ধর্মীয় শিক্ষার সনদ আছে কি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮
এবার আসা যাক রুকু-সেজদার দিকে। কিছুসংখ্যক ইমামের রুকু ও সেজদাহ এবং অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে যেমন রুকু থেকে ওঠা ও দুই সেজদার মাঝে এত তাড়াহুড়া করতে দেখা যায় যেন তার বিমান-ট্রেন ছেড়ে দেবে এখনই।
আমাদের মুখে এসব কথা বলা হয়তো শালীনতার পর্যায়ে পড়ে না। বলতে হচ্ছে এ কারণে যে আমরা সালাত আদায় করতে গিয়ে বেশ কয়েকটি মসজিদে এ পরিস্থিতি দেখতে পাচ্ছি।
তাদের বলা হলে উত্তর এমনও আসে আপনার কোনো ধর্মীয় শিক্ষার সার্টিফিকেট আছে কি? আমরা কোথায় আছি ভেবে দেখুন। কম-বেশি ইমান-আকিদার বই তো আমরা পড়ে থাকি আর এখন তো ইচ্ছা থাকলে মক্কা-মদিনার প্রতিদিনের সালাতই টেলিভিশনে এমনকি ইউটিউবে দেখা যায়। কাজেই বিবেক সম্পন্ন মানুষ তো আজ আর অন্ধ নয়।
কোরআনুল কারিমের সূরা তাওবার প্রথম দিকের আয়াতে বলা হয়েছে তোমরা সালাতে বিনয়ী হও, সালাতে খুশু অবলম্বন কর। অন্য এক আয়াতে বলা হয়েছে তারতিলের সঙ্গে কোরআন তেলাওয়াত কর।
সুস্পষ্ট আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহুতায়ালা নির্দেশ দেয়ার পরও তারা কোরআনকে অমান্য করে।
আল্লাহর আদেশ পালনে গড়িমসি করতে দেখা যায়। সেজদায় আল্লাহর তাসবিহ তিনবার পাঠ করতেই কষ্ট হয়। দুই সেজদার মাঝে রাব্বেগফিরলি তিনবার পাঠ করা কষ্ট হয়।
সামিআল্লাহহুলিমান হামিদাহ্ বলার পর রাব্বানা লাকাল হামদ কোনোক্রমে পাঠ করেই দ্রুত সেজদায় চলে যান। অথচ সহিহ হাদিসে আছে হামদান কাসিরান তইয়্যেবান মুবারাকান ফিহি, বললে ত্রিশজন ফেরেশতা পাঠকারী ব্যক্তির আমলনামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা করে থাকেন (সুবহানআল্লাহ)। এই শব্দটি পাঠের সুযোগ হচ্ছে না।
এই প্রকৃতির ইমামরা কি এই চিন্তা করেন যে তার চেয়ে যেন কেউ বেশি নেকি অর্জন করতে না পারে। অবস্থাদৃষ্টে তো তাই মনে হয়।
নীরব সালাতে অর্থাৎ যে সালাতে কেরাত গোপনে পড়তে হয় সেই সালাতের সঙ্গে জাহেরি সালাতের তুলনা করলে দেখা যাবে ইমামরা জাহেরি সালাতে সূরা ফাতিহা এবং কেরাত এত সুললিত কণ্ঠে টেনে টেনে পড়ে থাকেন যা হৃদয় ভরিয়ে দেন।
এ সত্য কথা বলতেই হবে কিন্তু গোপনীয় নামাজে দেখবেন আপনি সূরা ফাতিহার সিরাতিল লাজিনা বলতে পারবেন না এর মধ্যে ইমাম রুকুতে চলে গেছেন।
এমন দৃশ্য দেখে মনে প্রশ্ন আসে সূরা ফাতিহা পড়ার কোনো সংক্ষিপ্ত পদ্ধতি মনে হয় আছে অথবা তোতাপাখির বুলির মতো পড়ার পদ্ধতিও হয়তো আছে।
নতুবা তারা এত তাড়াতাড়ি কীভাবে রুকুতে যাচ্ছেন। তাই যদি হয় তাহলে আওয়াজ করে পড়ার সময় তারা তাদের কণ্ঠ কত মধুর তা মুসল্লিদের শুনিয়ে থাকেন।
আমাদের অনুরোধ থাকবে কণ্ঠের মাধুর্যতা যেমন করে শুনিয়ে থাকেন তেমনি করে গোপনীয় নামাজে নিজের অন্তরকে ওইভাবে অনুগ্রহ করে শোনান।
যাতে করে আপনাকে যারা ইকতেদা করছে তাদের মধ্যে যারা সূরা ফাতিহা পড়ে থাকেন তাদের ধীরে পড়ার সুযোগ দিন। এতে হয়তো বেশি হলে ১ মিনিট সময় বেশি লাগতে পারে এর বেশি নয়। আমরা সবাই আল্লাহকে ভয় করে তাড়াহুড়া করা থেকে বিরত থাকি।
আল্লাহ সুবহানাহুতায়ালা আমাদের সঠিক আকিদা ঠিক পথে চলার তাওফিক দান করুন। [সমাপ্ত]
লেখক : পরিচালক (অবসরপ্রাপ্ত), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
