভব। আল্লাহই জানেন তার এই পরামর্শের পেছনে কী উদ্দেশ্য ছিল।
বাবার পরামর্শে পাকিস্তানের উদ্দেশে রওনা দিলাম। করাচিতে পৌঁছে একটি ফাইভস্টার হোটেলে অবস্থান করি। একজন সার্ভিসবয়কে আমার পাকিস্তান আসার উদ্দেশ্য বললাম। তাকে বললাম, আমাকে একটি ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের সন্ধান দিন, যেখানে গিয়ে ইসলাম সম্পর্কে বুঝতে পারবো ও ইসলাম জানতে পারবো। তাকে আরো বললাম, আপনি যদি আমাকে সহযোগিতা করতে পারেন তা হলে এটা হবে আমার প্রতি আপনার দয়া। যদি দু-এক দিনের ছুটি নিতে হয় তাও নিয়ে নিন। তা হলে আমি তার বিনিময়ও পরিশোধ করে দিব। এবার সার্ভিসবয় আমার ইন্টারভিউ নেয়া শুরু করে। জিজ্ঞাসা করে আমি কোন ধরনের মুসলমান হয়েছি? যাতে ওই ধরনের মুসলমানদের সঙ্গে সম্পর্ক করে দেয়া যায়। সারা জীবন যেসব প্রশ্ন করে আসছি ওসব প্রশ্নের মধ্যেই চক্কর খাচ্ছিলাম। আর ভাবছিলাম আমি কোন ধরনের মুসলমান হয়েছি।
তাকে বললাম আমি কোরআন পড়েছি এবং সে অনুযায়ী এক আল্লাহকে মানি। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে বিশ্বাস করি। আর মৃত্যুর পরে পুনরায় ওঠা, হিসাবকিতাবের ওপর ঈমান এনেছি। আল্লাহ তায়ালা হজরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন নাজিল করেছেন, যা আল্লাহর কালাম বলে বিশ্বাস করি। এবার আপনি বলুন যে, এটা কোন ধরনের ইসলাম? সে বলল এর দ্বারা কাজ চলবে না। এতোটুকু ইসলাম দ্বারা কাজ চলবে না। এতোটুকু ইসলাম আমাদের পাকিস্তানের চলবে না। এর সঙ্গে সঙ্গে আরো কিছু প্রয়োজনীয় জ্ঞান আছে, যার জন্য আপনাকে আমাদের এক বড় আলেমের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেব।
পরের দিন সে আমাকে করাচির এক স্থানে নিয়ে যায়। সেখানে অনেক বড় মোটাতাজা একজন বুজুর্গ বসে ছিল। মাথায় ছিল সবুজ পাগড়ি। তিনি আমাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলেন। আমাকে আরো জ্ঞান দিলেন। বললেন হিন্দুস্থানে যেসব বুজুর্গ ইসলাম নিয়ে এসেছেন ওইসব বুজুর্গের ব্যাপারে আমার বিশ্বাস যদি খারাপ হয়, তা হলে মুসলমান হতে পারবো না। এজন্য তিনি আমাকে একজন লোকের সোপর্দ করলেন। সে আমাকে কোনো দরগায় নিয়ে গেলেন। যেখানে উদ্দেশ্য ছিল আমার নফসের আত্মশুদ্ধি। সম্ভবত সেটা ছিল মঙ্গপীরের দরগা। জামিয়া আমজাদিয়ার মুহতামিম সাহেব ওখানকার গদিনেশিন পীর সাহেবের এর কাছে নিয়ে গেলেন। তিনি তার হাতে আমাকে সোপর্দ করলেন। আমাকে গোসল করানো হলো, সবুজ কাপড় পরানো হলো, আমার আঙুলে চারটি আংটি পরিয়ে দেয়া হলো। যার রং ছিল বিভিন্ন ধরনের। বিভিন্ন পাথর দিয়ে সজ্জিত। পীর সাহেব আমাকে বায়াত করে নিলেন। আমার হাতে ধরিয়ে দিল একটি লাঠি। এভাবে আনুষ্ঠানিকতার পর আমাকে ইসলামে প্রবেশ করিয়ে দিল।
সেখানে থাকা অবস্থায় আমার দৈনন্দিনের কাজের মধ্যে একটি কাজ ছিল নাশতার পর সকাল সকাল স্টেশনে যাওয়া। যেখানে আগত মুসাফিরদের ইসলামের দাওয়াত দিতে হতো। সঙ্গে সঙ্গে তাও বলতে হতো আমি কার হাতে মুসলমান হয়েছি। এ আমল ছিল প্রায় দুই মাস। এর মধ্যে আমি যখন কোরআন শরিফ তেলাওয়াত করতাম বা ইসলাম নিয়ে পড়াশোনা করার চেষ্টা করতাম তারা বাধা দিত। আমার ইংলিশ অনুবাদ কোরআন শরিফ খুব আদবের সঙ্গে আমার হাত থেকে নিয়ে রেখে দেয়া হতো। বলা হতো, কোরআনের যা কাজ ছিল তা করে দিয়েছেন। এখন আপনার তরবিয়তের প্রয়োজন। প্রয়োজন নেই অধ্যয়নের।
দু মাস পর একদিন স্টেশনে যাই। দেখি এক তাবলিগ জামাত রেলগাড়ি থেকে নামছে। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। গাইড তাদের সঙ্গে কথা বলতে বাধা দিল। বলল তাদের কাছে যেও না। এ কথা জামাতের এক ব্যক্তি অনুভব করতে পারে। সে তার সাথিদের ছেড়ে আমার কাছে আসে। সালাম বিনিময়ের পর মুসাফা করে এবং খুব সাদামাটা ইংলিশে জিজ্ঞাসা করে আমি কোথা থেকে এসেছি। আমি কী মুসলমান? পরে জানতে পারি তিনি ছিলেন একজন ডাক্তার। আমার উত্তরের পর ডাক্তার সাহেব বললেন আপনার সামানা কোথায়? আমি বললাম- এ ভাই ভালো জানেন। কোনো এক দরগায় আছে। এবার অন্য সাথিরা এসে তাদের সামানা নিয়ে আমার চারপাশে ঘিরে দাঁড়ালো।
তারা আমার গাইডকে বুঝাচ্ছে সে যেন আমাকে তাদের সঙ্গে যেতে দেয়। সে তাবলিগের লোকদের ফিরে যেতে বলছিল। কিন্তু তারা যাচ্ছিল না। আমার সামানা নেয়ার জন্য ডাক্তার সাহেব আমার সঙ্গে আসেন। আমিও তাদের সঙ্গে যাওয়ার আগ্রহ প্রকাশ করি। তাই তারাও আমার সঙ্গে লেগে ছিলেন। সেখান থেকে সামানা নিয়ে যাওয়া ছিল আরো এক মুশকিল ব্যাপার। সেখানে তাদের কথোপকথনে বুঝতে পারি, তারা পরস্পর একজনের দৃষ্টিতে অপরজন অমুসলিম। একজন অপরজনকে মুসলমান বলে মনে করে না। ডাক্তার সাহেবের নিকট এখন পর্যন্ত তারা মুশরিক। পীর সাহেব আমাকে বলছিল এখন তুমি মুরতাদ হয়ে যাচ্ছো। মুরতাদ হয়ে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছো। কিন্তু আমার বুঝে আসছিল না, আমি যখন ইসলামে প্রবেশ করেছি, আমার ইচ্ছায় ইসলাম গ্রহণ করেছি কিন্তু আমার ইচ্ছা ছাড়া আমার নিয়ত ছাড়া আমি ইসলাম থেকে কীভাবে বের হয়ে যাচ্ছি?
যে ব্যক্তি স্বেচ্ছায় এসেছে সে গেলে স্বেচ্ছায় যাবে। যে ব্যক্তি প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেছে, সে প্রকাশ্যে বের হয়ে যাবে। যাক প্রশ্নের চাকা যা কোরআন পড়ে বন্ধ হয়ে গিয়েছিল, তা মুসলমানদের মাঝে এসে অনেক দ্রুত গতিতে চলছে। আমাকে নগদ জামাতের সাথিদের সঙ্গে নিয়ে আসা হলো। সেখানে আমি দু মাসের মতো অবস্থান করি। বিভিন্ন দেশ থেকে আগত জামাতের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ হয়। চিন্তা-ফিকিরের আদান-প্রদান হয়। এরমধ্যে আমার ৪০দিন জামাতে অতিবাহিত হয়েছে। সেখানকার পরিবেশ খুবই ভালো ছিল। মানুষের সঙ্গে একে অপরের সাক্ষাৎ হয়। সর্বদা আল্লাহর নাম চর্চা হয়। প্রতি বৃহস্পতিবার বাইরে বইয়ের স্টল বসে। সেখানেও মানুষের উপচেপরা ভিড়।
কিছুদিন পর বাৎসরিক ইজতেমা শুরু হয়। সেখানে অনেক পরিমাণে বইয়ের স্টল বসে। ক্রেতাদের ভিড় ছিল যথেষ্ট। একদিন আসর নামাজের পর ওজু করে আসছিলাম। তখন একজন যুবককে দেখতে পেলাম। যুবকটি দেখতে-শুনতে খুবই সুন্দর। অন্যদের থেকে একটু ভিন্ন মনে হচ্ছিল। সে আমাকে দেখে জিজ্ঞেস করলো আপনি কী নওমুসলিম? আমি তাকে মুচকি হাসি দিয়ে উত্তর দিলাম। জ্বী!
সে আমাকে একটি ইংরেজি বই দিলো, যার নাম ছিল ‘টু ওয়ার্ডস অ্যান্ড রাস্টেন্ডিং ইসলাম’। আমি তাকে টাকা দিতে চাইলাম। সে বলল জনাব, আমার টাকা লাগবে না। এমন সময় কিছু লাঠিধারী যুবক তার স্টল সরিয়ে নিতে বলল সে আমাকে কিছু বলতে চায় কিন্তু বইয়ের স্টল ফেলে দেয়ার হুমকি শুনে তাড়াহুড়া করে তার স্টল গুটিয়ে নেয়। যুবক বইটির বিনিময় নিতে অস্বীকার করে। আমি সারা জীবন তার কথা মনে রাখবো। হয়তোবা সে এখন আমার মতো বৃদ্ধ হয়ে গিয়েছে। অথবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। আল্লাহ হয়তো তাকে আমার জন্যই পাঠিয়ে দিয়েছিলেন।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
